ধর্ষণের প্রতিবাদে ঢাবি ক্যাম্পাসে ছাত্রলীগের পদযাত্রা ও আলোক প্রজ্জ্বলন

০৬ অক্টোবর ২০২০, ০৭:২০ PM

© টিডিসি ফটো

নোয়াখালীতে নারী নিপীড়নের ঘটনাসহ সকল ধর্ষণ-নিপীড়নের ঘটনায় সম্পৃক্ত ও পৃষ্ঠপোষকদের গ্রেফতার ও বিচার এবং নারীর প্রতি সহিংসতার স্থায়ী অবসানের দাবিতে পদযাত্রা ও আলোক প্রজ্জ্বলন করেছে ছাত্রলীগের নেতাকর্মীরা। 

আর মঙ্গলবার সন্ধ্যায় ৭টার দিকে ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) ক্যাম্পাসে এ কর্মসূচি পালিত হয়। এতে ছাত্রলীগের কেন্দ্রীয় সভাপতি আল নাহিয়ান খান জয় ও সাধারণ সম্পাদক লেখক ভট্টাচার্যসহ সংগঠনটির কয়েকশ নেতাকর্মী অংশগ্রহণ করেন।

জানা যায়, বিশ্ববিদ্যালয়ের টিএসসিস্থ রাজু ভাস্কর্যের পাদদেশ থেকে পদযাত্রাটি শুরু হয়। এসময় কর্মসূচিতে অংশ নেয়া প্রত্যেকের হাতে একটি করে মোমবাতি ছিল। পরে পদযাত্রাটি কেন্দ্রীয় শহীদ মিনারে গিয়ে শেষ হয়।

পদযাত্রা শুরুর আগে সাংবাদিকদের আল নাহিয়ান খান জয় বলেন, ধর্ষকের কোন দল-মত নেই। সে যেই হোক না কেন আমরা তার কঠোর শাস্তি চাই। আজকে আমরা আঁধারের বিরুদ্ধে আলোক মিছিল করে সেই বার্তাটি দিতে চাই।

মামলার কথা বলে টিপসই নিয়েছিল ছেলে, সব সম্পত্তি হারিয়ে আদালত…
  • ০৮ অক্টোবর ২০২৬
ডিসেম্বরে হাসিনাকে ফেরানোর বিষয়ে যা জানাল ভারত
  • ০৮ অক্টোবর ২০২৬
বৃহস্পতিবার ১০ ঘণ্টা গ্যাস সরবরাহ বন্ধ থাকবে রাজধানীর যেসব …
  • ০৮ অক্টোবর ২০২৬
যে ছয় কারণে নিম্ন মধ্যবিত্ত থেকে দরিদ্র হওয়ার ঝুঁকিতে ছয় কো…
  • ০৭ অক্টোবর ২০২৬
সাব রেজিস্ট্রারকে তুলে নিয়ে যাওয়ার অভিযোগ
  • ০৭ অক্টোবর ২০২৬
এয়ারবাস থেকে ১০টি উড়োজাহাজ কিনছে বাংলাদেশ
  • ০৭ অক্টোবর ২০২৬