স্লোগানে আওয়ামী সমর্থকরা, ‘মিডল ফিঙ্গার’ দেখালেন হাসনাত আব্দুল্লাহ

১৫ জুন ২০২৬, ০২:২৩ PM
‘মিডল ফিঙ্গার’ প্রদর্শন করছেন হাসনাত আব্দুল্লাহ

‘মিডল ফিঙ্গার’ প্রদর্শন করছেন হাসনাত আব্দুল্লাহ © সংগৃহীত

যুক্তরাজ্যের ঐতিহ্যবাহী অক্সফোর্ড ইউনিয়নে অনুষ্ঠান শেষে আওয়ামী লীগ নেতাকর্মীদের নানা স্লোগান ও উসকানিমূলক আচরণের প্রতিবাদে ‘মিডল ফিঙ্গার’ প্রদর্শন করে প্রতিবাদ জানিয়েছেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সাবেক সমন্বয়ক এবং কুমিল্লা-৪ আসনের সংসদ সদস্য হাসনাত আবদুল্লাহ। এ দিকে ‘মিডল ফিঙ্গার’ বা মধ্যমা প্রদর্শনের ছবিটি সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়েছে। 

রোববার সন্ধ্যায় অক্সফোর্ড ইউনিয়ন সোসাইটিতে ‘ছাত্র-নেতৃত্বাধীন গণঅভ্যুত্থান এবং বিপ্লব-পরবর্তী বাংলাদেশের ভবিষ্যৎ’ শীর্ষক একটি প্যানেল আলোচনা অনুষ্ঠিত হয়। এতে আমন্ত্রিত বক্তা হিসেবে অংশ নেন সংসদ সদস্য হাসনাত আবদুল্লাহ এবং ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) ভিপি সাদিক কায়েম। অনুষ্ঠান শেষে বের হওয়ার পর আওয়ামী লীগে স্লোগান শুরু হলে প্রতিবাদে এমন প্রদর্শন করেন হাসনাত। 

জানা গেছে, প্যানেল আলোচনা শেষ করে হাসনাত আবদুল্লাহ যখন অক্সফোর্ড ইউনিয়ন ভবন থেকে বের হন, তখন বাইরে অবস্থানরত যুক্তরাজ্যের আওয়ামী লীগ সমর্থকদের তীব্র তোপের মুখে পড়েন। সেখানে উপস্থিত আওয়ামী লীগ নেতা-কর্মীরা হাসনাত আবদুল্লাহকে উদ্দেশ্য করে নানা স্লোগান ও উসকানিমূলক আচরণ করতে থাকেন। এই চরম উত্তেজনাকর পরিস্থিতির মুখে গাড়িতে চড়ার পর হাসনাত আবদুল্লাহ বিক্ষোভকারীদের উদ্দেশ্যে মধ্যমা (মিডল ফিঙ্গার) প্রদর্শন করেন। ওই মুহূর্তের একটি ছবি সেখানে ধারণ করা হয়, যা পরবর্তীতে মুহূর্তের মধ্যেই সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে এবং ব্যাপক তোলপাড় সৃষ্টি করে।

হাসনাত আবদুল্লাহর এই প্রতিবাদী রূপকে ‘ফ্যাসিবিরোধী সাহসী জবাব’ হিসেবে দেখছেন তার সমর্থক ও নেটিজেনরা। 

এ দিকে সামাজিক মাধ্যমে ভাইরাল হওয়া ছবিটির বিষয়ে হাসনাত আবদুল্লাহ কিংবা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের পক্ষ থেকে আনুষ্ঠানিক কোনো ব্যাখ্যা বা প্রতিক্রিয়া পাওয়া যায়নি।

জুনিয়র বৃত্তি পরীক্ষার কেন্দ্র তালিকা প্রকাশ করল বোর্ড, দেখ…
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
আইন তার নিজস্ব গতিতে চলবে, কোনো পক্ষপাত নেই: আইনমন্ত্রী
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
চুয়েটে বাড়ছে ডেঙ্গুর প্রকোপ, দুই সপ্তাহে শনাক্ত ৯
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
ইনোভেশন ফেয়ারে অ্যাওয়ার্ড পেল ৩ পাবলিক ও ২ প্রাইভেট বিশ্ববি…
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
লন্ডন ডিজাইন ফেস্টিভ্যালে বাংলাদেশের হাওরকে তুলে ধরছে শাবিপ…
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
এরিয়া ইনচার্জ নিয়োগ দেবে আকিজ টোব্যাকো, সরাসরি মৌখিক পরীক্…
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
FALL 2026
Application Deadline Wednesday, 16 Sept 2026
Apply Now

Admission Test Schedule

  • Test Date: Friday, 18 Sept 2026
  • Written Exam: 10:00 – 11:00 AM
  • Oral Viva: 11:30 AM onwards

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9