দেশব্যাপী বিক্ষোভের ডাক জামায়াতের

০২ জুলাই ২০২৬, ০৮:৪২ PM , আপডেট: ০২ জুলাই ২০২৬, ০৮:৪২ PM
জামায়াতে ইসলামীর লোগো

জামায়াতে ইসলামীর লোগো © সংগৃহীত

গণভোটের গণরায় বাস্তবায়ন, গণতন্ত্র, ন্যায়বিচার, সুশাসন এবং জনগণের অধিকার প্রতিষ্ঠার দাবিতে আগামী ৪ জুলাই (শনিবার) রাজধানী ঢাকার বাইরে দেশের সব জেলা ও মহানগরে বিক্ষোভ কর্মসূচি পালন করবে ১১ দলীয় ঐক্য। বৃহস্পতিবার (২ জুলাই) বাংলাদেশ জামায়াতে ইসলামীর পক্ষ থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, পূর্বঘোষিত কর্মসূচির অংশ হিসেবে রাজধানী ছাড়া দেশের সব মহানগরী ও জেলায় এ বিক্ষোভ কর্মসূচি অনুষ্ঠিত হবে।

বাংলাদেশ জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল ও সাবেক সংসদ সদস্য মিয়া গোলাম পরওয়ার কর্মসূচি সফল করতে সংগঠনের সংশ্লিষ্ট শাখাগুলোর নেতাকর্মীদের প্রতি আহ্বান জানিয়েছেন। একই সঙ্গে সংশ্লিষ্ট এলাকার সব শ্রেণি-পেশার মানুষের প্রতি কর্মসূচিতে অংশ নিয়ে তা সফল করারও আহ্বান জানান।

উড্ডয়নের পর মাঝ আকাশে খুলে পড়ল বিমানের চাকা, ঢাকায় জরুরি অব…
  • ১১ অক্টোবর ২০২৬
যে কারণে খুলনায় রাতে একা চলাচলে পুলিশ সদস্যদের নিষেধাজ্ঞা
  • ১১ অক্টোবর ২০২৬
বিছানায় শুয়েও দু’চোখে ঘুম নেই, মেনে চলুন এই নিয়মগুলো
  • ১১ অক্টোবর ২০২৬
জোড়া গরু জবাই করে জাবি ভিসি, প্রো-ভিসি ও কোষাধ্যক্ষকে সংবর্…
  • ১১ অক্টোবর ২০২৬
বেরিয়ে আসলো তাজমিনের কক্সবাজার যাওয়ার কারণ , যাওয়ার পর তার …
  • ১০ অক্টোবর ২০২৬
ধর্ম অবমাননার অভিযোগে রুয়েটের আইএপি সদস্য বহিষ্কার
  • ১০ অক্টোবর ২০২৬