ছাত্রী-শিক্ষিকাকে ‘কুপ্রস্তাব’, এনসিপি নেতাকে জুতাপেটার ভিডিও ভাইরালের পর অব্যাহতি

৩০ মে ২০২৬, ০৩:১৭ PM
জুতা পেটার ভিডিও ভাইরাল

জুতা পেটার ভিডিও ভাইরাল © ভিডিও থেকে নেওয়া

বগুড়ায় নারী প্রশিক্ষণার্থী ও শিক্ষিকার সঙ্গে অশালীন আচরণের অভিযোগে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) এক নেতাকে জুতাপেটার ঘটনার ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে। এ ঘটনার পর তাকে দল থেকে অব্যাহতি দেওয়া হয়েছে। একই সঙ্গে তার বিরুদ্ধে কারণ দর্শানোর (শোকজ) নোটিশও জারি করা হয়েছে।

শুক্রবার (২৯ মে) রাতে এনসিপি বগুড়া জেলা শাখার সাংগঠনিক সম্পাদক শওকত ইমরানের সই করা এক চিঠিতে এ সিদ্ধান্ত জানানো হয়। অব্যাহতি পাওয়া নেতার নাম আলী আজম সাব্বির। তিনি এনসিপির শিবগঞ্জ উপজেলা সমন্বয় টিমের সমন্বয়কারী সদস্য ছিলেন।

খোঁজ নিয়ে জানা গেছে, আলী আজম সাব্বির বগুড়া কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রের (টিটিসি) ড্রাইভিং প্রশিক্ষণ কোর্সের একজন প্রশিক্ষণার্থী। তার বিরুদ্ধে কয়েকজন নারী প্রশিক্ষণার্থীর সঙ্গে অশালীন আচরণ, মোবাইল ফোনে আপত্তিকর বার্তা পাঠানো এবং অশ্লীল ভাষায় কথা বলার অভিযোগ ওঠে।

অভিযোগ সূত্রে জানা যায়, অভিযুক্ত ব্যক্তি নিজের ট্রেডের পাশাপাশি অন্যান্য ট্রেডের অন্তত ২০ জন ছাত্রীকে মোবাইল ফোনে এবং সরাসরি বিভিন্নভাবে উত্ত্যক্ত ও অশালীন কুপ্রস্তাব দেন। শুধু তাই নয়, প্রতিষ্ঠানটির অন্তত ছয়জন নারী শিক্ষিকাকেও একই ধরনের কুরুচিপূর্ণ প্রস্তাব দেওয়ার অভিযোগ পাওয়া গেছে।

এ ঘটনার ধারাবাহিকতায় গত ২৪ মে দুপুরে কয়েকজন নারী প্রশিক্ষণার্থী তাকে টিটিসির একটি কক্ষে আটকে রাখেন। পরে এক নারী প্রশিক্ষণার্থী তাকে জুতা দিয়ে মারেন। এ সময় সাব্বির নিজের আচরণের জন্য ক্ষমা চান। ঘটনার ভিডিওটি পরে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে।

আরও পড়ুন: প্রতিমন্ত্রীর বক্তব্যে বিতর্ক, শিক্ষা-গবেষণায় নিজেদের অবস্থান জানাল ঢাকা বিশ্ববিদ্যালয়

অভিযোগকারীদের ভাষ্য অনুযায়ী, নারী প্রশিক্ষণার্থী ও শিক্ষিকাদের হয়রানির ঘটনায় শিক্ষার্থীদের মধ্যে তীব্র ক্ষোভের সৃষ্টি হয়েছে। তারা অভিযুক্তের বিরুদ্ধে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করা এবং দ্রুত আইনের আওতায় আনার দাবি জানান। পরে মুচলেকা নেওয়ার পর তাকে ছেড়ে দেওয়া হয়।

