প্রতিদিন ৩০০ মানুষকে খাওয়াচ্ছেন ছাত্রদলের সাবেক মুক্তিযুদ্ধ বিষয়ক সম্পাদক

১১ এপ্রিল ২০২০, ০৩:২৫ PM

© টিডিসি ফটো

বিশ্বব্যাপী ছড়িয়ে পড়া করোনাভাইরাস দিন দিন ভয়াবহ হয়ে উঠছে। চীনে শুরু হওয়া প্রাণঘাতী এ ভাইরাসের কালো ছোবল থেকে রক্ষা পায়নি বাংলাদেশও। করোনাভাইরাসের ফলে দেশের প্রায় সর্বত্রই লকডাউন চলছে। ফলে সবচেয়ে বেশি বিপাকে পড়েছেন রাজধানীর ছিন্নমূল ও খেটে খাওয়া মানুষ। অনেকের মতই সমাজের এসব অসহায়ের পাশে নীরবে-নিঃশব্দে দাঁড়িয়েছেন ছাত্রদলের সাবেক মুক্তিযুদ্ধ ও গবেষণা বিষয়ক সম্পাদক সর্দার আমিরুল ইসলাম সাগর।

গত ২৬ মার্চ থেকে রাজধানীর বিভিন্ন স্থানে ঘুরে ঘুরে ছিন্নমূল প্রায় ৩০০ অসহায় মানুষকে প্রতিদিন রান্না করা খাবার খাওয়াচ্ছেন তিনি। শুধু খাবার বিতরণই নয়, দিচ্ছেন চাল-ডালসহ নিত্য প্রয়োজনীয় দ্রব্যও। অনেককে আবার নগদ অর্থ দিয়েও সহযোগিতা করছেন সাগর। যা এখনো অব্যাহত রয়েছে।

সর্দার আমিরুল ইসলাম সাগর বর্তমানে নাগরিক ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক। মূলত এই ফাউন্ডেশনের নামেই দুস্থদের সহযোগিতা করছেন তিনি। ছাত্র জীবন থেকেই সমাজের অসহায়দের সহযোগিতা করছেন সাগর। সেই ধারা বজায় রেখেছেন এখনো। সম্পূর্ণ ব্যক্তিগত উদ্যোগে অসহায়দের পাশে দাঁড়িয়েছেন এই ছাত্র নেতা।

এসব বিষয়ে জানতে চাইলে সর্দার আমিরুল ইসলাম সাগর দ্যা ডেইলি ক্যাম্পাসকে বলেন, করোনাভাইরাসের ফলে দেশের সব কিছুই থমকে গেছে। রাজধানীর বিভিন্ন এলাকার খেটে খাওয়া মানুষ মানবেতর জীবনযাপন করছে। ফাঁকা ঢাকায় তাদের উপার্জনের কোন উপায় নেই। সমাজের এসব মানুষগুলোর জন্য সাহায্য অব্যাহত রাখতে চাই।

কোন স্বার্থের জন্য সাহায্য করছি না জানিয়ে সাগর বলেন, এসব ছিন্নমূল অসহায় মানুষগুলোর পাশে দাঁড়ানো আমাদের নৈতিক দায়িত্ব। আমি শুধু আমার দায়িত্বটুকু পালনের চেষ্টা করছি। দেশের এই ক্রান্তিকালে সমাজের এই মানুষগুলোর সহযোগিতায় সবাইকে এগিয়ে আসতে হবে। এই মানুষগুলোর সহযোগিতায় জীবনের শেষ অবধি কাজ করে যেতে চাই।

উল্লেখ্য, গত ৮ মার্চ দেশে প্রথমবারের মতো তিনজন করোনায় আক্রান্ত বলে জানায় সরকারের রোগতত্ত্ব, রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা ইন্সটিটিউট (আইইডিসিআর)। দেশে এ ভাইরাসে আক্রান্ত হয়ে মারা গেছে ৩০ জন। প্রাণঘাতী এ ভাইরাসে এখন পর্যন্ত আক্রান্ত হয়েছে ৪৮২ জন।

প্রথম প্রফের সময়সূচি পরিবর্তনের দাবি ঢাবি অধিভুক্ত মেডিকেল …
  • ০৮ অক্টোবর ২০২৬
শিক্ষকদের বদলি আসলে হবে না, কেন? বললেন অধ্যক্ষ সেলিম ভূঁইয়া
  • ০৮ অক্টোবর ২০২৬
শিক্ষক-কর্মকর্তা নিয়োগ দেবে আঞ্জুমান মুফিদুল ইসলাম, আবেদন ১…
  • ০৮ অক্টোবর ২০২৬
মোবাইলে যেভাবে দেখবেন আফগানিস্তান-বাংলাদেশ টেস্ট ম্যাচ
  • ০৮ অক্টোবর ২০২৬
আহ্বায়ক আওয়ামী পরিবারের সদস্য, আছে সন্তানও, মামীকে ধর্ষণ মা…
  • ০৮ অক্টোবর ২০২৬
শিশুর অধিকার রক্ষায় নির্বাচনি অঙ্গীকার বাস্তবায়নে কাজ করছে …
  • ০৮ অক্টোবর ২০২৬