‘অধ্যাপক মোর্শেদকে অব্যাহতি অন্যায় ও অমানবিক’

০২ অক্টোবর ২০২০, ০৫:০৮ PM
স্বাধীনতা ফোরম কর্তৃক আয়োজিত সমাবেশ

স্বাধীনতা ফোরম কর্তৃক আয়োজিত সমাবেশ © সংগৃহীত

পত্রিকায় নিবন্ধ লিখে মতপ্রকাশের কারণে সাবেক ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক অধ্যাপক মোর্শেদ হাসান খানকে চাকরি থেকে অব্যাহতি দেয়ার ঘটনাটি অন্যায় ও অমানবিক বলে মন্তব্য করেছেন স্বাধীনতা ফোরম কর্তৃক আয়োজিত এক সমাবেশের বক্তারা।   

শুক্রবার (২ অক্টোবর) দুপুরে জাতীয় প্রেসক্লাবে এক প্রতিবাদী যুব সমাবেশের বক্তারা এ মন্তব্য করেন। সমাবেশে প্রধান অতিথি হিসেবে ছিলেন  বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়।

তিনি বলেন, বর্তমান ক্ষমতাসীন সরকারের সাথে জনগণের কোনো কাবিন নামা তথা ভোট দেয়ার সম্পর্ক নেই। সুতরাং তাদেরকে তালাক দেয়া যাবে না। বরং বিতাড়িত করতে হবে।

সমাবেশে মোয়াজ্জেম হোসেন আলাল বলেন, অধ্যাপক মোর্শেদ কলাম লিখে তো অন্যায় করেনি। কলামে যে কথা নিয়ে প্রশ্ন উঠেছে সেটা তিনি সাথে সাথেই প্রত্যাহার করেছেন। তবুও তাকে চাকরি থেকে অব্যাহতি দেওয়া হলো।

২২ বছর পূর্তিতে স্টার সিনেপ্লেক্সের চমক: এক টিকিটে আরেকটি ফ…
  • ০৮ অক্টোবর ২০২৬
প্রকাশনা থেকে প্রয়োগে: গবেষণা ও উদ্ভাবনে এমআইএসটি
  • ০৮ অক্টোবর ২০২৬
মামলার কথা বলে টিপসই নিয়েছিল ছেলে, সব সম্পত্তি হারিয়ে আদালত…
  • ০৮ অক্টোবর ২০২৬
ডিসেম্বরে হাসিনাকে ফেরানোর বিষয়ে যা জানাল ভারত
  • ০৮ অক্টোবর ২০২৬
বৃহস্পতিবার ১০ ঘণ্টা গ্যাস সরবরাহ বন্ধ থাকবে রাজধানীর যেসব …
  • ০৮ অক্টোবর ২০২৬
যে ছয় কারণে নিম্ন মধ্যবিত্ত থেকে দরিদ্র হওয়ার ঝুঁকিতে ছয় কো…
  • ০৭ অক্টোবর ২০২৬