ঈদের দিন সেচ্ছাসেবক হিসেবে মাঠে থাকবে ছাত্র অধিকার পরিষদ

৩১ জুলাই ২০২০, ০৭:০৫ PM

© ফাইল ফটো

ঈদের দিন ব্যতিক্রম উদ্যোগ হাতে নিয়েছে ঢাকা মহানগর শাখা ছাত্র অধিকার পরিষদ। এদিন স্বেচ্ছাসেবক টিমের মাধ্যমে রাজধানী ঢাকায় করোনা সুরক্ষায় অসহায়তা ও নিপিড়ীত মানুষের কাছে বিত্তশালীদের দেয়া কুরবানির অংশ পৌঁছে দেবে সংগঠনটির কর্মীরা।

সংগঠনটির ঢাকা মহানগর শাখার সমন্বয়ক মোল্যা রহমাতুল্লাহ্ স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, করোনা মহামারির প্রাদূর্ভাবে অন্যান্য বছরের তুলনায় এবারের ঈদ নগরবাসীর কাছে ভিন্ন রকম অভিজ্ঞতা নিয়ে এসেছে। নগরবাসীর স্বাস্থ্যসুরক্ষা ও বিবিধ বিষয়ের উপর চিন্তা করে ঢাকা মহানগর শাখা বাংলাদেশ ছাত্র অধিকার পরিষদ একদল সেচ্ছাসেবক আপনাদের ঈদ উদযাপন সহজ করতে বিশেষ প্রস্তুতি সম্পন্ন করেছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, আপনাদের কুরবানি দেওয়া পশুর যে অংশ (মাংস) গরীব-অসহায়দের মাঝে বন্টন করতে ইচ্ছুক সেটা আমাদের সেচ্ছাসেবকদের মাধ্যমেও করতে পারেন। আপনাদের দেওয়া ঈদ উপহার আমরা পৌঁছে দেবো গরীব-অসহায় মানুষের কাছে।

যোগাযোগের জন্য এসব মোবাইল নম্বরে যোগাযোগ করতে বলা হয়েছে-

১। মোল্যা রাহমাতুল্লাহ্- 01911216272
২। ফয়সাল রকি- 01914999969
৩। নেসার উদ্দিন রাব্বি- 01747354593
৪। রুম্মন মাহমুদ- 01869-492-144

ইউরোপের আরও একটি দেশে ছড়িয়ে পড়েছে জেন-জি’দের বিক্ষোভ
  • ০৮ অক্টোবর ২০২৬
ইয়াবাসহ গ্রেপ্তার সেই যুবদল নেতা রাসেল বহিষ্কার
  • ০৮ অক্টোবর ২০২৬
ইউজিসির অনুমোদন পেল ইসলামী বিশ্ববিদ্যালয়ের নতুন দুই বিভাগ
  • ০৮ অক্টোবর ২০২৬
‘সমকামী সাজিয়ে’ বাংলাদেশিদের ভুয়া আশ্রয় আবেদন, যুক্তরাজ্যে …
  • ০৮ অক্টোবর ২০২৬
খতনার পর ৫০ শিশু অসুস্থ, সেন্টমার্টিনের চেয়ারম্যানকে শোকজ
  • ০৮ অক্টোবর ২০২৬
আজ বিদ্যুৎ থাকবে না যেসব এলাকায়
  • ০৮ অক্টোবর ২০২৬