যুক্তরাজ্যে মপেড নিয়ে হাসনাতের গাড়ি আটকান সাবেক ছাত্রলীগ নেতা, আইনি জটিলতায় এমপি

২১ জুন ২০২৬, ০৮:২৬ AM , আপডেট: ২১ জুন ২০২৬, ০৮:৩২ AM
হাসনাত আব্দুল্লাহকে বহনকারী গাড়িকে অনুসরণ

হাসনাত আব্দুল্লাহকে বহনকারী গাড়িকে অনুসরণ © ভিডিও থেকে সংগৃহীত

যুক্তরাজ্য সফররত জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সংগঠক ও কুমিল্লা-৪ আসনের সংসদ সদস্য হাসনাত আব্দুল্লাহকে বহনকারী গাড়িকে অনুসরণ ও পথরোধ করার ঘটনা ঘটেছে। এ নিয়ে কেমব্রিজ এলাকায় উত্তেজনাকর পরিস্থিতির সৃষ্টি হলে অভিযোগের ভিত্তিতে একজনকে আটক করেছে পুলিশ। শনিবার (২০ জুন) বিকেলে এ ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শীদের ধারণ করা একটি ভিডিওতে দেখা যায়, একটি মপেড হাসনাত আব্দুল্লাহকে বহনকারী গাড়িটিকে অনুসরণ করছে। গাড়ির ভেতর থেকে ধারণ করা ভিডিওতে মপেড চালককে অস্বাভাবিকভাবে যান চালাতে এবং অশালীন ইঙ্গিত করতে দেখা যায় বলে দাবি করা হয়।

এ অবস্থায় গাড়িতে থাকা ব্যক্তিরা নিরাপত্তাজনিত কারণে এলাকা ত্যাগের চেষ্টা করলে মপেডটি দ্রুত গতিতে এসে গাড়ির পাশে অবস্থান নেয় এবং একপর্যায়ে গাড়ির পথরোধ করে দাঁড়ায়। পরে হাসনাত আব্দুল্লাহর সঙ্গে থাকা কয়েকজন ব্যক্তি গাড়ি থেকে নেমে মপেড চালকের সঙ্গে কথা বলতে গেলে পরিস্থিতি তর্ক-বিতর্কে গড়ায়। 

একপর্যায়ে তারা মপেডটি গাড়ির সামনে থেকে সরিয়ে দেওয়ার চেষ্টা করেন। এ সময় ঘটনাটি স্থানীয় বাসিন্দাদের নজরে এলে তারা পুলিশকে বিষয়টি অবহিত করেন। এরই মধ্যে হাসনাত আব্দুল্লাহকে বহনকারী গাড়িটি ঘটনাস্থল ত্যাগ করে। আল-জাজিরার সাংবাদিক জুলকারনাইন সায়ের ঘটনার বিস্তারিত জানিয়ে ফেসবুকে একটি পোস্ট করেছেন। 

আরও পড়ুন: প্রধানমন্ত্রীকে কাছে পেয়ে প্রাথমিকের খুদে শিক্ষার্থীদের বাঁধভাঙা উল্লাস

তিনি জানিয়েছেন, মপেড চালক সিলেট ছাত্রলীগের সাবেক সহ-সভাপতি জুবায়ের আহমেদ। তিনি মারধরের অভিযোগ এনে শনিবার (২০ জুন) লন্ডনের কেমব্রিজ থানায় একটি মামলা করেন। এক বিবৃতিতে এ তথ্য জানিয়েছে এনসিপি ইউকে অ্যালায়েন্স।

হাসনাত আবদুল্লাহ ছাড়া মামলার অন্য আসামিরা হলেন, এনসিপি নেতা এহতেশাম হক, জাকির চৌধুরী ও শাহীন আলম। এছাড়াও অজ্ঞাতনামা কয়েকজনকে আসামি করা হয়েছে। এর মধ্যে জাকির চৌধুরীকে জিজ্ঞাসাবাদের জন্য ইতোমধ্যে হেফাজতে নিয়েছে স্থানীয় পুলিশ।

এ বিষয়ে হাসনাত আব্দুল্লাহর সঙ্গে যোগাযোগ করা হলে তিনি ঘটনার সত্যতা স্বীকার করেন। তিনি জানান, কেমব্রিজ পুলিশ ইতোমধ্যে তার সঙ্গে যোগাযোগ করেছে এবং তাকে স্বেচ্ছায় সাক্ষাৎকার (ভলান্টিয়ারি ইন্টারভিউ) দেওয়ার জন্য কেমব্রিজ পুলিশের কার্যালয়ে উপস্থিত হওয়ার পরামর্শ দিয়েছে।

জুনিয়র বৃত্তি পরীক্ষার কেন্দ্র তালিকা প্রকাশ করল বোর্ড, দেখ…
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
আইন তার নিজস্ব গতিতে চলবে, কোনো পক্ষপাত নেই: আইনমন্ত্রী
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
চুয়েটে বাড়ছে ডেঙ্গুর প্রকোপ, দুই সপ্তাহে শনাক্ত ৯
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
ইনোভেশন ফেয়ারে অ্যাওয়ার্ড পেল ৩ পাবলিক ও ২ প্রাইভেট বিশ্ববি…
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
লন্ডন ডিজাইন ফেস্টিভ্যালে বাংলাদেশের হাওরকে তুলে ধরছে শাবিপ…
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
এরিয়া ইনচার্জ নিয়োগ দেবে আকিজ টোব্যাকো, সরাসরি মৌখিক পরীক্…
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
FALL 2026
Application Deadline Wednesday, 16 Sept 2026
Apply Now

Admission Test Schedule

  • Test Date: Friday, 18 Sept 2026
  • Written Exam: 10:00 – 11:00 AM
  • Oral Viva: 11:30 AM onwards

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9