গণঅধিকার পরিষদের নেতাসহ দুই মাদক কারবারি গ্রেফতার

০৩ জুলাই ২০২৬, ১২:৫৩ PM , আপডেট: ০৩ জুলাই ২০২৬, ১২:৫৬ PM
গণ অধিকার পরিষদের এক নেতাসহ দুই মাদক কারবারি

গণ অধিকার পরিষদের এক নেতাসহ দুই মাদক কারবারি © সংগৃহীত

রাঙ্গামাটিতে তিন হাজার পিস ইয়াবাসহ জেলা গণ অধিকার পরিষদের এক নেতাসহ দুই মাদক কারবারিকে গ্রেফতার করেছে পুলিশ। বৃহস্পতিবার (২ জুলাই) সন্ধ্যায় শহরের মারী স্টেডিয়াম গেটের সামনে কোতোয়ালি থানা পুলিশ তাদের গ্রেফতার করে।

গ্রেফতাররা হলেন- গণ অধিকার পরিষদ জেলা কমিটির সহসভাপতি ও শহরের বিলাইছড়ি পাড়া এলাকার বাসিন্দা জলমনি চাকমা (৪৯) এবং অপরজন হলেন কুতুকছড়ি ইউনিয়নের বাসিন্দা নতুন বাবু তঞ্চঙ্গ্যা (৩৯)।

বৃহস্পতিবার রাত ১১টায় রাঙ্গামাটি কোতয়ালী থানায় প্রেস ব্রিফিংয়ে এই তথ্য জানান সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার তারেক সেকান্দার।

প্রেস ব্রিফিংয়ে তিনি বলেন, সন্ধ্যা ৭টায় কোতয়ালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জসীম উদ্দীনের নেতৃত্বে শহরের মারী স্টেডিয়াম গেটের সামনে অভিযান চালিয়ে দুই মাদক কারবারিকে গ্রেফতার করা হয়েছে। এসময় তাদের সঙ্গে থাকা তিনহাজার পিস ইয়াবা উদ্ধার করা হয়।

অতিরিক্ত পুলিশ সুপার জানান, গ্রেফতারকৃতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে এবং তাদেরকে আদালতে সোপর্দ করা হবে।

দ্বিতীয় থেকে নবমে ভর্তি পরীক্ষা, প্রথম শ্রেণিতে লটারি
  • ১৩ অক্টোবর ২০২৬
বিশ্ব ব্যর্থতা দিবস আজ
  • ১৩ অক্টোবর ২০২৬
ওজন কমানোর পাশাপাশি লিভার ভালো রাখতে খেতে পারেন ৩ ধরনের প্র…
  • ১৩ অক্টোবর ২০২৬
নিয়োগপত্রবঞ্চিত অনশনকারীদের আবেদন দিতে বলল অধিদপ্তর, হতে পা…
  • ১৩ অক্টোবর ২০২৬
চট্টগ্রাম আর্মি মেডিকেল কলেজে বিভিন্ন পদে চাকরি, আবেদন ৩১ অ…
  • ১৩ অক্টোবর ২০২৬
জিয়াউর রহমানের প্রথম সমাধি স্মৃতিসৌধে মুক্তিযুদ্ধ বিষয়ক মন…
  • ১৩ অক্টোবর ২০২৬