ইসলাম ধর্ম গ্রহণ করেছেন সাবেক ছাত্রলীগ নেতা

৩০ ডিসেম্বর ২০১৯, ০৬:১২ PM
প্রদ্যুত রায়, নবমুসলিম নূর মোহাম্মদ হাসান

প্রদ্যুত রায়, নবমুসলিম নূর মোহাম্মদ হাসান © সংগৃহীত

ইসলাম ধর্ম গ্রহণ করেছেন সিলেট জেলা ছাত্রলীগের সাবেক নেতা প্রদ্যুত রায়। তিনি সিলেটের ঐতিহ্যবাহী শিক্ষাপ্রতিষ্ঠান এমসি কলেজ ছাত্র সংসদের সাবেক জিএস। গত শনিবার শাহজালাল উপশহর ই-ব্লক জামে মসজিদে এসে ইসলাম ধর্ম গ্রহণ করেছেন বলে মুসল্লিদের জানান প্রদ্যুত রায়।

ইসলাম ধর্মের আদর্শকে ভালোবেসে এবং এর জীবন চলায় এ ধর্মের নীতির ওপর আকর্ষিত হয়েই তিনি ধর্মান্তরিত হয়েছেন বলে জানান প্রদ্যুত রায়। উপস্থিত মুসল্লিদের কাছে দোয়া ও সহযোগিতা কামনা করে তিনি বলেন, ইসলাম শান্তির ধর্ম। বিশ্বাসের ভিত্তিতেই সজ্ঞানে ও স্বেচ্ছায় এ ধর্মে দিক্ষিত হয়েছি।

ধর্মান্তরিত হওয়ার পর প্রদ্যুত রায়ের নতুন নাম রাখা হয়েছে নূর মোহাম্মদ হাসান। ইসলাম গ্রহণ করা এ নেতা ৯০ দশকে ছাত্রলীগের একজন জনপ্রিয় নেতা ছিলেন। পরবর্তীতে তিনি একজন সফল ব্যবসায়ী হিসেবে পরিচিতি লাভ করেন।

ধর্মান্তরিত হওয়ার বিষয়ে প্রদ্যুত রায় বলেন, ইসলাম শান্তির ধর্ম। এ ধর্মের আদর্শকে ভালোবেসে আমি ধর্মান্তরিত হয়েছি। এখন আমার পরিচয় আমি একজন মুসলমান। পরিবারের মধ্যে একমাত্র আমিই ইসলাম ধর্ম গ্রহণ করেছি। কিন্তু নিজেকে একা মনে করছি না। পুরো মুসলিম উম্মাহই আমার ভাই।

মাদক সেবনের অভিযোগে আটক পুলিশ কর্মকর্তা থানা থেকে পলাতক
  • ০৯ অক্টোবর ২০২৬
মৃত্যুর আগে বাবার মোবাইলে যে মেসেজ পাঠিয়েছিল স্কুলছাত্রী তা…
  • ০৯ অক্টোবর ২০২৬
এক ক্লিকেই মিলবে বাসের অবস্থান, হাবিপ্রবি শিক্ষার্থীদের উদ্…
  • ০৯ অক্টোবর ২০২৬
আইডিই বাংলাদেশে ফিল্ড ভলান্টিয়ার পদে জনবল নিয়োগ
  • ০৯ অক্টোবর ২০২৬
চিকিৎসা অবহেলায় বাবাকে ‘হত্যা’র অভিযোগ চিকিৎসকের, লিখলেন—সা…
  • ০৯ অক্টোবর ২০২৬
ডেপুটি ম্যানেজার পদে নিয়োগ দেবে ব্র্যাক, আবেদন শেষ ১৮ অক্টো…
  • ০৯ অক্টোবর ২০২৬