পূর্বধলায় এইচএসসি পরীক্ষার্থীদের মাঝে শুভেচ্ছা উপহার বিতরণ

০২ জুলাই ২০২৬, ০৫:০৫ PM
সংসদ সদস্য মানসুরার পক্ষ থেকে পরীক্ষার্থীদের মাঝে শুভেচ্ছা উপহার বিতরণ

সংসদ সদস্য মানসুরার পক্ষ থেকে পরীক্ষার্থীদের মাঝে শুভেচ্ছা উপহার বিতরণ © সংগৃহীত

নেত্রকোণার পূর্বধলায় সংসদ সদস্য মানসুরা আলমের পক্ষ থেকে এইচএসসি ও সমমানের পরীক্ষার্থীদের মাঝে শুভেচ্ছা উপহার বিতরণ করা হয়েছে। পরীক্ষার্থীদের শুভকামনা জানিয়ে এ সময় তার পক্ষ থেকে নেতাকর্মীরা পরীক্ষার্থীদের হাতে ফুল, কলম, পানি ও একটি করে ফাইল তুলে দেন। আজ বৃহস্পতিবার (২ জুলাই) পূর্বধলা উপজেলার বিভিন্ন পরীক্ষা কেন্দ্রে এ কর্মসূচি পালন করা হয়।

জানা যায়, উপজেলার পাঁচটি কেন্দ্র—হাফেজ জিয়াউর রহমান ডিগ্রি কলেজ, পূর্বধলা সরকারি কলেজ, রাবেয়া আলী মহিলা কলেজ, জগৎমণি সরকারি পাইলট উচ্চ বিদ্যালয় কেন্দ্র এবং পূর্বধলা বালিকা উচ্চ বিদ্যালয় কেন্দ্রে এ শুভেচ্ছা উপহার বিতরণ করা হয়।

উপহার বিতরণকালে উপস্থিত ছিলেন উপজেলা যুবদলের সাবেক সাংস্কৃতিক সম্পাদক মো. আব্রাহাম লিংকন, উপজেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক সোলাইমান কবির পাপ্পু, উপজেলা যুবদলের নেতা মো. রফিকুল ইসলাম রফিক, মজিবুর রহমান মজিবর, তোলা মিয়া, উপজেলা বিএনপির সদস্য রুবেল মিয়া, ধলামূলগাঁও ইউনিয়ন ছাত্রদলের সভাপতি ওয়াসিম, উপজেলা বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতা এ আই খান আমিন, মহিলা নেত্রী সোমাসহ বিএনপি, যুবদল, ছাত্রদল ও স্বেচ্ছাসেবক দলের বিভিন্ন পর্যায়ের নেতা-কর্মীবৃন্দ।

আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়, পরীক্ষার্থীদের মানসিকভাবে উৎসাহিত করা এবং তাদের সফলতা কামনায় এ শুভেচ্ছা ও উপহার বিতরণ কর্মসূচির আয়োজন করা হয়েছে। এ সময় নেতাকর্মীরা পরীক্ষার্থীদের আত্মবিশ্বাসের সঙ্গে পরীক্ষা দেওয়ার আহ্বান জানান এবং তাদের উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করেন।

ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিতে লেকচারার নিয়োগ
  • ০৮ সেপ্টেম্বর ২০২৬
আশঙ্কাজনক অবস্থায় উদ্ধারের পর কেমন আছেন মেঘমল্লার, যা জানা …
  • ০৮ সেপ্টেম্বর ২০২৬
সাতক্ষীরায় জামায়াতের শ্রমিক সংগঠন ছেড়ে ৫৬ নেতাকর্মীর বিএনপি…
  • ০৮ সেপ্টেম্বর ২০২৬
পুরুষদের তুলনায় কেন নারীরা বেশি মাইগ্রেনের সমস্যায় ভোগেন?
  • ০৮ সেপ্টেম্বর ২০২৬
ঝিনাইদহে বাসের ধাক্কায় হোটেল শ্রমিক নিহত
  • ০৮ সেপ্টেম্বর ২০২৬
শূন্য ১৩ লাখ পদ: ১০০ লিখিত, ৪০ ভাইভা— কোনো গ্রেডে ৫০-এ ২৫, …
  • ০৮ সেপ্টেম্বর ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
FALL 2026
Application Deadline Wednesday, 16 Sept 2026
Apply Now

Admission Test Schedule

  • Test Date: Friday, 18 Sept 2026
  • Written Exam: 10:00 – 11:00 AM
  • Oral Viva: 11:30 AM onwards

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9