জামায়াত এমপির দ্বিতীয় বিয়ে নিয়ে ভিডিও বার্তা দিলেন শ্বশুর

২১ জুলাই ২০২৬, ০১:৫৯ PM
মো. মাছুম বিল্লাহ

মো. মাছুম বিল্লাহ © সংগৃহীত

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য ও জামায়াতে ইসলামীর নেতা গাজী নজরুল ইসলামের সঙ্গে এক নারীর অন্তরঙ্গ মুহূর্তের একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপকভাবে ছড়িয়ে পড়েছে। সোমবার (২০ জুলাই) রাতে ভিডিওটি ভাইরাল হওয়ার পর তা সামাজিক ও রাজনৈতিক অঙ্গনে ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে। বিষয়টি নিয়ে এবার মুখ খুলেছেন তাঁর শ্বশুর।

মঙ্গলবার (২১ জুলাই) এক ভিডিও বার্তায় জামায়াত এমপি গাজী নজরুল ইসলামের দ্বিতীয় বিয়ে নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া বিভিন্ন মন্তব্য ও কুৎসার তীব্র প্রতিবাদ জানিয়েছেন তার শ্বশুর (ছোট স্ত্রীর বাবা) মো. মাছুম বিল্লাহ। 

এক সংক্ষিপ্ত বক্তব্যে মো. মাছুম বিল্লাহ বলেন, ‘গত ১৭ জুন আমার বড় মেয়ে মরিয়ম আক্তারের সাথে তাঁর (সংসদ সদস্য) বড় স্ত্রীর সহ আমরা সকলে উপস্থিত ছিলাম। গত ১৩ জুলাই এমপি সাহেবকে নিয়ে ঘটা ঘটনার তীব্র প্রতিবাদ এবং নিন্দা জানাই। এটি সম্পূর্ণ সামাজিকভাবে তাঁকে হেনস্তা করা ছাড়া আর কিছুই না।

ট্যাগ: জামায়াত
জাপানের এহিমে বিশ্ববিদ্যালয়ের সিম্পোজিয়ামে অংশ নিলেন ঢাবির …
  • ০৯ অক্টোবর ২০২৬
চবির এক হলে ধূমপান নিষিদ্ধ, অমান্য করলে পেতে হবে শাস্তি
  • ০৯ অক্টোবর ২০২৬
ডিগ্রিতে ভর্তি আবেদনের সময় বাড়াল জাতীয় বিশ্ববিদ্যালয়
  • ০৯ অক্টোবর ২০২৬
প্রথম মেসেজ রবিনের, ‘১৭’র আবরার ফাহাদ, মেরে বের করে দিবি দ্…
  • ০৯ অক্টোবর ২০২৬
দেশে এক বছরে শিক্ষার্থী কমেছে সাড়ে ৯ লাখ
  • ০৯ অক্টোবর ২০২৬
জাতীয় দল থেকে অবসরের পর মেসির ৩ লক্ষ্য
  • ০৯ অক্টোবর ২০২৬