প্রতিষ্ঠাবার্ষিকীতে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে ছাত্রলীগের শ্রদ্ধা

০৪ জানুয়ারি ২০২০, ০৮:৩৩ AM
৭২তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষ্যে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে ছাত্রলীগের নেতাকর্মীরা

৭২তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষ্যে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে ছাত্রলীগের নেতাকর্মীরা © সংগৃহীত

৭২তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষ্যে চার দিনব্যাপী কর্মসূচি ঘোষণা করেছে ছাত্রলীগ। আজ শনিবার (৪ জানুয়ারি) সকালে ধানমন্ডিতে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদনের মধ্যেই প্রথম দিনের কর্মসূচি শুরু করেন আওয়ামী লীগের ভাতৃপ্রতিম সংগঠনটির প্রতিষ্ঠাবার্ষিকী।

এসময় ভারপ্রাপ্ত সভাপতি আল নাহিয়ান খান জয় বলেন, কোন বিশৃঙ্খলাকারীকে প্রশ্রয় দেবে না ছাত্রলীগ। সারাদেশে নেতৃত্ব সৃষ্টির কাজ করা হচ্ছে।

ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক লেখক ভট্টাচার্য বলেন, যারা গঠনতন্ত্র মেনে সংগঠন করবে তাদের মূল্যায়ন করা হবে।

জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নির্দেশনায় ১৯৪৮ সালের এই দিনে বাংলাদেশ ছাত্রলীগের জন্ম হয়েছিল। প্রাচীন এ ছাত্র সংগঠনের প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে সবাইকে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন ছাত্রলীগ নেতৃবৃন্দ।

প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বিকালে রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে সাবেক ও বর্তমান নেতাদের নিয়ে পুনর্মিলনীর আয়োজন করেছে ছাত্রলীগ। এতে যোগ দেবেন আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

মাদক সেবনের অভিযোগে আটক পুলিশ কর্মকর্তা থানা থেকে পলাতক
  • ০৯ অক্টোবর ২০২৬
মৃত্যুর আগে বাবার মোবাইলে যে মেসেজ পাঠিয়েছিল স্কুলছাত্রী তা…
  • ০৯ অক্টোবর ২০২৬
এক ক্লিকেই মিলবে বাসের অবস্থান, হাবিপ্রবি শিক্ষার্থীদের উদ্…
  • ০৯ অক্টোবর ২০২৬
আইডিই বাংলাদেশে ফিল্ড ভলান্টিয়ার পদে জনবল নিয়োগ
  • ০৯ অক্টোবর ২০২৬
চিকিৎসা অবহেলায় বাবাকে ‘হত্যা’র অভিযোগ চিকিৎসকের, লিখলেন—সা…
  • ০৯ অক্টোবর ২০২৬
ডেপুটি ম্যানেজার পদে নিয়োগ দেবে ব্র্যাক, আবেদন শেষ ১৮ অক্টো…
  • ০৯ অক্টোবর ২০২৬