আওয়ামী লীগ কর্মী হতে লিখিত পরীক্ষা দিতে হবে

০৪ সেপ্টেম্বর ২০১৯, ১২:৩৮ AM

সিরাজগঞ্জের উল্লপাড়াতে আওয়ামী লীগের রাজনীতি করার জন্য নতুন নীতিমালা তৈরি করা হয়েছে। দল করতে হলে আগে লিখিত পরীক্ষায় পাস করতে হবে। দলীয় আদর্শবিহীন কোনো কর্মীকে নেতার পদ দেয়া হবে না। তাই লেখাপড়া করেই দলে আসতে হবে। নেতাকর্মীরাও খুশি এমন উদ্যোগে।

উল্লাপাড়া আওয়ামী লীগ কার্যালয় সূত্রে জানা যায়, এটি কোনো একাডেমিক বা পাবলিক পরীক্ষা নয়। সিরাজগঞ্জের উল্লাপাড়া উপজেলা আওয়ামী লীগের নেতাকর্মীদের আদর্শ রাজনীতিবিদ হওয়ার পরীক্ষা। শোকের মাস কেটে গেলেও বঙ্গবন্ধুর আদর্শকে বুকে ধারণ করে ভবিষ্যতে রাজনীতির মাঠ যেন চষে বেড়াতে পারেন নেতাকর্মীরা, সে জন্যই এই পরীক্ষার আয়োজন। জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের লেখা ‘অসমাপ্ত আত্মজীবনী’ ও ‘কারাগারের রোজনামচা’- এই দুই বই থেকে সৃজনশীল প্রশ্ন করা হবে। প্রশ্নের উত্তর দিয়ে ভালো করলেই কেবল নেতার স্বীকৃতি মিলবে।

পরীক্ষার্থী নেতাকর্মীরা বলেন, ‘আমরা আগে এমন সুযোগ কখনো পাইনি। এই পরীক্ষার কারণে আমরা সবাই দলনেতার আদর্শ সম্পর্কে অনেক বিষয় জানতে পারব। এর ফলে দলে আদর্শবান নেতা পাওয়া যাবে।’ পাঁচ সেট প্রশ্ন তৈরি করে পরীক্ষা নেয়া হচ্ছে। এতে নেতাকর্মীদের মাঝে অনেক সাড়া পড়েছে বলে জানালেন দলের জ্যেষ্ঠ নেতারা।

উল্লাপাড়া উপজেলা আওয়ামী লীগের আহ্বায়ক গোলাম মোস্তফা বলেন, ‘যে নেতার আদর্শে আমরা আজ রাজনীতি করি তার সম্পর্কে কিছুই জানি না। দলের ইতিহাস সম্পর্কে আমরা কিছুই না জানলে কিভাবে আমরা ভালো কাজ করতে অনুপ্রাণিত হব? এই পরীক্ষা মাধ্যমে নেতাকর্মীরা দল ও নেতৃত্ব সম্পর্কে অনেক কিছু জানবে।

সিরাজগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য তানভির ইমাম বলেন, ‘অনেক নেতাকর্মীই বক্তব্যে আদর্শের কথা বলেন। অথচ তাদের কাজের মাঝে বঙ্গবন্ধুর কোনো আদর্শ খুঁজে পাই না। তাই লেখাপড়া করে পরীক্ষার মাধ্যমে দলীয় আদর্শ সম্পর্কে জানাতেই এই আয়োজন।

কীভাবে ও কার হাতে খুন হয়েছিল স্কুলছাত্রী তাজমিন, পুলিশের তদ…
  • ১০ অক্টোবর ২০২৬
প্রধানমন্ত্রীর কার্যালয়ের সামনে ককটেল বিস্ফোরণ
  • ১০ অক্টোবর ২০২৬
দিল্লিতে করোচ পার্টির আন্দোলন ঘিরে ইন্টারনেট পরিষেবা বন্ধ 
  • ১০ অক্টোবর ২০২৬
বিমানবন্দরে ভিআইপি লাউঞ্জে ‘ডিআইজি’ পরিচয় দেওয়া অতিরিক্ত ডি…
  • ১০ অক্টোবর ২০২৬
আজ টানা ১০ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না যেসব এলাকায়
  • ১০ অক্টোবর ২০২৬
অভিযুক্ত অটোরিকশাচালক ছিলেন ঘরজামাই, যেভাবে উদ্ধার হলো আইফোন
  • ১০ অক্টোবর ২০২৬