এমপি আমির হামজার গাড়িতে হামলার অভিযোগ

১৫ আগস্ট ২০২৬, ০৬:৩১ PM , আপডেট: ১৫ আগস্ট ২০২৬, ১০:৩৫ PM
এমপি আমির হামজার গাড়িতে হামলার অভিযোগ

এমপি আমির হামজার গাড়িতে হামলার অভিযোগ © সংগৃহীত

কুষ্টিয়া সদর আসনের সংসদ সদস্য (এমপি) মুফতি আমির হামজার সমর্থক ও গণঅধিকার পরিষদের নেতাকর্মীদের মধ্যে ইটপাটকেল নিক্ষেপের ঘটনায় ঘটেছে। 

এ সময় আমির হামজার গাড়ি ভাঙচুরের অভিযোগ করা হয়েছে। এ ঘটনায় দুইপক্ষের বেশ কয়েকজন আহত হওয়ার খবর পাওয়া গেছে। 

শনিবার (১৫ আগস্ট) কুষ্টিয়ায় সন্ধ্যা ৬টার দিকে শহরের ছয় রাস্তা মোড়ে এ ঘটনা ঘটে। 

জানা গেছে, আমির হামজা সম্প্রতি গণঅধিকার পরিষদের সভাপতি ও সাধারণ সম্পাদককে নিয়ে কটুক্তি মূলক বক্তব্য দেন। এর প্রেক্ষিতে সংগঠনের কুষ্টিয়া জেলা শাখার নেতাকর্মীরা শনিবার বিকেলে শহরের ছয়রাস্তা মোড়ে প্রতিবাদ সমাবেশের আয়োজন করেন। সমাবেশ স্থলের অদূরে আমির হামজার বাসভবন। 

সমাবেশের শেষের দিকে আমির হামজা পুলিশ প্রটোকল নিয়ে বাড়ি ফেরার সময় সমাবেশস্থলে আসলে গাড়ির ভেতর থেকে তার সমর্থকরা বিভিন্ন স্লোগান দেন। এ সময় দুইপক্ষের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। এরপর প্রথমে তাদের মধ্যে হাতাহাতি পরে দুই পক্ষের মধ্যে ইটপাটকেল ছোঁড়াছুড়ির ঘটনা ঘটে। এতে উভয়পক্ষের কয়েকজন আহত হন। এই সংঘর্ষ ঘিরে শহরে চরম উত্তেজনা বিরাজ করছে। 

গণ অধিকার পরিষদ নেতা তৌকির আহমেদ জানান, বিকেলে তারা শান্তিপূর্ণ সমাবেশ করে চলে যাচ্ছিলেন। এ সময় আমির হামজার সমর্থকরা তাদের ওপর অতর্কিতভাবে হামলা চালায়। 

এ ব্যাপারে আমির হামজার দুই কর্মী তাৎক্ষণিক জানান, গণধিকার পরিষদের লোকজন প্রথমে তাদের ওপর হামলা চালায়। তারা কেবল প্রতিরোধের চেষ্টা করেছেন। 

কুষ্টিয়ার অতিরিক্ত পুলিশ সুপার ফয়সাল মাহমুদ জানান, উত্তেজনা প্রমোশন করার জন্য দুইপক্ষকে থামানোর চেষ্টা করা হয়েছে। পরিস্থিতি এখন পুলিশের নিয়ন্ত্রণে রয়েছে। অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। 

ট্যাগ: হামজা
ইনচার্জ নিয়োগ দেবে এসএ গ্রুপ, কর্মস্থল চট্টগ্রাম, আবেদন ১৩ …
  • ১৫ অক্টোবর ২০২৬
স্কুল-কলেজের ম্যানেজিং কমিটি গঠনের কার্যক্রম স্থগিত গভীর ষড়…
  • ১৫ অক্টোবর ২০২৬
যশোর শিক্ষা বোর্ডের সব বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠােনে ম্যানে…
  • ১৫ অক্টোবর ২০২৬
‎প্রকাশিত হলো স্যার এ. এফ. রহমান হল সংসদের বার্ষিক ম্যাগাজি…
  • ১৫ অক্টোবর ২০২৬
ডাকসু নেতা মুসাদ্দিকের প্রচেষ্টা, চুরি হওয়া মুঠোফোন ফিরে পে…
  • ১৫ অক্টোবর ২০২৬
পূজার ছুটির আগে সাজেক ভ্রমণের নিষেধাজ্ঞা প্রত্যাহার
  • ১৫ অক্টোবর ২০২৬