আওয়ামী লীগের ২ নেতার পদত্যাগ

০৪ জুলাই ২০২৬, ০৯:৫৬ AM
পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক লুৎফর রহমান মোল্যা এবং সাংগঠনিক সম্পাদক মো. রিপন মিয়া

পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক লুৎফর রহমান মোল্যা এবং সাংগঠনিক সম্পাদক মো. রিপন মিয়া © সংগৃহীত

গোপালগঞ্জের মুকসুদপুরে সংবাদ সম্মেলন করে কার্যক্রম নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের দলীয় পদ ও সদস্যপদ থেকে পদত্যাগের ঘোষণা দিয়েছেন মুকসুদপুর পৌর আওয়ামী লীগের দুই নেতা।

শুক্রবার (৩ জুলাই) সন্ধ্যায় মুকসুদপুর পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক লুৎফর রহমান মোল্যার নিজ বাড়িতে আয়োজিত সংবাদ সম্মেলনে এ ঘোষণা দেওয়া হয়।

পদত্যাগের ঘোষণা দেওয়া দুই নেতা হলেন—মুকসুদপুর পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক লুৎফর রহমান মোল্যা এবং সাংগঠনিক সম্পাদক মো. রিপন মিয়া।

সংবাদ সম্মেলনে লুৎফর রহমান মোল্যা বলেন, তারা দীর্ঘদিন ধরে মুকসুদপুর পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সাংগঠনিক সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করেছেন। তবে শুক্রবার থেকে তারা আওয়ামী লীগের সদস্যপদসহ দলের সব পদ থেকে পদত্যাগ করছেন।

তিনি বলেন, আজকের পর থেকে আওয়ামী লীগের সঙ্গে আমাদের আর কোনো সম্পর্ক থাকবে না।

সংবাদ সম্মেলনে স্থানীয় গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন।

‘এমবিবিএস’ পরিচয়ে চিকিৎসা, ভুয়া চিকিৎসককে ৫০ হাজার টাকা জরি…
  • ১৬ আগস্ট ২০২৬
শেখ মুজিবকে শ্রদ্ধা জানিয়ে অব্যাহতিপ্রাপ্ত নেতাকে ‎‘জোর করে…
  • ১৬ আগস্ট ২০২৬
এনইউবি ফার্মা ডিবেট ক্লাবের ওরিয়েন্টেশন অনুষ্ঠিত 
  • ১৬ আগস্ট ২০২৬
জামায়াত-শিবির বাড়াবাড়ি করলে আজীবন গুপ্ত থাকার ব্যবস্থা করা …
  • ১৬ আগস্ট ২০২৬
যোগ্যতা ছাড়াই অবৈধ নিয়োগে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, বেতন ফেরত…
  • ১৫ আগস্ট ২০২৬
ডিআইইউতে ছাত্রলীগ নেতা আটক, পুলিশে দিলেন শিক্ষার্থীরা
  • ১৫ আগস্ট ২০২৬