জুলাই হত্যাকাণ্ডের বিচার ও দুর্নীতিতে অভিযুক্তদের বিচারের দাবিতে বিক্ষোভ

৩১ জুলাই ২০২৬, ০৭:৫৫ PM
টঙ্গীতে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল

টঙ্গীতে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল © টিডিসি

জুলাই হত্যাকাণ্ডের বিচার কার্যক্রমে দৃশ্যমান অগ্রগতি, আওয়ামী লীগ সরকারের আমলে সংঘটিত হত্যা, দুর্নীতি ও ক্ষমতার অপব্যবহারের ঘটনাগুলোর নিরপেক্ষ তদন্ত এবং অভিযুক্তদের বিরুদ্ধে দ্রুত আইনগত ব্যবস্থা গ্রহণের দাবিতে গাজীপুরের টঙ্গীতে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল হয়েছে।

শুক্রবার (৩১ জুলাই) বিকেল ৪টায় নগরীর গাজীপুরা এলাকায় বিক্ষোভ মিছিল শেষে মানববন্ধন কর্মসূচি পালন করেন বিক্ষুব্ধ জনতা। কর্মসূচিতে বক্তব্য দেন এনসিপির কেন্দ্রীয় যুগ্ম মুখ্য সমন্বয়ক অ্যাডভোকেট আলী নাসের।

অ্যাডভোকেট আলী নাসের বলেন, জুলাই হত্যাকাণ্ডসহ অতীতের বিভিন্ন ঘটনায় যাদের বিরুদ্ধে হত্যা, দুর্নীতি ও ক্ষমতার অপব্যবহারের অভিযোগ রয়েছে, তাদের অনেকেই এখনও আইনের আওতার বাইরে রয়েছেন। অভিযোগ থাকা সত্ত্বেও সংশ্লিষ্টদের বিরুদ্ধে দৃশ্যমান আইনগত ব্যবস্থা গ্রহণ না হওয়ায় তিনি উদ্বেগ প্রকাশ করেন। এ সময় অভিযোগগুলোর নিরপেক্ষ তদন্তের মাধ্যমে প্রকৃত দোষীদের আইনের আওতায় এনে দ্রুত বিচার নিশ্চিত করতে হবে।

গাইবান্ধায় এনসিপির ‘জুলাই পদযাত্রা’ কর্মসূচিতে ছাত্রদলের ওপর হামলার ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে আলী নাসের বলেন, হামলার সঙ্গে জড়িতদের দ্রুত শনাক্ত করে প্রচলিত আইন অনুযায়ী শাস্তির আওতায় আনতে হবে। গাজীপুর সিটি করপোরেশনের সাবেক প্যানেল মেয়র আসাদুর রহমান কিরণের নাম উল্লেখ করে তিনি বলেন, প্রায় ৭০০ কোটি টাকার দুর্নীতির সঙ্গে জড়িত কিরণ। এ বিষয়ে দুর্নীতি দমন কমিশনের (দুদক) মাধ্যমে নিরপেক্ষ তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করতে হবে।

এছাড়া জুলাই হত্যাকাণ্ডে সম্পৃক্ত থাকার অভিযোগে গাজীপুর-২ আসনের সাবেক সংসদ সদস্য জাহিদ আহসান রাসেল, গাজীপুর সিটি করপোরেশনের সাবেক মেয়র জাহাঙ্গীর আলম এবং গাজীপুরা ২৭ নম্বর এলাকার ওলামা লীগের নেতা মাওলানা ইসমাঈল, গাছা আওয়ামী লীগ নেতা আব্দুর রহিমসহ সংশ্লিষ্টদের সম্পদের হিসাব তদন্ত করে দুদকের মাধ্যমে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের দাবিও জানান তিনি।

একই সঙ্গে গাছা ও টঙ্গী এলাকায় নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের ব্যানারে অনুষ্ঠিত মিছিলে অংশগ্রহণকারীদের শনাক্ত করে তাদের বিরুদ্ধে প্রচলিত আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়ার আহ্বান জানান তিনি।

মানববন্ধনে আরও উপস্থিত ছিলেন জাতীয় শ্রমিক শক্তির কেন্দ্রীয় মুখ্য সংগঠক মোহাম্মদ আরমান হোসেন, জাতীয় যুবশক্তি গাজীপুর মহানগরের আহ্বায়ক মোহাম্মদ তরিকুল ইসলাম, এনসিপি গাজীপুর মহানগরের যুগ্ম সদস্যসচিব মোহাম্মদ কাশেম মাস্টার, জাতীয় যুবশক্তি গাজীপুর মহানগরের সদস্যসচিব মো. ওমর ফারুক, জাতীয় যুবশক্তি গাজীপুর মহানগরের মুখ্য সংগঠক আকাশ ঘোষসহ বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী ও সাধারণ মানুষ।

বিএসএফের গুলিতে মৃত্যু, ৪০ ঘণ্টা পর আশাদুলের মরদেহ হস্তান্তর
  • ১৪ সেপ্টেম্বর ২০২৬
৯ মাসের শিশুকে নিথর দেখে স্বজনের ছোটাছুটি-আর্তনাদ, পিআইসিইউ…
  • ১৪ সেপ্টেম্বর ২০২৬
 ১২০০ শত ইয়াবাসহ দুইজনকে গ্রেপ্তার করেছে পুলিশ
  • ১৪ সেপ্টেম্বর ২০২৬
মালিকবিহীন পরিত্যক্ত ব্যাগে মিলল ৯২ রাউন্ড গুলি
  • ১৪ সেপ্টেম্বর ২০২৬
শিক্ষাপ্রতিষ্ঠানে যৌন হয়রানি করলে ছয় মাসের দণ্ড
  • ১৪ সেপ্টেম্বর ২০২৬
নিখোঁজ শিশুর পা কেটে করানো হয় ভিক্ষাবৃত্তি, ৭ মাস পর মাহফিল…
  • ১৪ সেপ্টেম্বর ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
FALL 2026
Application Deadline Wednesday, 16 Sept 2026
Apply Now

Admission Test Schedule

  • Test Date: Friday, 18 Sept 2026
  • Written Exam: 10:00 – 11:00 AM
  • Oral Viva: 11:30 AM onwards

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9