বাংলাদেশের মানুষ মোদিকে স্বাগত জানাবে: রওশন এরশাদ

০৭ মার্চ ২০২০, ০৯:২৮ PM

© ফাইল ফটো

জাতীয় সংসদের বিরোধীদলীয় নেত্রী রওশন এরশাদ বলেছেন, নরেন্দ্র মোদির সফরকে ধর্মীয় অনুভূতির সঙ্গে মিলিয়ে প্রতিবাদ-প্রতিরোধের ডাক না দিয়ে আমাদের দেশের গুরুত্বপূর্ণ রাষ্ট্রীয় অনুষ্ঠানে পরীক্ষিত বন্ধু ভারতের সরকার প্রধানকে স্বাগত জানানো উচিত।

শনিবার (৭ মার্চ) বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকীর রাষ্ট্রীয় অনুষ্ঠানে নরেন্দ্র মোদির আগমন উপলক্ষে এক বিবৃতিতে এ কথা বলেন রওশন এরশাদ। তিনি বলেন, ভারত বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধের প্রধান মিত্র। বাংলাদেশ বন্ধুপ্রতীম রাষ্ট্র ভারতের কাছে কৃতজ্ঞ।

রওশন এরশাদ বলেন, মুক্তিযুদ্ধের প্রধান মিত্র ভারতের প্রতিনিধি হিসেবে ১৭ মার্চ বঙ্গবন্ধুর জম্মশতবার্ষিকীতে যোগ দিচ্ছেন তিনি। তার এ সফর উষ্ণ ও আন্তরিকতাপূর্ণ হবে এবং দেশের জনগণ মহান মুক্তিযুদ্ধে ভারতের অবদান ও বন্ধনকে ভালোভাবে নেবে।

তিনি বলেন, দিল্লির সম্প্রতি ঘটনায় ভারতের বিবেকবান মানুষ দল-মত, ধর্মের ঊর্ধ্বে উঠে সহিংসতাকে নিন্দা জানিয়েছে এবং মুসলমানদের সুরক্ষায় এগিয়ে এসেছে- বিষয়টি মনে রাখতে হবে। নরেন্দ্র মোদি কোনো দলীয় প্রধান হিসেবে বাংলাদেশ সফর করছেন না বরং তিনি বন্ধুপ্রতীম ভারত রাষ্ট্রের সরকার প্রধান হিসেবে বাংলাদেশ সফর করছেন।

উল্লেখ্য, বঙ্গবন্ধুর জন্মশত বার্ষিকীর অনুষ্ঠানে মোদির ঢাকায় আগমনের বিরোধীতায় নেমেছে দেশের কিছু ইসলামপন্থী, বামপন্থী ও কয়েকটি ছাত্র সংগঠন। তারা মোদিকে প্রতিহতের ডাক দিয়েছে।

সাংবাদিকদের ওপর হামলা, কবি নজরুল কলেজ শাখা ছাত্রদলের ২ নেতা…
  • ১৭ এপ্রিল ২০২৬
শেখ হাসিনাকে ফেরানোর অনুরোধ খতিয়ে দেখছে ভারত
  • ১৭ এপ্রিল ২০২৬
সালাউদ্দিন তানভীরের অব্যাহতি প্রত্যাহার করে স্বপদে বহাল করল…
  • ১৭ এপ্রিল ২০২৬
প্রথম ধাপে শেষ হল ৪০০ মনোনয়ন প্রত্যাশীর সাক্ষাৎকার
  • ১৭ এপ্রিল ২০২৬
শনিবার সরকারের দুই মাসের কার্যক্রম তুলে ধরবে প্রধানমন্ত্রী …
  • ১৭ এপ্রিল ২০২৬
ইরান যুদ্ধে বৈশ্বিক মন্দার মাঝেও রমরমা ৫ ব্যাবসা
  • ১৭ এপ্রিল ২০২৬