এমপি নিলোফার মনির বক্তব্য ঘৃণাভরে প্রত্যাখান করল ছাত্রদল, যা বলছেন রাকিব

০২ জুলাই ২০২৬, ০৫:৪৮ PM , আপডেট: ০২ জুলাই ২০২৬, ০৬:২৯ PM
বিএনপির সংসদ সদস্য নিলোফার চৌধুরী মনি ও ছাত্রদল সভাপতি রাকিবুল ইসলাম রাকিব

বিএনপির সংসদ সদস্য নিলোফার চৌধুরী মনি ও ছাত্রদল সভাপতি রাকিবুল ইসলাম রাকিব © টিডিসি সম্পাদিত

জুলাই-আগস্ট গণঅভ্যুত্থান নিয়ে বিএনপির সংসদ সদস্য নিলোফার চৌধুরী মনির বক্তব্যের নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল। সংগঠনটির সভাপতি রাকিবুল ইসলাম রাকিব এক ফেসবুক পোস্টে ওই বক্তব্যকে ‘ঘৃণাভরে প্রত্যাখ্যান’ করার কথা জানিয়েছেন।

ফেসবুুক পোস্টে বলা হয়েছে, ‘প্রিয় নিলোফার চৌধুরী মনি আপা, এমপি আপনি দীর্ঘ ফ্যাসিবাদবিরোধী আন্দোলন সংগ্রামের সারথি ছিলেন। গণতান্ত্রিক বাংলাদেশ বিনির্মাণে আপনার অনবদ্য ভূমিকা রয়েছে। কিন্তু গতকাল টকশোতে জুলাই আগষ্টের গণঅভ্যুত্থান নিয়ে আপনার অযাচিত বক্তব্যে আমরা অত্যন্ত মর্মাহত এবং ক্ষুব্ধ। আপনার বক্তব্য আমরা ঘৃণাভরে প্রত্যাখান করলাম।

আমরা অবগত রয়েছি,আপনি জুলাই এর চেতনা ধারণকারী একজন দেশপ্রেমিক রাজনীতিবিদ। সেহেতু জুলাই আগষ্টের গণঅভ্যুত্থান নিয়ে বক্তব্যে আপনি আরও বেশি সংযত ও শ্রদ্ধা প্রদর্শন করবেন, সেই প্রত্যাশা করি।’

এর আগে গতকাল (১ জুলাই) রাতে একটি বেসরকারি টেলিভিশনের টকশোতে জুলাই গণঅভ্যুত্থান নিয়ে রাখা বক্তব্যে নিলোফার চৌধুরী মনি বলেন, এই আন্দোলনে কারা যে মেইন (প্রধান) ছিল তা কেউ জানে না। একজন আরেকজনকে চেনে না। পাশে হাঁটতে গেছে, আন্দোলনে গেছে, পাশের আরেকজন পড়ে গেছে, মনে করছে যে সে নরমাল পড়েছে, আসলে সে মারা গেছে। গুলিটা সামনে থেকে আসছে না পিছন থেকে আসছে, সেটাও জানে না। গুলির কোনো শব্দ হয় নাই। স্নাইপারের গুলি ছিল, অনেকেই যারা পড়ে গেছে।

উপস্থাপিকার জুলাই-আগস্ট আন্দোলন ডিজাইন ছিল, কোনো ষড়যন্ত্র? - এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, ডিজাইন তো অবশ্যই ছিল তবে ষড়যন্ত্র ছিল কিনা তা জানি না। এটাও সত্যি, শুধুমাত্র যারা আন্দোলনে ছিল (আন্দোলন) যে কেবল তাদের হাতেই ছিল তা কিন্তু না। অনেক কিছু না জেনে তারা আবেগে এসেছিল, অন্যায়ের প্রতিবাদে এসেছিল। তারা একজন আরেকজনকে চিনে না।

জুলাইয়ের একটি ঘটনা উল্লেখ করে তিনি বলেন, ‘আমাকে ঢাকা কলেজের একজন ফোন দিলো, বলল আপা, রাতে আপনার ওখানে খেতে দিতে পারবেন? বললাম, আসো। খুবই রিস্কি। এসে ছেলেটা কেঁদে ফেলল। বলল, আমি মোহাম্মদপুরে আন্দোলন করি। মিছিল করছি, ডানদিকে একটা পড়ে গেল। তারপর কি হয়েছে জানিনা। মারা গেছে কিনা তাও জানিনা। খাবার কোথো থেকে আসছে, কেউ জানেনা। কেউ অভুক্ত না। খাবার কোথা থেকে আসছে কেউ জানে না। ওর ভাত খেতে মনে চাচ্ছিল বলে আমার কাছে আসছিল। 

নিলোফার চৌধুরী মনি বলেন, ‘মারল কারা তাও জানে না। সামনে কোনো পুলিশও ছিল না। গুলিও হয়নি। হয়তো বাসার ওপর থেকে টার্গেট করে গুলি করা হয়েছে। হতে পারে।’

তিনি বলেন, ‘আমরা সম্মান পায়নি। যে দল আওয়ামী লীগে যোগ দেয়নি, জেল জুলুম, আয়নাঘরে থেকেছে, তারা সম্মান পায়নি। আমাদের সন্তানদের কাছ থেকে। তারা বলত, কী করেছেন আপনারা, কোথায় ছিলেন আপনারা? এটার পরেও আমরা মেনে নিয়েছি। শুধু একটা নির্বাচনের জন্য।’ নির্বাচন না হতে দেওয়া ও যাতে বিএনপি (ক্ষমতায়) না আসতে পারে তা নিয়ে হেন কোনো প্রচেষ্টা নাই যে তারা করে নাই, বলে অভিযোগ করেন তিনি।

গোবিপ্রবিতে ছাত্র গণমঞ্চের সদস্যসচিবের ওপর হামলার প্রতিবাদে…
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
স্কলারশিপ নিয়ে স্নাতকোত্তর-পিএইচডির সুযোগ থাইল্যান্ডে, মাসি…
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
এআইইউবি আন্তঃকলেজ ক্রিকেট চ্যাম্পিয়নশিপ ২০২৬ শুরু
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
দীর্ঘায়ুর নতুন রেকর্ড গড়ল জাপান
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
বিশ্ববিদ্যালয়ের জাল সার্টিফিকেট নির্বাচনী হলফনামায়, অভিযোগ …
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
প্রাথমিক বিদ্যালয়ের স্লিপ ফান্ডের টাকা অগ্রিম দেওয়ার পরাম…
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
FALL 2026
Application Deadline Wednesday, 16 Sept 2026
Apply Now

Admission Test Schedule

  • Test Date: Friday, 18 Sept 2026
  • Written Exam: 10:00 – 11:00 AM
  • Oral Viva: 11:30 AM onwards

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9