সংসদে ‘পর্দাকে কটাক্ষ’

জিয়ার পথ বদলে বিএনপি কি ভিন্ন পথে চলার সংসদীয় ঘোষণা দিল— প্রশ্ন এস এম ফরহাদের

১৪ জুন ২০২৬, ০৮:৫০ PM
এস এম ফরহাদ ও মনিরুল হক চৌধুরী

এস এম ফরহাদ ও মনিরুল হক চৌধুরী © টিডিসি সম্পাদিত

জাতীয় সংসদের সংরক্ষিত আসনের এমপিসহ নিকাব পরা নারীদের নিয়ে কুমিল্লা-৬ আসনের সংসদ সদস্য মনিরুল হক চৌধুরীর বক্তব্যে ইসলামের মৌলিক বিধান পর্দাকে কটাক্ষ করা হয়েছে বলে মন্তব্য করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) সাধারণ সম্পাদক (জিএস) ও ইসলামী ছাত্রশিবিরের প্রচার সম্পাদক এস এম ফরহাদ। এর মধ্য দিয়ে সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের পথ বদলে বিএনপি সরাসরি ভিন্ন পথে চলার ঘোষণা দিল কীনা— এমন প্রশ্নও করেছেন তিনি।

আজ রবিবার (১৪ জুন) সন্ধ্যা ৭টা ৪৬ মিনিটে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে দেওয়া এক পোস্টে তিনি এমন মন্তব্য করেন।

এস এম ফরহাদ লিখেছেন, বাংলাদেশের জাতীয় সংসদে দাঁড়িয়ে বিএনপির এমপি মনিরুল হক চৌধুরী বোরকা-নিকাবকে ‘বউ বদল’ করে আনার মাধ্যম হিসাবে উপস্থাপন করেছেন। ইসলামের মৌলিক বিধান পর্দাকে কটাক্ষ করাটাকে বিএনপির অন্য এমপি ও মন্ত্রীরা টেবিল চাপড়িয়ে তা ইনজয়ও করেছেন।

তিনি আরও লিখেছেন, সবচেয়ে অবাক হয়েছি, বিরোধী দলের সমালোচনার মুখে স্পিকার তার বক্তব্য এক্সপাঞ্জ করলে সেটি নিয়ে আপত্তি তুলেছেন বিএনপির আরেকজন এমপি শহিদ উদ্দীন এ্যানি এবং সেই কটাক্ষের জাস্টিফিকেশন দেয়ার মতো ধৃষ্টতা দেখালেন।

প্রশ্ন রেখে এস এম ফরহাদ লিখেছেন, তার মানে এটি জিয়াউর রহমানের পথ বদলে বিএনপি সরাসরি ভিন্ন পথে চলবার আনুষ্ঠানিক তথা সংসদীয় ঘোষণা দিল?

এর আগে বিকেলে অধিবেশন চলাকালে জাতীয় সংসদের অধিবেশন চলাকালে এমপি মনিরুল হক চৌধুরী নিকাব পরা নারী সংসদ সদস্যদের নিয়ে বক্তব্য রাখেন। তিনি ‘বুঝলাম না তো কারা আপনারা?’ বলেও মন্তব্য করেন।

মনিরুল হক চৌধুরী সংসদে স্মৃতিচারণ করে জানান, তিনি একটি প্রোগ্রামে গিয়ে দেখেন ‘একটা কিছু হাঁটাহাঁটি করতেছে’। তিনি তখন জামায়াতের নায়েবে আমির ও বিরোধীদলীয় উপনেতা সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহেরের সঙ্গে আলাপ করেন। বলেন, ‘বললাম যে তাহের ভাই, ভাবি কই?। বললেন যে, এই যে। বললাম, আপনি যে বদলায় আনেন নাই, এটা কেমনে বুঝব?’

এরপর মনিরুল হক চৌধুরী বলেন, ‘মাননীয় স্পিকার, আমাদের হাউজে আমাদের বোনেরা এসেছে এমপি হইয়া। আপনিও অভিনন্দন জানাইছেন, আমিও অভিনন্দন জানাই। সবাই মেধাবী। দুইজনের বক্তৃতা শুনেছি, আগামী দিনে কিছু করতে পারবেন, ভবিষ্যত আছে, লেখাপড়া জানা। কিন্তু, বুঝলাম না তো কারা আপনারা?’

এ সময় নারী আসনসহ বিএনপির সংসদ সদস্যরা সেটিকে সমর্থন জানিয়ে টেবিল চাপড়ান। একই সঙ্গে হাস্যরসেও ফেটে পড়েন। মনিরুল হক চৌধুরী আরও বলেন, ‘আপনারা এদিকে দেখতে পারেন, আমরা এদিকে দেখলে বুঝব না কী আছে, এটা ঠিক না তো!’

পরে এই বক্তব্যটি এক্সপাঞ্জ করেন ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামাল। ওই সময় শহিদ উদ্দীন চৌধুরী এ্যানি মনিরুল হক চৌধুরীর পক্ষে অবস্থান নিয়ে বক্তব্য রাখেন।

প্রধান শিক্ষক ছাড়াই চলছে ফেনীর ৬২ প্রাথমিক বিদ্যালয়, দায়িত্…
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
আসামি ধরতে গিয়ে হামলার শিকার পুলিশ, এসআইসহ আহত ৪
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
বিদ্যালয়ে আনা শিক্ষার্থীর আইফোন ভাঙলেন শিক্ষক
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
নারী খেলোয়াড়দের উত্ত্যক্ত, প্রতিবাদ করার হামলা— যুবক আটক
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
‘তুই ফ্যাসিস্ট, ১৩ লক্ষ টাকা চাঁদা দে, না হয় এলাকা ছাড়’
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
টঙ্গীতে কাভার্ড ভ্যানের ধাক্কায় স্কুলছাত্র নিহত
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
FALL 2026
Application Deadline Wednesday, 16 Sept 2026
Apply Now

Admission Test Schedule

  • Test Date: Friday, 18 Sept 2026
  • Written Exam: 10:00 – 11:00 AM
  • Oral Viva: 11:30 AM onwards

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9