ছাত্রলীগের প্রতিষ্ঠাবার্ষিকী: গতবারের মধ্যমণি, এবারে অবাঞ্ছিত

০৩ জানুয়ারি ২০২০, ০৮:০০ PM
শোভন-রাব্বানী

শোভন-রাব্বানী © ফাইল ফটো

রাত পোহালেই অনুষ্ঠিত হবে ছাত্রলীগের ৭২তম প্রতিষ্ঠাবার্ষিকী। প্রতিষ্ঠাবার্ষিকীকে কেন্দ্র করে উৎসবের জোয়ার বইছে ছাত্রলীগের নেতাকর্মীদের মাঝে। তবে ছাত্রলীগের এই উৎসবে এবার সামিল হতে পারছেন না গতবছর প্রতিষ্ঠাবার্ষিকীর মধ্যমণিরা।

রেওয়াজ অনুযায়ী প্রতিষ্ঠাবার্ষিকীতে দাওয়াত পেয়ে থাকেন ছাত্রলীগের সাবেক এবং বর্তমান নেতাকর্মীরা। ইতোমধ্যে অধিকাংশের কাছে আমন্ত্রণ পত্র পাঠানো হয়ে গেছে। তবে পুনর্মিলনীতে দুর্নীতি ও চাঁদাবাজির অভিযোগে অপসারিত ছাত্রলীগের সভাপতি রেজওয়ানুল হক চৌধুরী শোভন ও সাধারণ সম্পাদক গোলাম রাব্বানীকে দাওয়াত দেয়া হয়নি।

বিষয়টি নিশ্চিত করে বুধবার রাতে ছাত্রলীগের ভারপ্রাপ্ত সভাপতি আল নাহিয়ান খান জয় দ্যা ডেইলি ক্যাম্পাসকে বলেন, ‘ওদের (শোভন ও রাব্বানী) দাওয়াত দেওয়া হবেনা। হাইকমান্ড থেকে এ ব্যাপারে নির্দেশ রয়েছে।’

অন্যদিকে, ছাত্রলীগের ‘বহিষ্কৃত’ সাধারণ সম্পাদক গোলাম রাব্বানী দ্যা ডেইলি ক্যাম্পাসকে বলেন, ‘এখনও দাওয়াত পায়নি। দেখি কি করে।’

প্রসঙ্গত জাহাঙ্গির নগর বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের কাছে চাঁদা দাবিসহ বিভিন্ন অপকর্মের অভিযোগে গত বছরের সেপ্টেম্বরে ছাত্রলীগের সভাপতি রেজওয়ানুল হক চৌধুরী শোভন ও সাধারণ সম্পাদক গোলাম রাব্বানীকে সরিয়ে দেয়া হয়। পরে ভারপ্রাপ্ত সভাপতির দায়িত্ব দেয়া হয়েছে কমিটির ১ নম্বর জ্যেষ্ঠ সহ-সভাপতি আল নাহিয়ান খান জয়কে আর ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক হয়েছেন কমিটির ১ নম্বর যুগ্ম সাধারণ সম্পাদক লেখক ভট্টাচার্যকে।

বায়ুদূষণে আজ শীর্ষে দিল্লি-দ্বিতীয় লাহোর, ঢাকা কত?
  • ২২ এপ্রিল ২০২৬
যুদ্ধে ক্ষতিগ্রস্ত ৭৭৫ স্কুল সংস্কার করেছে ইরান
  • ২২ এপ্রিল ২০২৬
ইরানের ড্রোন কীভাবে বিশ্বে ক্ষমতার ধারণা বদলে দিয়েছে
  • ২২ এপ্রিল ২০২৬
২০ মিনিট ভুল প্রশ্নে পরীক্ষা দিলেন শিক্ষার্থীরা, অতঃপর...
  • ২২ এপ্রিল ২০২৬
ঢাবির নবীন শিক্ষার্থীদের বিশেষ মাইগ্রেশন শুরু, সুখবর পাচ্ছে…
  • ২২ এপ্রিল ২০২৬
‘বেডটাইম স্ট্যাকিং’ ঘুমের জন্য ভালো না খারাপ?
  • ২২ এপ্রিল ২০২৬