সম্মেলন ডেকে হেফাজতের আমীর নির্বাচন করা হবে: বাবুনগরী

১৯ সেপ্টেম্বর ২০২০, ০৯:০৪ PM
হেফাজতে ইসলামের মহাসচিব জুনায়েদ বাবুনগরী

হেফাজতে ইসলামের মহাসচিব জুনায়েদ বাবুনগরী © ফাইল ফটো

হেফাজতে ইসলামের আমীর আল্লামা আহমদ শফীর মৃত্যুতে শূন্য হওয়া পদটি দ্রুত সময়ের মধ্যে পূরণ করা হবে বলে জানিয়েছেন সংগঠনটির মহাসচিব জুনায়েদ বাবুনগরী। আজ শনিবার বিকেলে হাটহাজারী মসজিদের মাইকে জানাজার আগে তিনি এ ঘোষণা দেন।

জুনায়েদ বাবুনগরী বলেন, আল্লামা শফী হুজুর আমাদের মুরুব্বি। আমরা উনার জন্য দোয়া করছি। আর আপনারা জানেন, হেফাজতে ইসলামের মধ্যে কোনো বিরোধ নেই। আল্লামা শফী হুজুরের মৃত্যুতে হেফাজতে ইসলামের আমীর পদটি শূন্য হয়ে যায়।

তিনি বলেন, আমরা হুজুরের (আল্লামা শফী) জানাজা-দাফন শেষ করে দ্রুত সময়ের মধ্যে হেফাজতে ইসলামের সম্মেলন ডাকব। সম্মেলনে আমরা সর্বসম্মতিক্রমে হেফাজতে ইসলামের আমির নির্বাচন করব।

উল্লেখ্য, গত ২০১০ সালের ১৯ জানুয়ারি দারুল উলুম হাটহাজারী মিলনায়তনে অনুষ্ঠিত ওলামা সম্মেলনে হেফাজতে ইসলাম বাংলাদেশ গঠন করা হয়। আহমদ শফী এর প্রতিষ্ঠাতা আমীর মনোনীত হন।

এরপর ২০১১ সালে তার নেতৃত্বেই ‘নারী উন্নয়ন নীতিমালার বিরুদ্ধে’ চট্টগ্রামে কর্মসূচি পালন করে সংগঠনটি। তখন ঢাকায় শায়খুল হাদিস আল্লামা আজিজুল হক, মুফতি ফজলুল হক আমিনীর নেতৃত্বে ঢাকায় আন্দোলন হয়। ২০১২ সালে এই দুই নেতা মারা যাওয়ার মধ্য দিয়ে ঢাকার আলেমদের মধ্যে এক ধরনের নেতৃত্বহীনতা সৃষ্টি হয়।

নানা চরাই-উৎরাই পাড়ি দিয়ে সংগঠনটি গুছিয়ে আনার পর শুক্রবার সন্ধ্যায় রাজধানীর আজগর আলী হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন আল্লামা আহমদ শফী। তিনি দীর্ঘদিন ধরে বার্ধক্যজনিত দুর্বলতার পাশাপাশি ডায়াবেটিস, উচ্চ রক্তচাপ ও শ্বাসকষ্টে ভুগছিলেন। শনিবার বাদ জোহর হাটহাজারী মাদরাসা প্রাঙ্গণে তাকে দাফন করা হয়েছে।

হাটহাজারী মাদ্রাসা পরিচালনায় নতুন কমিটি

আল্লামা আহমদ শফীর ইন্তেকালের পর চট্টগ্রামের দারুল উলুম মুঈনুল ইসলাম হাটহাজারী মাদ্রাসায় আপাতত একক কোনো মহাপরিচালক নিযুক্ত করা হবে না। এর পরিবর্তে তিনজনের একটি পরিচালনা কমিটি করা হয়েছে। শনিবার আল্লামা শফীর জানাজার পর মাদ্রাসার শুরা কমিটির বৈঠকে এ সিদ্ধান্ত নেয়া হয়।

এতে মাদ্রাসা পরিচালনার জন্য তিনজনকে নির্বাচন করা হয়েছে। এ তিনজন হলেন- হাটহাজারী মাদরাসার প্রধান মুফতি মুফতী আবদুস সালাম, বর্তমান সহকারী পরিচালক, মাওলানা শেখ আহমদ ও মাওলানা ইয়াহইয়া।

শ্রম অধিকার, শ্রমিক সুরক্ষা ও সামাজিক ন্যায়বিচার প্রতিষ্ঠা…
  • ৩১ মার্চ ২০২৬
খুব কঠিন পথে আছি, আপনারা আমাকে হেল্প করুন: চিকিৎসকদের সহযোগ…
  • ৩১ মার্চ ২০২৬
সাতক্ষীরায় তেল সংকটে মোটরসাইকেল বাজারে ধস, বাড়ছে ব্যাটারিচা…
  • ৩১ মার্চ ২০২৬
গাইড বই বাণিজ্যের অভিযোগ শিক্ষক সমিতির বিরুদ্ধে, তদন্তে ‘ধী…
  • ৩১ মার্চ ২০২৬
মিরসরাই বসতঘর থেকে অজগর উদ্ধার
  • ৩১ মার্চ ২০২৬
৯ মাস বয়সী শিশু রাইয়ানের চিকিৎসায় পাশে দাঁড়ালেন প্রধানমন্ত্…
  • ৩১ মার্চ ২০২৬
×
  • Application Deadline
  • April 1, 2026
  • Admission Test
  • April 4, 2026
APPLY
NOW!
UNDERGRADUATE ADMISSION
SUMMER 2026!
NORTH SOUTH UNIVERSITY
Center of Excellence