ঈদের আগের রাতে বাড়ি ফেরার পথে আওয়ামী লীগ নেতাকে কুপিয়ে খুন

০১ আগস্ট ২০২০, ১২:৪১ PM

© সংগৃহীত

ঈদের আগের রাতে টাঙ্গাইলের ধনবাড়ী-গোপালপুর সীমানায় আমিনুল ইসলাম নিক্সন (৪৫) নামে গোপালপুর উপজেলার এক আওয়ামী লীগ নেতকে কুপিয়ে খুন করেছে দুর্বৃত্তরা। ঈদের রাত শুক্রবার রাত সোয়া ১১টার দিকে বাড়ি ফেরার পথে তিনি খুন হয়েছেন। গোপালপুর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার আমীর খসরু খুনের ঘটনা নিশ্চিত করেছেন।

ঈদের আগের রাতে এমন নৃশংস খুনের ঘটনায় এলাকায় আতঙ্ক সৃষ্টি হয়েছে। রাজনৈতিক শত্রুতা থেকে এমন খুনের ঘটনা ঘটতে পারে বলে ধারণা করেছেন স্বজন ও স্থানীয়রা।

নিহত আমিনুল ইসলাম নিক্সন টাঙ্গাইলের গোপালপুরের হাদিরা ইউনিয়নের আজগড়া গ্রামের অবসরপ্রাপ্ত স্কুল শিক্ষক আলাউদ্দিন তালুকদার ওরফে তারা মিয়ার ছেলে। তিনি গোপালপুরের হাদিরা ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক ও টাঙ্গাইলের লায়ন নজরুল ইসলাম ডিগ্রি কলেজের সমাজবিজ্ঞান বিভাগের শিক্ষক ছিলেন। নিহত আমিনুল ইসলাম সপরিবারে ধনবাড়ী উপজেলা শহরে বাস করতেন।

স্থানীয়রা জানিয়েছেন, আমিনুল শুক্রবার বিকালে ধনবাড়ী থেকে আজগড়া গ্রামের নিজ বাড়িতে আসেন। ঈদ ভিত্তিক পারিবারিক কাজের পাশাপাশি দলীয় টুকিটাকি কাজ সারেন। ঈদ উপলক্ষে বাজারে লাইটিংয়ের ব্যবস্থা করেন। শেষে আজগড়া মোড়ে দলীয় নেতাকর্মীদের সঙ্গে আরেক দফা বৈঠকে করেন।

বৈঠক শেষে রাত পৌনে ১১টার দিকে মোটরসাইকেল নিয়ে ধনবাড়ীর উদ্দেশ্যে রওনা হন আমিনুল। ধনবাড়ী-গোপালপুর সীমানার আজগড়া খাল পার হলেই অস্ত্র নিয়ে ওত পেতে থাকা দুর্বৃত্তরা দেশীয় ধারালো অস্ত্র নিয়ে তার ওপর ঝাঁপিয়ে পড়ে। আচমকা আক্রমণ করলে মোটরসাইকেল থেকে পড়ে যান নিক্সন। এ সময় দুর্বৃত্তরা তাকে কোপাতে থাকে।

আমিনুলের ডাক চিৎকারে আশপাশের লোকজন এগিয়ে এলে দুর্বৃত্তরা পালিয়ে যায়। রাত সোয়া ১১টার দিকে মধুপুর হাসপাতালে নেয়ার পর কর্তব্যরত চিকিৎসক ডা. পাপন তাকে মৃত ঘোষণা করেন।

মধুপুর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. রুবিনা ইয়াসমিন তাকে মৃত অবস্থায় হাসপাতালে আনা হয়েছে বলে জানিয়েছেন।

ধনবাড়ীর নরিল্যার বাসিন্দা মজনু ও গোপালপুর সীমানার মামুন নিক্সনকে উদ্ধার করে মধুপুর হাসপাতালে নিয়ে যান। তারা জানান, নিক্সনের পেটের পাশে তিনটি স্টেপের চিহ্ন দেখা গেছে।

এ দিকে খবর পেয়ে রাত ২টার দিকে ধনবাড়ী পৌর মেয়র খন্দকার মঞ্জুরুল ইসলাম তপনসহ আওয়ামী লীগ নেতৃবৃন্দ মধুপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিক্সনের লাশ দেখতে যান।

ধনবাড়ী থানার ওসি চানমিয়া ঘটনার সত্যতা স্বীকার করে জানান, নিহত নিক্সনের লাশ মধুপুর হাসপাতাল থেকে ধনবাড়ী থানা হেফাজতে আনা হয়। সকালে ময়নাতদন্তের জন্য টাঙ্গাইল শেখ হাসিনা মেডিকেল কলেজ হাসাপাতালে নেয়া হয়।

স্থানীয় নির্বাচনকে কেন্দ্র করে ৩১ জুলাই পর্যন্ত ভোটার হওয়ার…
  • ০৩ জুলাই ২০২৬
বিশ্বকাপ ব্যর্থতার পর জার্মানির কোচের পদ ছাড়লেন নাগেলসমান
  • ০৩ জুলাই ২০২৬
বিশ্বকাপ খেলা দেখানো বন্ধের অভিযোগ ছাত্রদলের, শিবিরের দাবি—…
  • ০৩ জুলাই ২০২৬
সাদাপাথরে নিখোঁজ হওয়া চিকিৎসকের মরদেহ উদ্ধার
  • ০৩ জুলাই ২০২৬
ট্রাকের চাপায় সড়কে ঝড়ল দুই বন্ধুর প্রাণ
  • ০৩ জুলাই ২০২৬
শনিবার বিশেষ আয়োজনে ১৮ শিক্ষার্থীর এইচএসসি পরীক্ষা হচ্ছে
  • ০৩ জুলাই ২০২৬
×
  • Application Deadline
  • JULY 26, 2026
  • Admission Test
  • AUGUST 01, 2026
APPLY
NOW!
UNDERGRADUATE ADMISSION
FALL 2026!
NORTH SOUTH UNIVERSITY
Center of Excellence