ছাত্রলীগের কমিটি ভাঙার সিদ্ধান্ত হয়নি: ওবায়দুল কাদের

০৮ সেপ্টেম্বর ২০১৯, ০১:০৪ PM

© ফাইল ফটো

ছাত্রলীগের কমিটি ভেঙে দেয়ার ব্যাপারে কোনো সিদ্ধান্ত হয়নি জানিয়ে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, আলোচনায় ছাত্রলীগের কর্মকাণ্ড নিয়ে ক্ষোভ থাকতেই পারে। আজ সচিবালয়ে মার্কিন রাষ্ট্রদূত আর্ল রবার্ট মিলার সৌজন্য সাক্ষাতের পর সাংবাদিকদেরকে এ কথা বলেন ওবায়দুল কাদের।

মন্ত্রী বলেন, ‘ছাত্রলীগের কমিটি ভেঙ্গে দেবার সিদ্ধান্ত হয়নি। তবে, কিছু কিছু ব্যাপারে ক্ষুদ্ধ থাকতেই পারে। প্রধানমন্ত্রীর বাড়িতে তারা গেছে, আমি তাদের সেখান থেকে চলে যেতে বলবো কেনো?’

তিনি বলেন, ‘আমি পার্টি সেক্রটারি হিসেবে তাদের কাজে লোকে অপছন্দ করলে আমিও অপছন্দ করি। তাদের ভালো খবরের শিরোনাম হতে পরামর্শ দেই।’

ওবায়দুল কাদের বলেন, ‘গতকাল গণভবনের বৈঠকটি ছাত্রলীগের কমিটি ভাঙা সংক্রান্ত ছিল না; তাই এ বিষয়ে কী আলোচনা হয়েছে, সেটি বাস্তবায়ন না হওয়া পর্যন্ত বলা ঠিক হবে না। এসময় ছাত্রলীগের কর্মকাণ্ড নিয়ে ক্ষোভ থাকতেই পারে বলেও উল্লেখ করেন তিনি।

কীভাবে ও কার হাতে খুন হয়েছিল স্কুলছাত্রী তাজমিন, পুলিশের তদ…
  • ১০ অক্টোবর ২০২৬
প্রধানমন্ত্রীর কার্যালয়ের সামনে ককটেল বিস্ফোরণ
  • ১০ অক্টোবর ২০২৬
দিল্লিতে করোচ পার্টির আন্দোলন ঘিরে ইন্টারনেট পরিষেবা বন্ধ 
  • ১০ অক্টোবর ২০২৬
বিমানবন্দরে ভিআইপি লাউঞ্জে ‘ডিআইজি’ পরিচয় দেওয়া অতিরিক্ত ডি…
  • ১০ অক্টোবর ২০২৬
আজ টানা ১০ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না যেসব এলাকায়
  • ১০ অক্টোবর ২০২৬
অভিযুক্ত অটোরিকশাচালক ছিলেন ঘরজামাই, যেভাবে উদ্ধার হলো আইফোন
  • ১০ অক্টোবর ২০২৬