আসুন, আমরা সম্মিলিতভাবে দেশ গড়ি: বিএনপিকে তথ্যমন্ত্রী

০১ আগস্ট ২০২০, ০৫:৩৯ PM
তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদ

তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদ © সংগৃহীত

দেশে করোনাভাইরাস ও চলমান বন্যা পরিস্থিতিতে পবিত্র ঈদে বিএনপিকে গতানুগতিক রাজনীতি থেকে বেরিয়ে আসার আহ্বান জানিয়েছেন তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদ। তিনি বলেছেন, আসুন আমরা সবাই মিলে সম্মিলিতভাবে দেশ গড়ি।

আজ শনিবার ঢাকায় জাতীয় মসজিদ বায়তুল মোকাররমে ঈদের জামাতে যোগদান শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ আহ্বান জানান।

তথ্যমন্ত্রী বলেন, বিএনপিকে অনুরোধ জানাব, পবিত্র ঈদের সময় গতানুগতিক রাজনীতি থেকে বেরিয়ে আসার। আমরা সম্মিলিতভাবে দেশ গড়তে চাই। আসুন, সবাই মিলে সম্মিলিতভাবে দেশকে করোনা ভাইরাস থেকে মুক্ত রাখার প্রচেষ্টা চালিয়ে যাই।

বর্তমান পরিস্থিতিতে প্রধানমন্ত্রী শেখ হাসিনা দিবানিশি পরিশ্রম করে দেশকে নেতৃত্ব দিয়ে চলেছেন উল্লেখ করে হাছান মাহমুদ বলেন, গত সাড়ে ১১ বছরে প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশকে নতুন উচ্চতায় উন্নীত করেছেন। রাব্বুল আল-আমিন ও মহান স্রষ্টার কাছে আমাদের প্রার্থনা, তার নেতৃত্বে আমরা যেন দেশকে স্বপ্নের ঠিকানায় পৌঁছাতে পারি।

করোনা থেকে মুক্তির প্রার্থনা করে তথ্যমন্ত্রী বলেন, করোনাভাইরাস মহামারি সারা দেশে, সারা পৃথিবীতে। এ পরিস্থিতিতে আমরা পবিত্র ঈদুল আজহা উদযাপন করছি। আজকের এ দিনে মহান আল্লাহর কাছে প্রার্থনা, ভাইরাস থেকে বাংলাদেশকে এবং সারা বিশ্বের মানুষকে তিনি যেন মুক্ত করে দেন।

স্থানীয় নির্বাচনকে কেন্দ্র করে ৩১ জুলাই পর্যন্ত ভোটার হওয়ার…
  • ০৩ জুলাই ২০২৬
বিশ্বকাপ ব্যর্থতার পর জার্মানির কোচের পদ ছাড়লেন নাগেলসমান
  • ০৩ জুলাই ২০২৬
বিশ্বকাপ খেলা দেখানো বন্ধের অভিযোগ ছাত্রদলের, শিবিরের দাবি—…
  • ০৩ জুলাই ২০২৬
সাদাপাথরে নিখোঁজ হওয়া চিকিৎসকের মরদেহ উদ্ধার
  • ০৩ জুলাই ২০২৬
ট্রাকের চাপায় সড়কে ঝড়ল দুই বন্ধুর প্রাণ
  • ০৩ জুলাই ২০২৬
শনিবার বিশেষ আয়োজনে ১৮ শিক্ষার্থীর এইচএসসি পরীক্ষা হচ্ছে
  • ০৩ জুলাই ২০২৬
×
  • Application Deadline
  • JULY 26, 2026
  • Admission Test
  • AUGUST 01, 2026
APPLY
NOW!
UNDERGRADUATE ADMISSION
FALL 2026!
NORTH SOUTH UNIVERSITY
Center of Excellence