ঝিনাইদহ

নাসীরুদ্দীন পাটওয়ারীর সঙ্গে ঘটে যাওয়া ঘটনাকে শোভনীয় মনে করছেন না আইনমন্ত্রী

২৫ মে ২০২৬, ০৮:৩৮ PM
সাংবাদিকদের সঙ্গে আলাপকালে আইনমন্ত্রী আসাদুজ্জামান

সাংবাদিকদের সঙ্গে আলাপকালে আইনমন্ত্রী আসাদুজ্জামান © টিডিসি ফটো

ঝিনাইদহে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারীর ওপর হামলার ঘটনাকে শোভনীয় নয় বলে মন্তব্য করেছেন আইনমন্ত্রী আসাদুজ্জামান। সোমবার (২৫ মে) চুয়াডাঙ্গা সার্কিট হাউজে স্থানীয় বিএনপির নেতৃবৃন্দের সঙ্গে মতবিনিময় সভা শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন।

আইনমন্ত্রী বলেন, ঝিনাইদহে এনসিপির সঙ্গে যে ঘটনাটি ঘটেছে, সেটি এনসিপি যেমন রাজনৈতিকভাবে দেখছে, বিএনপিও একইভাবে দেখছে।’ তিনি ঘটনাটিকে অনাকাঙ্ক্ষিত উল্লেখ করে রাজনৈতিক দলগুলোর মধ্যে সহনশীলতা বজায় রাখার আহ্বান জানান।

এ সময় তিনি নারী ও শিশু নির্যাতন সংশ্লিষ্ট মামলাগুলোর বিচার দ্রুত সম্পন্ন করার বিষয়ে সরকারের উদ্যোগের কথাও জানান। তিনি বলেন, নারী ও শিশুদের প্রতি সহিংসতা সংক্রান্ত বিচারিক আদালতগুলোকে ছুটির দিন ব্যতীত খোলা রাখার বিষয়ে সরকার সুপ্রিম কোর্টের সঙ্গে আলোচনা করেছে। এ বিষয়ে সুপ্রিম কোর্ট ইতোমধ্যে ইতিবাচক সিদ্ধান্ত নিয়েছে।

রামিসা হত্যা মামলা প্রসঙ্গে আইনমন্ত্রী বলেন, মামলার আসামি ২৪ ঘণ্টার মধ্যেই জবানবন্দি দিয়েছে এবং এক সপ্তাহের মধ্যে চার্জশিট দাখিল করা হয়েছে। আগামী ১ জুন থেকে মামলাটির বিচার কার্যক্রম শুরু হবে বলেও তিনি জানান।

উল্লেখ্য, গত শুক্রবার (২২ মে) ঝিনাইদহ শহরের পৌর কালেক্টরেট জামে মসজিদের সামনে এনসিপির মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারীর ওপর হামলার ঘটনা ঘটে। এ ঘটনায় তিনি অভিযোগ করেন, জুমার নামাজ শেষে মসজিদ থেকে বের হওয়ার পর ছাত্রদল ও যুবদলের নেতাকর্মীরা পুলিশের উপস্থিতিতেই হামলা চালায়। হামলায় ডিম ও ইট-পাটকেল নিক্ষেপের পাশাপাশি হকিস্টিক দিয়ে মারধর করা হয় এনসিপি নেতাকর্মীদের। এতে তিনজনের মাথা ফেটে যায় এবং আরও কয়েকজন আহত হয়।

রাশেদকে বিজয়ী ঘোষণা করে ঢাবির চিঠি
  • ০২ সেপ্টেম্বর ২০২৬
বাকৃবি ক্যাম্পাসে ধারাবাহিকভাবে চুরি-ছিনতাই, নিরাপত্তা নিয়ে…
  • ০২ সেপ্টেম্বর ২০২৬
হবিগঞ্জ জেলা প্রশাসকের কার্যালয়ে বিভিন্ন পদে চাকরি, আবেদন ৩…
  • ০২ সেপ্টেম্বর ২০২৬
আসিফ মাহমুদের দুর্নীতি নিয়ে অবস্থান বদলাল দুদক
  • ০২ সেপ্টেম্বর ২০২৬
ইবতেদায়ি ও দাখিল বৃত্তি পরীক্ষার রুটিন প্রকাশ, পরীক্ষার্থীদ…
  • ০২ সেপ্টেম্বর ২০২৬
আর্মি ওয়েলফেয়ার ট্রাস্টে বিভিন্ন পদে চাকরি, আবেদন ৩০ সেপ্টে…
  • ০২ সেপ্টেম্বর ২০২৬
X
EIIN : 134209
২০২৬-২০২৭ শিক্ষাবর্ষে
একাদশ শ্রেণিতে
ভর্তি চলছে
অনলাইন আবেদন ০২ - ১০ সেপ্টেম্বর ২০২৬
আবেদন করুন

বিভাগ ও আসন সংখ্যা

বিজ্ঞান বিভাগজিপিএ ৪.০০
৫০০
ব্যবসায় শিক্ষাজিপিএ ৩.০০
৫০
মানবিক বিভাগজিপিএ ৩.০০
১০০

কেন হামদর্দ পাবলিক কলেজ?

  • প্রতি বছর শতভাগ পাস, ৭০% জিপিএ-৫
  • SCQ (Special Class & Quiz)
  • শীতাতপ নিয়ন্ত্রিত ক্লাসরুম ও আধুনিক ল্যাব
  • ছাত্র-ছাত্রীদের জন্য পৃথক হোস্টেল সুবিধা
  • ক্লাস শুরু: ২৩ সেপ্টেম্বর ২০২৬
০১৮২৪-৫৫৭৮১২, ০১৬১১-৪৬৬৩৭৬