গণভবনে ঢুকতে সংঘর্ষে ছাত্রলীগ (ভিডিও)

৩১ আগস্ট ২০১৯, ০৩:৫৩ PM

জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুবর রহমান ও বঙ্গমাতা বেগম ফজিলাতুন্নেছা মুজিবের স্মরণে আয়োজিত ছাত্র সমাবেশ উপলক্ষে গণভবনের ভেতরে ঢোকা নিয়ে বিবাদে জড়িয়েছে ছাত্রলীগ। এতে ধাক্কা-ধাক্কিতে নারীসহ বেশ কয়েকজন নেতা-কর্মী আহত হওয়ার খবর পাওয়া গেছে। আজ শনিবার (৩১ আগস্ট) দুপুরে এই ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শীরা দ্যা ডেইলি ক্যাম্পসকে জানায়, সকাল থেকে ছাত্রলীগের বিভিন্ন ইউনিটের নেতা-কর্মীরা ছাত্র সমাবেশে যোগ দিতে রাজধানীর শেরেবাংলা নগরীতে প্রধানমন্ত্রীর বাসভবন গণভবনের সামনে জড়ো হন। দুপুরে সমাবেশ স্থলে প্রবেশ করতে শুরু করে নেতা-কর্মীরা। একপর্যায়ে অনুষ্ঠান স্থলের ধারণ ক্ষমতা শেষ হয়ে যাওয়ায় গেট বন্ধ করে দেয় নিরাপত্তা রক্ষীরা। পরে আসা ছাত্রলীগের নেতা-কর্মীরা তখন ধাক্কাধাক্কি শুরু করলে হতাহতের ঘটনা ঘটে বলে একাধিক প্রত্যক্ষদর্শী জানায়।

তারা জানায়, গেটে ধাক্কাধাক্কি শুরু হলে বেশ হৈচৈ করতে থাকে উপস্থিত ছাত্রলীগের কর্মীরা। তখন চারিদিকে আতঙ্ক ছড়িয়ে পড়ে। এসময় ভিড়ের মধ্যে থাকা কয়েকজন নারী কর্মী জ্ঞান হারিয়ে ফেলেন। পরে তাদের ভিড় থেকে বের করে নেয়া হয়। এছাড়া ধাক্কা-ধাক্কিতে আরও বেশ কয়েকজন নেতা-কর্মী আহত হয়েছেন বলে জানান ঘটনাস্থলে উপস্থিত অনেকে।

মুহসীন হল ছাত্রলীগের এক নেতা নাম প্রকাশ না করার শর্তে দ্যা ডেইলি ক্যাম্পাসকে বলেন, সারাদেশের সব ইউনিট থেকে নেতাকর্মীরা এসেছে। আমরা দেড় ঘন্টা দাঁড়িয়ে থাকার পর বলতেছে গেট বন্ধ ঢোকা যাবে না। তাই চলে আসতেছি। এসময় মহানগরের কর্মীদের বিবাদে জড়াতে দেখলাম।

ঘটনাস্থলে উপস্থিত ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী হৃদয় দ্যা ডেইলি ক্যাম্পাসকে বলেন, গণভবনের ভিতরে আয়োজন করা হয় সমাবেশ। আমরা প্রথমে যখন যাই তখন গেট খুলেনি। পরে গেট খোলার সময় অনেক নেতা-কর্মী একসাথে ঢুকতে চাইলে সমস্যা হয়। এতে ধাক্কা-ধাক্কিতে অনেকে আহত হয়।

সমাবেশ স্থল থেকে তিতুমীর কলেজ শাখা ছাত্রলীগের এক কর্মী  দ্যা ডেইলি ক্যাম্পাসকে জানান, অব্যবস্থপনার কারণে এমন অপ্রীতিকর হালকা ধাক্কা-ধাক্কি হয়েছে। ছাত্রলীগের দায়িত্বশীলরা ঠিক করে নিবেন।

প্রসঙ্গত, জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুবর রহমান ও বঙ্গমাতা বেগম ফজিলাতুন্নেছা মুজিব স্মরণে প্রতিবছর ৩১ আগস্ট ছাত্র সমাবেশ করে বাংলাদেশ ছাত্রলীগ। সারাদেশ থেকে সমাবেশে যোগ দিতে আসেন ছাত্রলীগের বিভিন্ন ইউনিটের নেতা-কর্মীরা। 

প্রতিষ্ঠানপ্রধান নিয়োগ পরীক্ষার ফল ১০টার মধ্যে
  • ২২ এপ্রিল ২০২৬
নির্বাচনে দায়িত্ব পালনে অপারগতা, কলেজ শিক্ষককে বরখাস্ত
  • ২২ এপ্রিল ২০২৬
জকসুর উদ্যোগে ‘আন্তর্জাতিক শিক্ষা মেলা’
  • ২২ এপ্রিল ২০২৬
ছাত্রদলের সন্ত্রাসের প্রতিবাদে রাজধানীতে ছাত্রশিবিরের বিক্ষ…
  • ২২ এপ্রিল ২০২৬
লিটনের সঙ্গে কথোপকথনের পর নতুন স্বপ্ন বুনছেন সাকলাইন
  • ২২ এপ্রিল ২০২৬
এক কেন্দ্রের কেন্দ্রসচিবসহ ১১ শিক্ষককে এসএসসির দায়িত্ব থেকে…
  • ২২ এপ্রিল ২০২৬