নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের কমিটি ঘোষণার পরপরই সহ-সভাপতি গ্রেপ্তার 

১৭ মে ২০২৬, ০৫:০৭ PM
গ্রেপ্তার হওয়া ছাত্রলীগের নবনির্বাচিত সহ-সভাপতি আলভী হোসেন

গ্রেপ্তার হওয়া ছাত্রলীগের নবনির্বাচিত সহ-সভাপতি আলভী হোসেন © সংগৃহীত

নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগের সিরাজগঞ্জ জেলা শাখাসহ মোট চারটি ইউনিটের নতুন কমিটি ঘোষণা করেছে। গত শনিবার (১৬ মে) রাতে সংগঠনটির ভেরিফায়েড ফেসবুক পেজে পৃথক বিজ্ঞপ্তিতে কমিটি ঘোষণার মাত্র কয়েক ঘণ্টার মধ্যেই জেলা শহরের দিয়ার ধানগড়া মহল্লা থেকে নবগঠিত পৌর ছাত্রলীগ কমিটির নবনির্বাচিত সহ-সভাপতি আলভী হোসেনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, শনিবার রাত পৌনে ১০টার দিকে সিরাজগঞ্জ জেলা শাখা, সিরাজগঞ্জ পৌর শাখা, সদর উপজেলা শাখা এবং সিরাজগঞ্জ সরকারি কলেজ শাখার নতুন কমিটি সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রকাশ করা হয়। এই সাংগঠনিক তৎপরতার খবর পেয়েই তৎপর হয়ে ওঠে পুলিশ। 

রাতভর পরিচালিত বিশেষ অভিযানে জেলা শহরের দিয়ার ধানগড়া এলাকা থেকে জুলহাস উদ্দিনের ছেলে এবং নবঘোষিত পৌর কমিটির সহ-সভাপতি আলভী হোসেনকে গ্রেপ্তার করা হয়। সিরাজগঞ্জ সদর থানা-পুলিশ জানিয়েছে, নিষিদ্ধ সংগঠনের হয়ে সাংগঠনিক কার্যক্রম পরিচালনা এবং নাশকতার আশঙ্কায় তাকে আটক করা হয়েছে এবং আইনি প্রক্রিয়া শেষে আদালতে পাঠানো হয়েছে।

এদিকে ছাত্র-জনতার অভ্যুত্থানে ক্ষমতাচ্যুত আওয়ামী লীগের ভ্রাতৃপ্রতিম এই সংগঠনের আকস্মিক কমিটি গঠন নিয়ে স্থানীয় রাজনৈতিক মহলে তীব্র প্রতিক্রিয়া ও চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। এই ঘটনাকে কেন্দ্র করে সিরাজগঞ্জ জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক সেরাজুল ইসলাম সেরাজ মন্তব্য করেছেন, ‘একটি নিষিদ্ধ ঘোষিত সন্ত্রাসী সংগঠনের এভাবে আত্মগোপনে থেকে ভার্চুয়ালি কমিটি ঘোষণা করা অত্যন্ত হাস্যকর এবং আইনলঙ্ঘনের শামিল।’

আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ভাষ্য, নিষিদ্ধ সংগঠনের যেকোনো ধরনের তৎপরতা কঠোর হস্তে দমন করা হবে এবং এই নতুন কমিটির বাকি সদস্যদের শনাক্ত করে গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।

এসএসসি ও দাখিলে যে ১৩ বিষয়ে একই প্রশ্নে পরীক্ষা হবে
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিবের সঙ্গে চীনের রাষ্ট্রদূতের সাক্ষ…
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
টেকসই অবকাঠামো উন্নয়নে আন্তর্জাতিক সহযোগিতা বাড়ানোর আহ্বান …
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
এসএসসির খাতা দেখায় অবহেলাকারীরা জবাবদিহির আওতায় আসছেন: শিক্…
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
রিকশা-ইজিবাইকের সঙ্গে যানজট বাড়াচ্ছে ফুটপাত দখল-অবৈধ পার্কিং
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
ব্র্যাকে সিনিয়র ম্যানেজার পদে চাকরি, আবেদন ২১ সেপ্টেম্বর পর…
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
FALL 2026
Application Deadline Wednesday, 16 Sept 2026
Apply Now

Admission Test Schedule

  • Test Date: Friday, 18 Sept 2026
  • Written Exam: 10:00 – 11:00 AM
  • Oral Viva: 11:30 AM onwards

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9