মধ্যরাতে হাসনাতের পোস্ট ‘অফসাইড হার্টজ’, কী বোঝালেন?

১১ মে ২০২৬, ০৮:৩৯ AM
হাসনাত আব্দুল্লাহ

হাসনাত আব্দুল্লাহ © সংগৃহীত

লা লিগার শিরোপা নির্ধারণী এল ক্লাসিকোতে রিয়াল মাদ্রিদকে হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছে বার্সেলোনা। মাঠের সেই নাটকীয় লড়াই যখন ফুটবল বিশ্বকে বুঁদ করে রেখেছে, ঠিক তখনই সামাজিক যোগাযোগমাধ্যমে নিজের প্রতিক্রিয়া জানিয়ে আলোচনায় সংসদ সদস্য ও এনসিপি নেতা হাসনাত আবদুল্লাহ। মধ্যরাতে দেওয়া তার সংক্ষিপ্ত এক পোস্ট মুহূর্তেই ভাইরাল হয়ে পড়েছে।

রবিবার (১০ মে) দিবাগত রাতে মুখোমুখি হয় দুই চিরপ্রতিদ্বন্দ্বী রিয়াল মাদ্রিদ ও বার্সেলোনা। টানটান উত্তেজনার ম্যাচে রিয়ালকে পরাজিত করে লিগ শিরোপা নিশ্চিত করে বার্সেলোনা। এই জয়ের ফলে মাঠেই উৎসব করার সুযোগ পায় কাতালান ক্লাবটি।

ম্যাচ চলাকালীন সময়েই মধ্যরাতে হাসনাত আবদুল্লাহ তার ভেরিফায়েড ফেসবুক প্রোফাইলে একটি লাল রঙের ব্যাকগ্রাউন্ডে ছোট করে লেখেন, Offside hurts! (অফসাইড কষ্ট দেয়!)।

হাসনাতের এই পোস্টে কমেন্টবক্সে নেটিজেনদের মধ্যে মজার লড়াই শুরু হয়েছে। বার্সা সমর্থকরা যেমন জয়ের উল্লাস করছেন, তেমনি রিয়াল সমর্থকরাও হাসনাতের এই কষ্ট ভাগ করে নিচ্ছেন। রাজনীতির ময়দানে সব সময় সিরিয়াস থাকা এই নেতার এমন ফুটবলীয় উন্মাদনা তরুণদের মধ্যে ব্যাপক কৌতূহল সৃষ্টি করেছে।

ক্রসফায়ার নিয়ে আইজিপির বক্তব্য ঠিক হয়নি: স্বরাষ্ট্রমন্ত্রী
  • ২৮ অক্টোবর ২০২৬
আপাতত থেমে গেলাম, বারবার পোস্ট ও আলোচনা সময় এবং সম্মান—দুটো…
  • ২৮ অক্টোবর ২০২৬
১২ বছর পর অসুস্থ হয়ে দেশে ফিরেছিলেন ইরাকপ্রবাসী, ডাক্তার দে…
  • ২৮ অক্টোবর ২০২৬
‘প্রধানমন্ত্রী আমাকে মজা করে বলছিলেন, তুমি আবার যাবা আমার স…
  • ২৮ অক্টোবর ২০২৬
স্বামীকে বাঁচাতে নিজের কিডনি দিলেন স্ত্রী
  • ২৮ অক্টোবর ২০২৬
৫৭ বিশ্ববিদ্যালয়ে পর্যায়ক্রমে চালু হবে তৃতীয় ভাষা ইনস্টিটিউ…
  • ২৮ অক্টোবর ২০২৬