গুলশানে গোপন বৈঠক: আওয়ামী লীগের ৬ নেতাকর্মী কারাগারে 

১১ আগস্ট ২০২৬, ১০:১৮ PM
প্রতীকী ছবি

প্রতীকী ছবি © সংগৃহীত

রাজধানীর গুলশানের একটি রেস্তোরাঁয় ‘গোপন বৈঠক’র অভিযোগে গ্রেপ্তার চৌগাছা উপজেলা আওয়ামী লীগের সেক্রেটারিসহ ৬ নেতাকর্মীকে সন্ত্রাসবিরোধী আইনের মামলায় ৩ দিনের রিমান্ড শেষে কারাগারে পাঠানোর আদেশ দিয়েছেন আদালত। আজ মঙ্গলবার (১১ আগস্ট) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. আশরাফুল হক শুনানি শেষে এ আদেশ দেন। 

আসামিরা হলেন, চৌগাছা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও ফুলসারা ইউনিয়নের চেয়ারম্যান মো. মেহেদী মাসুদ চৌধুরী (৫৫), উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি (বর্তমানে উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সেক্রেটারি) মো. ইব্রাহিম হোসেন (৩৩), উপজেলা আওয়ামী লীগের সভাপতির ছেলে এস. এম. রেজওয়ান হাবিব আলিফ (৩৩), মৃধাপাড়া মহিলা কলেজের শিক্ষক ও সাবেক ছাত্রলীগ নেতা মো. নান্নু মিয়া (৩৮), ব্যবসায়ী মো. আমিনুর রহমান (৪২) ও তার ভাগনে সজল আহমেদ (২৯)।

এদিন তিন দিনের রিমান্ড শেষে আসামিদের আদালতের হাজতখানায় আনা হয়। এরপর আসামিদের কারাগারে আটক রাখার আবেদন করেন মামলার তদন্ত কর্মকর্তা গুলশান থানার এসআই কে. এম মফিজুর রহমান। অন্যদিকে জামিন চান আসামিপক্ষের আইনজীবী ফারজানা ইয়াসমিন রাখি। শুনানি শেষে আদালত আসামিদের জামিন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর আদেশ দেন। প্রসিকিউশন বিভাগের এসআই মোক্তার হোসেন রিমান্ডের তথ্য নিশ্চিত করেন।

আসামিদের বিষয়ে তদন্ত কর্মকর্তা আদালতে জানান, আসামিরা কার্যক্রমে নিষিদ্ধ আওয়ামী লীগের বিভিন্ন পর্যায়ের সক্রিয় নেতা। তারা দীর্ঘদিন ধরে গুলশান থানা এলাকায় নাশকতা ও ধ্বংসাত্মক কার্যক্রম পরিচালনার জন্য গোপন পরিকল্পনা ও ষড়যন্ত্র করে আসছে।

এর আগে, শুক্রবার (৭ আগস্ট) গুলশানের পুলিশ প্লাজার পঞ্চম তলার একটি রেস্তোরাঁ থেকে রাতে তাদের গ্রেপ্তার করে পুলিশ। পরদিন তিন দিনের রিমান্ড মঞ্জুর করেন আদালত।

‘সরকার দায়িত্ব পালনে ব্যর্থ হলে চরম মূল্য দিতে হবে’
  • ২২ নভেম্বর ২০২৬
নারায়নগঞ্জে চলন্ত বাসে আগুন
  • ২২ নভেম্বর ২০২৬
তরুণ কর্মী মিললেও দক্ষ কর্মী পাচ্ছে না শিল্পপ্রতিষ্ঠানগুলো
  • ২২ নভেম্বর ২০২৬
বিশ্বে সবচেয়ে কম দামে স্বর্ণ মেলে যে ১০ দেশে, ভরিপ্রতি দাম …
  • ২২ নভেম্বর ২০২৬
৪৮ বছরে ইসলামী বিশ্ববিদ্যালয়ের গৌরবোজ্জ্বল যাত্রা
  • ২২ নভেম্বর ২০২৬
জুলাইয়ে শত শত পুলিশকে মারা হয়েছে, গোপালগঞ্জে শুধু থানা পুড়ি…
  • ২২ নভেম্বর ২০২৬