নয়াপল্টনে ছাত্রদলের পদবঞ্চিতদের বিক্ষোভ

০৩ জানুয়ারি ২০২০, ০৯:৫১ PM

© সংগৃহীত

রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে ছাত্রদলের পদবঞ্চিত ও ‘বিদ্রোহী’ নেতাকর্মীরা বিক্ষোভ করেছেন। এসময় পদবঞ্চিত নেতাকর্মীরা কেন্দ্রীয় ছাত্রদলের সভাপতি ও সাধারণ সম্পাদকের বিরুদ্ধে স্লোগান দেন।

শুক্রবার (০৩ ডিসেম্বর) সন্ধ্যায় কেন্দ্রীয় কার্যালয়ের সামনে সড়কে দাঁড়িয়ে বিক্ষোভ প্রদর্শন করেন পদবঞ্চিত ও ‘বিদ্রোহী’ নেতাকর্মীরা।

বিক্ষোভকারী নেতাকর্মীদের অভিযোগ, স্বজনপ্রীতি ও আর্থিক লেনদেনের মাধ্যমে ছাত্রদলের কেন্দ্রীয় কমিটি গঠন করা হয়েছে। এজন্য তারা ছাত্রদলের কেন্দ্রীয় সভাপতি ফজলুর রহমান খোকন এবং সাধারণ সম্পাদক ইকবাল হাসান শ্যামলের বিরুদ্ধে স্লোগান দেন।

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের প্রচার সম্পাদক জুয়েল মৃধা বলেন, আমরা ঐক্যবদ্ধ ছাত্রদল চাই, বিভিন্ন অপ্রাসঙ্গিক ক্রাইটেরিয়ার মাধ্যমে ছাত্রদলকে বিভাজন করা হচ্ছে। এছাড়াও এই কমিটির মাধ্যমে ত্যাগীদের উপরে বৈষম্য করা হয়েছে।

ঢাকা বিশ্ববিদ্যালয়ের সদ্য বিদায়ী সভাপতি মেহেদী আল তালুকদার বলেন, ছাত্রদলের যে কেন্দ্রীয় কমিটি গঠন হয়েছে তাতে ত্যাগী নেতাকর্মীকে মূল্যায়ন করা হয়নি। জাতীয় এবং ছাত্ররাজনীতির এমন সংকটে বিভিন্ন ক্রাইটেরিয়ার মাধ্যমে ছাত্রদলকে বিভক্তি করা হচ্ছে।

এ সময় উপস্থিত ছিলেন মেহেদী আল তালুকদার (সাবেক সভাপতি) ঢাকা বিশ্ববিদ্যালয়, আসাদুল আলম টিটু (সাবেক সহ-সাংগঠনিক সম্পাদক) কেন্দ্রীয় সংসদ, নাদিয়া পাঠান পাপন (সাবেক সহ-সাংগঠনিক সম্পাদক) কেন্দ্রীয় সংসদ, শাজাহান রনি (সাবেক প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক), জুয়েল মৃধা (প্রচার সম্পাদক) জগন্নাথ বিশ্ববিদ্যালয়, মানিক মিয়া (সহ-সভাপতি) ঢাকা কলেজ। এছাড়া ছাত্রদলের পদবঞ্চিত ও ‘বিদ্রোহী’ অনেক নেতাকর্মী উপস্থিত ছিলেন।

সাংবাদিকদের শিক্ষাগত যোগ্যতা নির্ধারণের পরিকল্পনা করছে সরকার
  • ১৯ এপ্রিল ২০২৬
মতলব উত্তরে কৃষিজমিতে অবৈধ ইটভাটা, বাড়ছে পরিবেশ ঝুঁকি
  • ১৯ এপ্রিল ২০২৬
জ্বালানি তেল নিয়ে সরকার জনগণের সঙ্গে মিথ্যাচার করছে: রুমিন …
  • ১৯ এপ্রিল ২০২৬
ওয়ালটনের তাকিওন ইলেকট্রিক বাইকে মূল্যছাড়সহ আকর্ষণীয় সুবিধা
  • ১৯ এপ্রিল ২০২৬
নিষেধাজ্ঞা প্রত্যাহারের দাবিতে প্ল্যাকার্ড হাতে চবিতে ছাত্র…
  • ১৯ এপ্রিল ২০২৬
রুমিন ফারহানার বক্তব্যকালীন সরকারি এমপিদের অঙ্গভঙ্গি, প্রশ্…
  • ১৯ এপ্রিল ২০২৬