প্রধানমন্ত্রীর আমন্ত্রণে বাজেট অধিবেশন প্রত্যক্ষ করছেন গুম-খুনের শিকার পরিবারের সদস্যরা

১৪ জুন ২০২৬, ০৬:৩৮ PM
জাতীয় সংসদে অধিবেশন দেখতে উপস্থিত হয়েছেন গুমের শিকার পরিবারের সদস্যরা

জাতীয় সংসদে অধিবেশন দেখতে উপস্থিত হয়েছেন গুমের শিকার পরিবারের সদস্যরা © সংগৃহীত

বাজেট অধিবেশ সরাসরি প্রত্যক্ষ করতে বিগত পতিত ফ্যাসিস্ট আওয়ামীলীগ সরকারের সময় গুম-খুনের শিকার ভুক্তভোগী পরিবারের সদস্যদের জাতীয় সংসদে আমন্ত্রণ জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তার আমন্ত্রণে মানবাধিকার সংগঠন ‘মায়ের ডাকে’র গুম ও খুনের শিকার ভুক্তভোগী পরিবারের সদস্যরা নতুন অর্থবছরের (২০২৬-২০২৭) জাতীয় বাজেট অধিবেশন প্রত্যক্ষ করছেন ।

রবিবার (১৪ জুন) জাতীয় সংসদের বীরশ্রেষ্ঠ ল্যান্স নায়েক মুন্সী আব্দুর রউফ গ্যালারিতে সংগঠনটির ২৬ জন সদস্য বাজেট অধিবেশনের কার্যক্রম সরাসরি প্রত্যক্ষ করছেন।

ত্রয়োদশ জাতীয় সংসদের আজকের বাজেট অধিবেশনে উপস্থিত আছেন প্রধানমন্ত্রী ও সংসদ নেতা তারেক রহমান। জাতীয় সংসদের ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামালের সভাপতিত্বে চলতি অধিবেশনের বৈঠক চলছে।

প্রসঙ্গত, ‘গণতান্ত্রিক, মানবিক ও অন্তর্ভুক্তিমূলক অর্থনীতির অভিযাত্রা’ স্লোগানকে ধারণ করে এবারের প্রস্তাবিত বাজেট জাতীয় সংসদে উত্থাপিত হয়েছে। 

গ্রামের শিশুদের স্বপ্ন দেখাতেন লাকী স্যার, বিদায়ে পেলেন রাজ…
  • ০৫ অক্টোবর ২০২৬
হামলায় সাংবাদিকদের রক্তাক্ত হওয়া শিক্ষার পরিবেশের সঙ্গে সাম…
  • ০৫ অক্টোবর ২০২৬
কলেজে দ্বিতীয় ধাপে ভর্তি আবেদনের ফল আজ, দেখবেন যেভাবে
  • ০৫ অক্টোবর ২০২৬
শিক্ষকদের পেশাগত সুরক্ষা ও মর্যাদা প্রতিষ্ঠিত হোক
  • ০৫ অক্টোবর ২০২৬
লুলা নাকি ফ্লাভিও—কে হবেন ব্রাজিলের প্রেসিডেন্ট, ফয়সালা দ্…
  • ০৫ অক্টোবর ২০২৬
বিপিসির অঙ্গ প্রতিষ্ঠানে ৬ পদে চাকরি, আবেদন ৭ অক্টোবর থেকে
  • ০৫ অক্টোবর ২০২৬