‘আমরা এটা চাইনি’ — আওয়ামী লীগের কার্যালয় খোলা নিয়ে মির্জা ফখরুল 

২৩ ফেব্রুয়ারি ২০২৬, ০২:৪৫ PM
মির্জা ফখরুল ইসলাম আলমগীর

মির্জা ফখরুল ইসলাম আলমগীর © সংগৃহীত

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে দুই তৃতীয়াংশ আসন নিয়ে বিএনপি সরকার গঠনের পর দেশের বিভিন্ন জেলায় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতা-কর্মীরা তালা খোলে দলীয় অফিসে প্রবেশের চেষ্টা করছেন। যেটা নিয়ে রাজনীতির নানান মহলে আলোচনা চলছে। 

এ নিয়ে মন্তব্য করেছেন বিএনপির মহাসচিব ও স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর। সোমবার (২৩ ফেব্রুয়ারি) রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে সাংবাদিকদের কাছে এসব কথা বলেন মির্জা ফখরুল। 

 স্থানীয় সরকার মন্ত্রী হিসেবে দায়িত্ব নেওয়ার পর এই প্রথম বিএনপি কার্যালয়ে আসলেন তিনি।
 
বিএনপি নেতাকর্মীদের প্রত্যক্ষ সহায়তায় আওয়ামী লীগের অফিস খোলা নিয়ে মন্ত্রী জানান, ‘এটা আমরা চাইনি। যেহেতু আইনগতভাবে বলা আছে যে, তাদের (আওয়ামী লীগের) কার্যক্রম নিষিদ্ধ, সেইভাবে এটাকে দেখা হবে সব জায়গায়।’

বিএনপি সরকার গঠনের পরপরই আওয়ামী লীগের (কার্যক্রম নিষিদ্ধ) দলীয় কার্যালয় খোলা নিয়ে অভিযোগের তীর উঠছে দলটির দিকে।  অনেকেই আবার প্রশ্ন তুলছেন তবে কী রাজনৈতিক দলগুলোর মধ্যে একপ্রকার ‘অলিখিত সমঝোতা’ হয়ে গেছে?

আরিচা ঘাটে টার্মিনালে দাঁড়িয়ে থাকা ট্রাকে আগুন
  • ১৫ নভেম্বর ২০২৬
বিএনপির আরও দুই কার্যালয়ে হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগ
  • ১৫ নভেম্বর ২০২৬
ব্র্যাক ইউনিভার্সিটিতে সিলভার জুবিলি গবেষণা সম্মেলন অনুষ্ঠিত
  • ১৫ নভেম্বর ২০২৬
বিইউবিটিতে অনুষ্ঠিত হলো জাতীয় রোবটিকস প্রতিযোগিতা ‘ফাস্টরোব…
  • ১৫ নভেম্বর ২০২৬
সস্ত্রীক বরখাস্ত হলেন সেনাবাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তা
  • ১৫ নভেম্বর ২০২৬
উপাচার্যের আপত্তির মধ্যেই চুয়েটে ৫৫ দিন পর পরীক্ষা শুরু
  • ১৫ নভেম্বর ২০২৬
×
NORTH SOUTH
UNIVERSITY Center of Excellence
UNDERGRADUATE
ADMISSION
SPRING 2027
APPLY NOW
APPLICATION DEADLINE
NOVEMBER 22, 2026
ADMISSION TEST
NOVEMBER 28, 2026
WORLD RANKINGS 2027#801-1000
WORLD RANKINGS 2027#901-950