‘নভেম্বরে নয় জানুয়ারিতে হতে পারে ইউনিয়ন পরিষদ নির্বাচন’

২০ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৩৪ PM , আপডেট: ২০ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৩৫ PM
নির্বাচন কমিশনার আব্দুর রহমানেল মাছউদ

নির্বাচন কমিশনার আব্দুর রহমানেল মাছউদ © সংগৃহীত

চলতি বছরের নভেম্বরে নয় আগামী বছরের জানুয়ারি মাসে ইউনিয়ন পরিষদ নির্বাচন অনুষ্ঠিত হতে পারে বলে জানিয়েছেন নির্বাচন কমিশনার আব্দুর রহমানেল মাছউদ। তবে এ বিষয়ে এখনো চূড়ান্ত সিদ্ধান্ত নেয়নি নির্বাচন কমিশন। রবিবার (২০ সেপ্টেম্বর) নির্বাচন কমিশন ভবনে সাংবাদিকদের এ তথ্য জানান তিনি।

ইসি মাছউদ বলেন, আগামী ১২ নভেম্বর ইউনিয়ন পরিষদ নির্বাচনের সময়সূচি প্রাথমিকভাবে নির্ধারণ করা হলেও সেখান থেকে সরে আসার সিদ্ধান্ত নিয়েছে নির্বাচন কমিশন। নভেম্বর ও ডিসেম্বর মাসে স্কুল-কলেজের পরীক্ষা, ভোটকেন্দ্র ব্যবস্থাপনা এবং শিক্ষকদের নির্বাচনি দায়িত্ব পালনের বিষয়গুলো বিবেচনায় নিয়ে ওই সময়ে নির্বাচন আয়োজন করা সম্ভব হচ্ছে না।

তিনি জানান, ইউনিয়ন পরিষদ নির্বাচনের তপশিল ঘোষণার বিষয়ে এখনো কোনো চূড়ান্ত সিদ্ধান্ত নেয়নি কমিশন। পরিস্থিতি বিবেচনায় জানুয়ারিতে নির্বাচন আয়োজনের সম্ভাবনা রয়েছে।

এদিকে, আগামী ২৩, ২৪ ও ২৫ সেপ্টেম্বর রাজনৈতিক দলসহ বিভিন্ন স্টেকহোল্ডারের সঙ্গে নির্বাচন কমিশনের নির্ধারিত সংলাপও বাতিল করা হয়েছে বলে জানান ইসি মাছউদ।

মেডিকেল শিক্ষার্থীদের মানসিক স্বাস্থ্য নিয়ে দেশে প্রথম ‘মেন…
  • ১১ অক্টোবর ২০২৬
লিডিং ইউনিভার্সিটির পরিবহন পুলের নতুন তিনটি বাস উদ্বোধন
  • ১১ অক্টোবর ২০২৬
‘ইন্সপাইরিং টিচার’ সম্মাননা পেলেন অধ্যাপক ড. এম. এ. রশিদ
  • ১১ অক্টোবর ২০২৬
আইইউবিএটিতে বিশ্ব মানসিক স্বাস্থ্য দিবস ২০২৬ উদ্‌যাপন
  • ১১ অক্টোবর ২০২৬
ঢাকা বিশ্ববিদ্যালয়ে ১৩ থেকে ১৬তম গ্রেডে চাকরি, আবেদন ১৫ নভে…
  • ১১ অক্টোবর ২০২৬
সুইসাইড নোটে শিক্ষককে দায় দিয়ে ক্যাম্পাস ছাড়লেন জাবির মোহাই…
  • ১১ অক্টোবর ২০২৬