পর্তুগালে প্রবাসীদের সমস্যা সমাধানে ছাত্রলীগের স্মারকলিপি

২২ জুলাই ২০২০, ১১:১৭ PM

© সংগৃহীত

লিসবনস্থ বাংলাদেশ দূতাবাসে স্মারকলিপি দিয়েছে পর্তুগাল ছাত্রলীগ। সোমবার পর্তুগাল ছাত্রলীগের সভাপতি রনি হোসাইন ও সাবেক সভাপতি শিপলু আহমেদের নেতৃত্বে নেতাকর্মীরা গিয়ে দূতাবাসের কনস্যুলার সেবাসহ বিভিন্ন সেবা সহজ করতে এ স্মারকলিপি দেয়।

দূতাবাসের দূতালয় প্রধান তৃতীয় সচিব আবদুল্লাহ আল রাজীর হাতে এ স্মারকলিপি তুলে দেন তারা। এসময় পর্তুগাল ছাত্রলীগের পক্ষ থেকে আরেও উপস্থিত ছিলেন জাহিদ হাসান সোহাগ, শাহীন মিয়া, শাহীন দর্জি, নিক্সন, বিপ্লব, তারেক প্রমুখ।

করোনা-কালে সৃষ্ট বিভিন্ন জটিলতায় দূতাবাসের বিভিন্ন সেবা নিয়ে গত কিছু দিন থেকে সামাজিক যোগাযোগ মাধ্যমে পর্তুগাল প্রবাসীদের বিভিন্ন অসন্তোষের প্রেক্ষিতে এই স্মারকলিপি দেয় পর্তুগাল ছাত্রলীগ।

স্মারকলিপি দেয়ার পর রাষ্ট্রদূত রুহুল আলম সিদ্দিকীর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন পর্তুগাল ছাত্রলীগের নেতারা। এই সময় রাষ্ট্রদূত ছাত্রলীগের নেতাদের সঙ্গে দূতাবাসের সেবার মান বাড়াতে নতুন বিভিন্ন পদক্ষেপ তুলে ধরেন এবং করোনা-কালে সৃষ্ট প্রবাসীদের বিভিন্ন সমস্যা সমাধানের দ্রুত আশ্বাস দেন। পরে রাষ্ট্রদূত দূতাবাসের বর্তমান সেবার মান সম্বলিত কিছু লিফলেট ছাত্রলীগে কর্মীদের হাতে তুলে দেন।

স্থানীয় নির্বাচনকে কেন্দ্র করে ৩১ জুলাই পর্যন্ত ভোটার হওয়ার…
  • ০৩ জুলাই ২০২৬
বিশ্বকাপ ব্যর্থতার পর জার্মানির কোচের পদ ছাড়লেন নাগেলসমান
  • ০৩ জুলাই ২০২৬
বিশ্বকাপ খেলা দেখানো বন্ধের অভিযোগ ছাত্রদলের, শিবিরের দাবি—…
  • ০৩ জুলাই ২০২৬
সাদাপাথরে নিখোঁজ হওয়া চিকিৎসকের মরদেহ উদ্ধার
  • ০৩ জুলাই ২০২৬
ট্রাকের চাপায় সড়কে ঝড়ল দুই বন্ধুর প্রাণ
  • ০৩ জুলাই ২০২৬
শনিবার বিশেষ আয়োজনে ১৮ শিক্ষার্থীর এইচএসসি পরীক্ষা হচ্ছে
  • ০৩ জুলাই ২০২৬
×
  • Application Deadline
  • JULY 26, 2026
  • Admission Test
  • AUGUST 01, 2026
APPLY
NOW!
UNDERGRADUATE ADMISSION
FALL 2026!
NORTH SOUTH UNIVERSITY
Center of Excellence