‘বনলতা এক্সপ্রেস’ বন্ধের প্রতিবাদ

কারা বাংলাদেশকে মৌলবাদের ভূমি বানাতে চায়—প্রশ্ন রুমিনের

ব্রাহ্মণবাড়িয়ার সরাইল উপজেলায় ‘বনলতা এক্সপ্রেস’ সিনেমা বন্ধের প্রতিবাদে আয়োজিত মানববন্ধনে বক্তব্য দিচ্ছেন রুমিন ফারহানা

ব্রাহ্মণবাড়িয়ার সরাইল উপজেলায় ‘বনলতা এক্সপ্রেস’ সিনেমা বন্ধের প্রতিবাদে আয়োজিত মানববন্ধনে বক্তব্য দিচ্ছেন রুমিন ফারহানা © টিডিসি

বিতর্কিতভাবে ‘বনলতা এক্সপ্রেস’ সিনেমার প্রদর্শনী বন্ধের প্রতিবাদ জানিয়েছেন ব্রাহ্মণবাড়িয়া-২ (সরাইল-আশুগঞ্জ) আসনের স্বতন্ত্র সংসদ সদস্য ব্যারিস্টার রুমিন ফারহানা। এসময় তিনি বলেন, কারা বাংলাদেশকে মৌলবাদের ভূমি বানাতে চায়? যারা বাংলাদেশকে বিশ্বের কাছে একটি মৌলবাদী রাষ্ট্র হিসেবে পরিচিত করতে চায়, মূলত তারাই এই সিনেমা বন্ধ করেছে।

সোমবার (১ জুন) বিকেল ৪টায় সরাইল উপজেলার শাহবাজপুর ১ নম্বর গেইট এলাকায় ঢাকা-সিলেট মহাসড়কের পাশে আয়োজিত এক মানববন্ধনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। বনলতা এক্সপ্রেস সিনেমা বন্ধের প্রতিবাদে এ মানববন্ধনের আয়োজন করা হয়।

প্রধান অতিথির বক্তব্যে ব্যারিস্টার রুমিন ফারহানা বলেন, ১৯৭১ সালের মুক্তিযুদ্ধ যেমন কোনো ব্যক্তি বা গোষ্ঠীর একার সম্পত্তি নয়, তেমনি ২০২৪ সালের গণঅভ্যুত্থানও কারও একার সম্পত্তি নয়। ৭১ ও ২৪ উভয় সময়েই দেশের আপামর জনগণ রাজপথে নেমেছিল।

তিনি অভিযোগ করে বলেন, কারা বাংলাদেশকে মৌলবাদের ভূমি বানাতে চায়, তাদের বিরুদ্ধে অবিলম্বে ব্যবস্থা না নিলে সরকার বিপদে পড়বে। এসব গোষ্ঠীর বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নিতে হবে।

তিনি আরও বলেন, বিগত সময়ে এ দেশে সকালে আজানের সুমধুর ধ্বনি শুনেছি, মন্দিরের ঘণ্টাধ্বনি শুনেছি, বাউলদের গান শুনেছি। কিন্তু হঠাৎ করে দক্ষিণপন্থী ও ডানপন্থী চরমপন্থার উত্থান দেখা যাচ্ছে। আমরা দেখেছি মাজার ভাঙচুর হয়েছে, কবর থেকে লাশ তুলে পুড়িয়ে দেওয়ার ঘটনাও ঘটেছে। এমন বাংলাদেশ আমরা আগে দেখিনি।

বনলতা এক্সপ্রেস সিনেমা প্রসঙ্গে তিনি বলেন, এটি একটি সামাজিক ও পারিবারিক চলচ্চিত্র। যে কেউ এই সিনেমা দেখতে পারে। একটি পারিবারিক সিনেমার প্রদর্শনী বন্ধ করে দেওয়া কোনোভাবেই গ্রহণযোগ্য হতে পারে না।

মানববন্ধনে স্থানীয় রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের নেতাকর্মী এবং বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন। অনুষ্ঠান থেকে সিনেমাটির প্রদর্শনীতে বাধা দেওয়ার ঘটনার প্রতিবাদ জানিয়ে দায়ীদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের দাবি জানানো হয়।

বিদ্যুৎ পেতে দেরি হচ্ছে কেন রূপপুর থেকে?
  • ০৬ সেপ্টেম্বর ২০২৬
শিক্ষার্থীদের জন্য ‘ওয়ান নেশন ওয়ান স্টুডেন্ট আইডি’ তৈরির ঘো…
  • ০৬ সেপ্টেম্বর ২০২৬
রাতে শ্রীলঙ্কার বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশ
  • ০৬ সেপ্টেম্বর ২০২৬
শিক্ষক হয়েও আমরা শিক্ষকদের বিশ্বাস করি না, কারণ বিশ্বাসের ম…
  • ০৬ সেপ্টেম্বর ২০২৬
নবম পে-স্কেলে পেনশন বৃদ্ধি পাচ্ছে পাঁচ স্তরে, সর্বোচ্চ বাড়ছ…
  • ০৬ সেপ্টেম্বর ২০২৬
রুদ্ধশ্বাস ম্যাচে নাপোলিকে হারাল ইন্টার, জয়ের নায়ক লাউতারো
  • ০৬ সেপ্টেম্বর ২০২৬
X
EIIN : 134209
২০২৬-২০২৭ শিক্ষাবর্ষে
একাদশ শ্রেণিতে
ভর্তি চলছে
অনলাইন আবেদন ০২ - ১০ সেপ্টেম্বর ২০২৬
আবেদন করুন

বিভাগ ও আসন সংখ্যা

বিজ্ঞান বিভাগজিপিএ ৪.০০
৫০০
ব্যবসায় শিক্ষাজিপিএ ৩.০০
৫০
মানবিক বিভাগজিপিএ ৩.০০
১০০

কেন হামদর্দ পাবলিক কলেজ?

  • প্রতি বছর শতভাগ পাস, ৭০% জিপিএ-৫
  • SCQ (Special Class & Quiz)
  • শীতাতপ নিয়ন্ত্রিত ক্লাসরুম ও আধুনিক ল্যাব
  • ছাত্র-ছাত্রীদের জন্য পৃথক হোস্টেল সুবিধা
  • ক্লাস শুরু: ২৩ সেপ্টেম্বর ২০২৬
০১৮২৪-৫৫৭৮১২, ০১৬১১-৪৬৬৩৭৬