ছাত্রদল

বুয়েট-ডুয়েট-ইডেন ও সলিমুল্লাহ মেডিকেলের আহবায়ক কমিটি গঠন

২৪ জুলাই ২০২০, ০৬:১৬ PM

© লোগো

বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় (বুয়েট), ঢাকা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (ডুয়েট), ইডেন মহিলা কলেজ ও স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ শাখার ছাত্রদলের আহবায়ক কমিটি (আংশিক) গঠন করা হয়েছে।

সংগঠনটির কেন্দ্রীয় সংসদের সভাপতি ফজলুর রহমান খোকন ও সাধারণ সম্পাদক ইকবাল হোসেন শ্যামল কমিটির অনুমোদন করেছেন। আজ শুক্রবার (২৪ জুলাই) এক সংবাদ বিবৃতিতে কমিটিগুলো অনুমোদন তথ্য জানান সংগঠনটির ভারপ্রাপ্ত দফতর সম্পাদক আবদুস সাত্তার পাটোয়ারী। 

আবদুস সাত্তার পাটোয়ারী বলেন, নবনির্বাচিত নেতাদের আগামী ১ মাসের মধ্যে ঘোষিত ইউনিট কমিটির পূর্ণাঙ্গ তালিকা এবং একইসঙ্গে অধীনস্থ সব ইউনিট কমিটি গঠন করে ছাত্রদল কেন্দ্রীয় সংসদে জমা দেওয়ার জন্য জন্য বিশেষভাবে নির্দেশ দেওয়া হয়েছে।

বুয়েট শাখার আহবায়ক আসিফ হোসেন রচি, যুগ্ম আহবায়ক ফয়সাল নূর, সদস্য সচিব আলী আহমদ, সদস্য নওরোজ রহমান ইমন, মুসাওয়ার আহমেদ শফিক। 

ডুয়েট শাখার আহবায়ক সোহাগ সরদার, যুগ্ম আহবায়ক সৈয়দ রাসেল, সদস্য সচিব ফজলে রাব্বি খান, সদস্য সুজন, রাসেল মিয়া। 

ইডেন মহিলা কলেজ শাখার আহবায়ক রেহানা আক্তার শিরিন, যুগ্ম আহ্বায়ক সৈয়দা সুমাইয়া পারভীন, যুগ্ম আহবায়ক জান্নাতুল ফেরদৌস, সদস্য সচিব সানজিদা ইয়াসমিন তুলি, সদস্য তোহফা মোস্তফা, সদস্য আনিকা চৌধুরী, শিখা আক্তার, স্বর্ণালী। 

স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ শাখার আহবায়ক মেহেদী হাসান সাকিব, যুগ্ম আহবায়ক মেহেদী হাসান, যুগ্ম আহবায়ক মিজানুর রহমান, আল আমিন ভূঁইয়া, আফজাল হোসেন, খন্দকার মুয়িদ আদনান, তানভীর হোসেন তুহিন। তানভীর রহমান তন্ময়, বিজয় কুমার সাহা, মোখলেছুর রহমান, নোমান পারভেজ, সদস্য সচিব সাদবিন নেওয়াজ, সদস্য এস এম নাঈম।

ইউরোপের আরও একটি দেশে ছড়িয়ে পড়েছে জেন-জি’দের বিক্ষোভ
  • ০৮ অক্টোবর ২০২৬
ইয়াবাসহ গ্রেপ্তার সেই যুবদল নেতা রাসেল বহিষ্কার
  • ০৮ অক্টোবর ২০২৬
ইউজিসির অনুমোদন পেল ইসলামী বিশ্ববিদ্যালয়ের নতুন দুই বিভাগ
  • ০৮ অক্টোবর ২০২৬
‘সমকামী সাজিয়ে’ বাংলাদেশিদের ভুয়া আশ্রয় আবেদন, যুক্তরাজ্যে …
  • ০৮ অক্টোবর ২০২৬
খতনার পর ৫০ শিশু অসুস্থ, সেন্টমার্টিনের চেয়ারম্যানকে শোকজ
  • ০৮ অক্টোবর ২০২৬
আজ বিদ্যুৎ থাকবে না যেসব এলাকায়
  • ০৮ অক্টোবর ২০২৬