৯০ ভাগ মানুষ বিএনপিকে চায় না: কাদের

০২ জানুয়ারি ২০২০, ০৫:৩৭ PM

© ফাইল ফটো

দেশের ৯০ শতাংশ মানুষ বিএনপিকে ক্ষমতায় চায় না বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক এবং সড়ক, পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।

বৃহস্পতিবার (০২ জানুয়ারি) দলটির সভাপতির ধানমণ্ডির কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে তিনি বলেন, ‘এই শতাংশের মাত্রা আরো বাড়বে।’

তবে আসন্ন ঢাকা সিটি করপোরেশন নির্বাচনে অংশ নেয়ার জন্য বিএনপিকে স্বাগত জানান সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী কাদের।

তিনি বলেন, ‘বিএনপি ক্ষমতার জন্য রাজনীতি করে। ক্ষমতা পেলে সব ঠিক আর ক্ষমতা না পেলে কোনো কিছুই ঠিক না। তাদের একমাত্র লক্ষ্য যেনতেন উপায়ে ক্ষমতা দখল করা এবং দেশ লুটপাট করা।’

ওবায়দুল কাদের আরো বলেন, নব্বইয়ের দশকে গণতন্ত্র পুনরুদ্ধারের পর আওয়ামী লীগ ও বিএনপি বেশ কয়েকবার পালাবদল করে ক্ষমতায় এসেছে। ২০০৮ সালে আওয়ামী লীগ নির্বাচনের মাধ্যমে ক্ষমতায় আসে। এরপর ২০১৪ এবং ২০১৮ সালের নির্বাচনে জয়ের পর তারা টানা ক্ষমতায় রয়েছে।

মাদক সেবনের অভিযোগে আটক পুলিশ কর্মকর্তা থানা থেকে পলাতক
  • ০৯ অক্টোবর ২০২৬
মৃত্যুর আগে বাবার মোবাইলে যে মেসেজ পাঠিয়েছিল স্কুলছাত্রী তা…
  • ০৯ অক্টোবর ২০২৬
এক ক্লিকেই মিলবে বাসের অবস্থান, হাবিপ্রবি শিক্ষার্থীদের উদ্…
  • ০৯ অক্টোবর ২০২৬
আইডিই বাংলাদেশে ফিল্ড ভলান্টিয়ার পদে জনবল নিয়োগ
  • ০৯ অক্টোবর ২০২৬
চিকিৎসা অবহেলায় বাবাকে ‘হত্যা’র অভিযোগ চিকিৎসকের, লিখলেন—সা…
  • ০৯ অক্টোবর ২০২৬
ডেপুটি ম্যানেজার পদে নিয়োগ দেবে ব্র্যাক, আবেদন শেষ ১৮ অক্টো…
  • ০৯ অক্টোবর ২০২৬