গোটা বিশ্বের মত দেশের বিশ্ববিদ্যালয়গুলোও যেন স্বায়ত্তশাসিত হয় এবং নিজের টাকায় চলে

১৪ জুন ২০২৬, ০৬:২৭ PM , আপডেট: ১৪ জুন ২০২৬, ০৬:৫১ PM
সংসদে মারদিয়া মমতাজ বক্তব্য রাখছেন

সংসদে মারদিয়া মমতাজ বক্তব্য রাখছেন © সংগৃহীত

বিশ্বের বিভিন্ন দেশের মত বাংলাদেশের বিশ্ববিদ্যালয়গুলোও যেন স্বায়ত্তশাসিত হয় এবং নিজের টাকায় চলে সে বিষয়ে সরকারের সুনির্দিষ্ট নির্দেশনা বা পলিসি থাকা দরকার বলে মনে করেছেন জামায়াতে ইসলামীর নারী সংসদ সদস্য মারদিয়া মমতাজ। আজ রবিবার (১৪ জুন) ত্রয়োদশ জাতীয় সংসদের দ্বিতীয় ও প্রথম বাজেট অধিবেশনের ষষ্ঠ কার্যদিবসে প্রশ্ন-উত্তর পর্বের আলোচনায় অংশ নিয়ে তিনি এ মন্তব্য করেন।

শিক্ষা বাজেট নিয়ে আলোচনা করতে গিয়ে মারদিয়া মমতাজ বলেন, প্রথমত বাজেটে শিক্ষায় ধীরে ধীরে জিডিপির ৫ শতাংশ অর্জন করার কথা বলা হয়েছে। কিন্তু সেখানে কোনো রোডম্যাপ নাই। দ্বিতীয়ত আমাদের সমস্যা কিন্তু বরাদ্দে নয়। আমাদের সমস্যা হচ্ছে সক্ষমতায়।

‘‘আমরা গত বছরের সম্পূরক বাজেট দেখছি যেখানে ১০০ টাকা বরাদ্দ ছিল। আমরা হয়তো ৯৭ টাকা খরচ করতে পেরেছি কিন্তু তারপরেও আমরা আগামী বছর কেন ১১০ টাকা খরচ করার পরিকল্পনা নিয়েছি? এটা আমার কাছে পরিষ্কার নয়। এখানে কিছু ভুতুড়ে বরাদ্দ আছে। শিক্ষা মন্ত্রণালয়ের তিনটি অংশ মিলে যে বাজেট সেখানে ১৪ হাজার কোটি টাকা বাড়তি চাওয়া হয়েছে। আমরা জানি না, এই গ্যাপটা কী দিয়ে পূরণ হবে অর্থাৎ এই টাকাটি কোথায় খরচ হবে।’’

তিনি বলেন, বাংলাদেশে কওমি শিক্ষার মতো একটি ঐতিহ্যবাহী ধারা নিয়ে বাজেটে কোনো নির্দেশনা নাই। মাননীয় স্পিকার, এই যে বিভিন্ন ধরনের বিভিন্ন ডিসিপ্লিন আছে আমাদের দেশে, সেগুলোর ব্যাপারে সুনির্দিষ্ট নির্দেশনা থাকা দরকার বা পলিসি থাকা দরকার।

‘‘যেমন আমাদের বিশ্ববিদ্যালয়গুলোকে বলা দরকার তারা যেন স্বায়ত্তশাসিত হয় এবং নিজেদের পয়সা নিজেরা জোগাড় করে। এটা কোথায় থেকে জোগাড় করবে তারা? তাদের গবেষণার মাধ্যমে মানুষের সমস্যা সমাধানের মাধ্যমে জোগাড় করে। যেভাবে সারা পৃথিবীর বড় বড় ভার্সিটিগুলো চলছে।’’

প্রধান শিক্ষক ছাড়াই চলছে ফেনীর ৬২ প্রাথমিক বিদ্যালয়, দায়িত্…
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
আসামি ধরতে গিয়ে হামলার শিকার পুলিশ, এসআইসহ আহত ৪
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
বিদ্যালয়ে আনা শিক্ষার্থীর আইফোন ভাঙলেন শিক্ষক
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
নারী খেলোয়াড়দের উত্ত্যক্ত, প্রতিবাদ করার হামলা— যুবক আটক
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
‘তুই ফ্যাসিস্ট, ১৩ লক্ষ টাকা চাঁদা দে, না হয় এলাকা ছাড়’
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
টঙ্গীতে কাভার্ড ভ্যানের ধাক্কায় স্কুলছাত্র নিহত
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
FALL 2026
Application Deadline Wednesday, 16 Sept 2026
Apply Now

Admission Test Schedule

  • Test Date: Friday, 18 Sept 2026
  • Written Exam: 10:00 – 11:00 AM
  • Oral Viva: 11:30 AM onwards

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9