স্বাস্থ্যমন্ত্রী ও দুই মেয়রের পদত্যাগ দাবি মুক্তিযুদ্ধ মঞ্চের

২৮ জুলাই ২০১৯, ১২:০৩ PM

মশা নিধনে স্বাস্থ্যমন্ত্রী ও ঢাকা সিটি কর্পোরেশনের দুই মেয়রের দায়িত্ব পালনে ব্যর্থতার অভিযোগ এনে তাদের পদত্যাগের দাবিতে মানববন্ধন ও কুশপুত্তলিকাদাহ কর্মসূচি পালন করেছে মুক্তিযুদ্ধ মঞ্চ।

আজ রবিবার (২৮ জুলাই) সকাল ১১ টার দিকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সন্ত্রাস বিরোধী রাজু ভাস্কর্যের পাদদেশে এই কর্মসূচি পালন করে তারা।

মানববন্ধনে মুক্তিযুদ্ধ মঞ্চের নেতৃবৃন্দ বলেন, সাম্প্রতিক সময়ে ঢাকা শহরসহ দেশের বিভিন্ন জায়গায় ডেঙ্গু মহামারী আকার ধারণ করেছে। কিন্তু প্রশাসন কার্যকরী কোনো পদক্ষেপ নেয়নি। সম্প্রতি স্বাস্থ্যমন্ত্রীর বালখিল্য বক্তব্য ও ঢাকা সিটি কর্পোরেশনের দুই মেয়রের দায়িত্ব পালনে অবহেলাও ব্যর্থতার জন্য আমরা তাদের পদত্যাগের দাবি জানাই।

মানববন্ধনে মুক্তিযুদ্ধ মঞ্চের আহ্বায়ক অধ্যাপক আ ক ম জামাল উদ্দিন, ঢাকা বিশ্ববিদ্যালয় শাখা মুক্তিযুদ্ধ মঞ্চের সভাপতি আমিনুল ইসলাম বুলবুল ও সাধারণ সম্পাদক আল মামুনসহ সংগঠনটির আরও অনেক নেতাকর্মী উপস্থিত ছিলেন।

ঢাবির মুজিব হলে শিক্ষার্থীর বিরুদ্ধে সহপাঠীর অর্থ চুরির অভি…
  • ১০ অক্টোবর ২০২৬
স্কুলছাত্রী তাজমিনকে হত্যার আগে ধর্ষণ করেন সিএনজিচালক সুমন
  • ১০ অক্টোবর ২০২৬
ককরোচ প্রধান অভিজিৎ দীপকে আটক
  • ১০ অক্টোবর ২০২৬
প্রশ্নফাঁসের অভিযোগে যুব উন্নয়নের স্থগিত হওয়া নিয়োগ পরীক্ষা…
  • ১০ অক্টোবর ২০২৬
ববি ক্যাম্পাসে ছাত্রদল নেতার অবৈধ দোকান নির্মাণ, দাবি প্রক্…
  • ১০ অক্টোবর ২০২৬
প্রশ্নফাঁসের অভিযোগে যুব উন্নয়নের নিয়োগ পরীক্ষা স্থগিত, প্র…
  • ১০ অক্টোবর ২০২৬