মন্ত্রী-হুইপের পথসভা থেকে আটক যুবকের পিস্তলটি খেলনা, দাবি ওসির

০৭ আগস্ট ২০২৬, ০৭:২২ PM
আটক যুবক ও পিস্তল

আটক যুবক ও পিস্তল © টিডিসি সম্পাদিত

নাটোরে জাতীয় সংসদের হুইপ রুহুল কুদ্দুস তালুকদার দুলুকে গুলির চেষ্টার অভিযোগে এক যুবককে আটক করেছে পুলিশ। এ সংক্রান্ত সংবাদ ছড়িয়ে পড়ার পর জানতে চাইলে কোনো ধরনের গুলির চেষ্টা হয়নি বলে দাবি করেছেন হুইপ নিজে। তবে এবার পুলিশ বলছে, আটক যুবকের কাছে থাকা পিস্তলটি খেলনার।

শুক্রবার (৭ আগস্ট) সন্ধ্যায় নাটোর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনছুর রহমান দ্য ডেইলি ক্যাম্পাসকে বলেন, পিস্তলসহকারে একজন যুবককে ধরা হয়েছে, এটি সত্য। তবে পিস্তলটি খেলনার, প্লাস্টিকের। কিন্তু পিস্তলটি দেখতে অবিকল অরিজিনাল পিস্তলের মতো। প্লাস্টিকের গুলিও আছে।

ওসি বলেন, আমরা জনসভার মধ্য থেকে তাকে ধরেছি, যেখানে হাজার হাজার সাধারণ মানুষ দেখেছে। তাকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে, এই খেলনার পিস্তল নিয়ে হলেও ওখানে তার যাওয়া উচিত হয়নি। যেখানে মন্ত্রী এবং হুইপের মতো গুরুত্বপূর্ণ ব্যক্তিরা রয়েছেন, সেখানে এই যুবক খেলনার পিস্তল নিয়ে আসবে কেন?

মামলা করা হবে কিনা এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, আমরা শতভাগ আইনের মধ্যে থাকব। তবে তার নামে অস্ত্র মামলা হবে না। আইন অনুযায়ী যে মামলা হওয়ার কথা, সেটি হবে।

এর আগে বিকেলে বিভিন্ন সংবাদমাধ্যমে নাটোর সদরের ওসির বরাত দিয়ে বলা হয়, শুক্রবার বিকেলে নাটোরের উত্তরা গণভবন পরিদর্শন শেষে গণভবনের পাশে স্থানীয় দিঘাপতিয়া ইউনিয়ন বিএনপি আয়োজিত পথসভায় বক্তব্য দেন হুইপ। বক্তব্য শেষে স্টেজ থেকে নামার সময় হুইপকে লক্ষ্য করে গুলি করার চেষ্টা করে ওই যুবক।

সংবাদে আরও বলা হয়, আটককৃত যুবক নাটের শহরের কানাইখালী মহল্লার শামসুল আলমের ছেলে তানিম হোসেন। তাকে জিজ্ঞাসাবাদের জন্য ডিবি হেফাজতে নেওয়া হয়েছে।

এদিকে গুলির চেষ্টার বিষয়ে জানতে চাইলে জাতীয় সংসদের হুইপ রুহুল কুদ্দুস তালুকদার দুলু দ্য ডেইলি ক্যাম্পাসকে বলেন, আজকের পথসভায় এ ধরনের কোনো ঘটনা ঘটেনি। এটি সম্পূর্ণ অসত্য ও প্রোপাগান্ডা।

বিশ্বের শীর্ষ ২ শতাংশ বিজ্ঞানীর তালিকায় ঢাকা বিশ্ববিদ্যালয়ে…
  • ০৮ অক্টোবর ২০২৬
ইউরোপের আরও একটি দেশে ছড়িয়ে পড়েছে জেন-জি’দের বিক্ষোভ
  • ০৮ অক্টোবর ২০২৬
ইয়াবাসহ গ্রেপ্তার সেই যুবদল নেতা রাসেল বহিষ্কার
  • ০৮ অক্টোবর ২০২৬
ইউজিসির অনুমোদন পেল ইসলামী বিশ্ববিদ্যালয়ের নতুন দুই বিভাগ
  • ০৮ অক্টোবর ২০২৬
‘সমকামী সাজিয়ে’ বাংলাদেশিদের ভুয়া আশ্রয় আবেদন, যুক্তরাজ্যে …
  • ০৮ অক্টোবর ২০২৬
খতনার পর ৫০ শিশু অসুস্থ, সেন্টমার্টিনের চেয়ারম্যানকে শোকজ
  • ০৮ অক্টোবর ২০২৬