শনিবার (৩০ মে) বগুড়া টিটিসির প্রশাসনিক কর্মকর্তা ও জ্যেষ্ঠ ইন্সট্রাক্টর রাশেদুল হাসান শাহীন বলেন, ‘নারী প্রশিক্ষণার্থীদের উত্ত্যক্ত করার ঘটনায় উদ্ভূত পরিস্থিতি অত্যন্ত গুরুতর ছিল। তখন আমরা তাকে নিয়ে একটি লিখিত অঙ্গীকারনামা নিয়েছি। সে নিজের দোষ স্বীকার করে অবলীলায় স্বীকারোক্তি দিয়েছে। বিষয়টি এরই মধ্যে স্থানীয় প্রতিমন্ত্রী, জেলা প্রশাসক, পুলিশ সুপার ও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) অবগত আছেন।’

তিনি আরও বলেন, ‘১ জুন প্রতিষ্ঠান খোলার পর একাডেমিক কাউন্সিলের সিদ্ধান্ত অনুযায়ী তার বিরুদ্ধে কঠোর প্রশাসনিক ব্যবস্থা নেওয়া হবে। এরকম দুষ্টু বলদের চেয়ে শূন্য গোয়াল অনেক ভালো।’

এনসিপির জেলা সাংগঠনিক সম্পাদক শওকত ইমরান বলেন, অভিযোগটি সংগঠনের নজরে আসার সঙ্গে সঙ্গেই আলী আজম সাব্বিরকে দলের সব দায়িত্ব ও কার্যক্রম থেকে অব্যাহতি দেওয়া হয়েছে। পাশাপাশি তাকে অভিযোগের বিষয়ে নিজের অবস্থান ব্যাখ্যা করতে তিন দিনের সময় দেওয়া হয়েছে।

তিনি বলেন, ‘অপরাধী কোনো দলের বা সংগঠনের হয় না। ব্যক্তিগত অপরাধের দায় তাকেই নিতে হবে।’

গোবিপ্রবিতে রেজিস্ট্রারের বিরুদ্ধে সহকারী রেজিস্ট্রারের আইন…
  • ০৫ সেপ্টেম্বর ২০২৬
ববিতে গণতান্ত্রিক ছাত্র কাউন্সিলের নেতৃত্বে ভূমিকা-এডিসন
  • ০৫ সেপ্টেম্বর ২০২৬
কারিগরি জটিলতায় রুপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র চালু ‍নিয়ে …
  • ০৫ সেপ্টেম্বর ২০২৬
সংখ্যালঘু শব্দ ব্যবহার করে নিজেদের খাটো করা যাবে না: পানিসম…
  • ০৫ সেপ্টেম্বর ২০২৬
গাজা থেকে ফিলিস্তিনিদের উচ্ছেদ পরিকল্পনাকে যুক্তরাষ্ট্রের ‘…
  • ০৫ সেপ্টেম্বর ২০২৬
পে-স্কেলের গেজেট জারি নিয়ে নতুন প্রশাসনিক জটিলতার আভাস
  • ০৫ সেপ্টেম্বর ২০২৬
X
EIIN : 134209
২০২৬-২০২৭ শিক্ষাবর্ষে
একাদশ শ্রেণিতে
ভর্তি চলছে
অনলাইন আবেদন ০২ - ১০ সেপ্টেম্বর ২০২৬
আবেদন করুন

বিভাগ ও আসন সংখ্যা

বিজ্ঞান বিভাগজিপিএ ৪.০০
৫০০
ব্যবসায় শিক্ষাজিপিএ ৩.০০
৫০
মানবিক বিভাগজিপিএ ৩.০০
১০০

কেন হামদর্দ পাবলিক কলেজ?

  • প্রতি বছর শতভাগ পাস, ৭০% জিপিএ-৫
  • SCQ (Special Class & Quiz)
  • শীতাতপ নিয়ন্ত্রিত ক্লাসরুম ও আধুনিক ল্যাব
  • ছাত্র-ছাত্রীদের জন্য পৃথক হোস্টেল সুবিধা
  • ক্লাস শুরু: ২৩ সেপ্টেম্বর ২০২৬
০১৮২৪-৫৫৭৮১২, ০১৬১১-৪৬৬৩৭৬