সচিবালয়মুখী বাম দলগুলোর মিছিলে পুলিশের বাধা

২৪ সেপ্টেম্বর ২০২৬, ০৮:০১ PM
গণতান্ত্রিক যুক্তফ্রন্টের মিছিলে বাধা পুলিশের

গণতান্ত্রিক যুক্তফ্রন্টের মিছিলে বাধা পুলিশের © টিডিসি ছবি

ডেঙ্গু ও হাম নিয়ন্ত্রণে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) নেতৃত্বাধীন জোট সরকারের ব্যর্থতার প্রতিবাদে স্বাস্থ্য মন্ত্রণালয় অভিমুখে গণতান্ত্রিক যুক্তফ্রন্টের মিছিলে বাধা দিয়েছে পুলিশ।

বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) জাতীয় প্রেস ক্লাবের সামনে সমাবেশ শেষে মিছিল নিয়ে সচিবালয়ের স্বাস্থ্য মন্ত্রণালয়ের দিকে যাওয়ার পথে গুলিস্তানের জিরো পয়েন্ট এলাকায় পুলিশ মিছিলটি আটকে দেয়। পরে তিন সদস্যের একটি প্রতিনিধিদল প্রধানমন্ত্রীর কাছে স্মারকলিপি দেয়।

জাতীয় প্রেস ক্লাবের সামনে আয়োজিত সমাবেশে সভাপতিত্ব করেন ১৩টি রাজনৈতিক দলের সমন্বয়ে গঠিত গণতান্ত্রিক যুক্তফ্রন্টের সমন্বয়ক ও বাংলাদেশের কমিউনিস্ট পার্টির (সিপিবি) সাধারণ সম্পাদক আবদুল্লাহ আল কাফি রতন।

তিনি বলেন, সারা দেশে প্রতিদিন ডেঙ্গু ও হাম আক্রান্ত হয়ে মানুষের মৃত্যু হলেও তা ঠেকাতে সরকার কার্যকর পদক্ষেপ নিতে ব্যর্থ হয়েছে। এ পর্যন্ত এসব রোগে এক হাজার ১০০ জনের বেশি মানুষের মৃত্যু হয়েছে বলেও তিনি দাবি করেন। অবিলম্বে মানুষের মৃত্যু ঠেকাতে কার্যকর পদক্ষেপ নিতে সরকারের প্রতি আহ্বান জানান তিনি।

সমাবেশে আরও বক্তব্য দেন সমাজতান্ত্রিক দল বাংলাদেশের সাধারণ সম্পাদক বজলুর রশীদ ফিরোজ, বাংলাদেশ জাসদের স্থায়ী কমিটির সদস্য মোস্তাক হোসেন, সিপিবির কন্ট্রোল কমিশনের সদস্য আবু সাঈদ, বিপ্লবী কমিউনিস্ট লীগের কেন্দ্রীয় নেতা হারুনুর রশীদ, গণতান্ত্রিক বিপ্লবী পার্টির সাধারণ সম্পাদক মুশরেফা মিশুসহ অন্যরা।

স্মারকলিপিতে রোগ দুটি নিয়ন্ত্রণে জরুরি অবস্থা ঘোষণা, শিশুদের দ্রুত হাম প্রতিরোধী টিকা দেওয়াসহ ছয় দফা দাবি জানানো হয়। একই সঙ্গে ডেঙ্গু নিয়ন্ত্রণে কার্যকর ও জরুরি পদক্ষেপ নেওয়ার দাবি জানানো হয়েছে।

ভয়াবহ সংঘর্ষে আহত মার্টিনেজকে মাঠ থেকে সরাসরি পাঠানো হলো হা…
  • ১৭ অক্টোবর ২০২৬
এসএসসি: কোন বিভাগের ফরম পূরণের ফি কত
  • ১৭ অক্টোবর ২০২৬
ঠাকুরগাঁও-১ আসনের জামায়াত প্রার্থীকে শোকজ
  • ১৭ অক্টোবর ২০২৬
ময়মনসিংহে সার ডিলার নিয়োগ নিয়ে বিক্ষোভ ও মানববন্ধন
  • ১৭ অক্টোবর ২০২৬
২০২৭ সালের এসএসসি পরীক্ষার্থীদের যে ৬ নির্দেশনা জানা জরুরি
  • ১৭ অক্টোবর ২০২৬
‘সারা দেশে আমিই একমাত্র মেয়ে যে গেজেট থেকে বাদ পড়েছি’— দুই …
  • ১৭ অক্টোবর ২০২৬