গাজীপুরে স্থানীয় সরকার নির্বাচনে জামায়াতে ইসলামীর প্রার্থী ঘোষণা

১৭ মে ২০২৬, ০১:৩৮ PM
জামায়াতে ইসলামী গাজীপুর জেলা শাখা

জামায়াতে ইসলামী গাজীপুর জেলা শাখা © টিডিসি ফটো

আসন্ন স্থানীয় সরকার নির্বাচনকে সামনে রেখে গাজীপুর জেলার বিভিন্ন উপজেলা ও ইউনিয়ন পরিষদে দলীয় প্রার্থীদের নাম ঘোষণা করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী গাজীপুর জেলা শাখা।

শনিবার (১৬ মে) সন্ধ্যায় গাজীপুর জেলা জামায়াত কার্যালয়ে আয়োজিত এক অনুষ্ঠানে আনুষ্ঠানিকভাবে প্রার্থীদের নাম ঘোষণা করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে জেলা জামায়াতের আমির ড. মো. জাহাঙ্গীর আলম প্রার্থীদের নাম ঘোষণা করেন। জেলা সেক্রেটারি মো. শফিউদ্দিনের সভাপতিত্বে এবং সহকারী সেক্রেটারি মো. মোস্তাফিজুর রহমানের সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় বক্তব্য দেন জেলা সিনিয়র নায়েবে আমির আব্দুল হাকিম, জেলা ছাত্রশিবির সভাপতি মো. ইসমাইল পাঠান, জেলা তরবিয়ত সেক্রেটারি মাহমুদুল্লাহ, জেলা কর্মপরিষদ সদস্য মুখলেসুর রহমান খানসহ বিভিন্ন উপজেলার আমির ও সেক্রেটারিরা।

ঘোষিত তালিকা অনুযায়ী জেলার পাঁচ উপজেলার মধ্যে চার উপজেলায় চেয়ারম্যান পদে প্রার্থী ঘোষণা করা হয়েছে। গাজীপুর সদর উপজেলা থেকে মোহাম্মদুল্লাহ, শ্রীপুর উপজেলা থেকে অধ্যক্ষ মুস্তাফিজুর রহমান খান, কাপাসিয়া উপজেলা থেকে সেফাউল হক এবং কালীগঞ্জ উপজেলা থেকে অ্যাডভোকেট তাজুল ইসলাম চেয়ারম্যান পদে দলীয় মনোনয়ন পেয়েছেন।

এ ছাড়া পুরুষ ভাইস চেয়ারম্যান পদে গাজীপুর সদর উপজেলা থেকে অধ্যাপক আব্দুল বারী, শ্রীপুর থেকে প্রভাষক আবুল কালাম আজাদ, কালিয়াকৈর থেকে অ্যাডভোকেট আমজাদ হোসেন, কাপাসিয়া থেকে মাওলানা ফরহাদ হোসেন মোল্লা এবং কালীগঞ্জ থেকে অ্যাডভোকেট লুৎফুর রহমানের নাম ঘোষণা করা হয়।

ইউনিয়ন পরিষদ নির্বাচনেও জেলার ৩৯টি ইউনিয়নের মধ্যে ২৬টিতে চেয়ারম্যান প্রার্থীর নাম ঘোষণা করা হয়েছে। কালিয়াকৈর উপজেলার মধ্যপাড়া ইউনিয়নে আফসার উদ্দিন, মৌচাক ইউনিয়নে বেলাল হোসেন সরকার, আটাবহ ইউনিয়নে অ্যাডভোকেট তৌফিকুল হোসেন, ফুলবাড়িয়া ইউনিয়নে ইউনুছ মাস্টার ও বোয়ালী ইউনিয়নে জাহিদ হোসেন মোল্লাকে মনোনয়ন দেওয়া হয়েছে। গাজীপুর সদর উপজেলার পিরুজালী ইউনিয়নে কামরুজ্জামান মন্ডল, বাড়িয়া ইউনিয়নে অ্যাডভোকেট মুস্তাফিজুর রহমান কামাল, ভাওয়াল গড় ইউনিয়নে মোফাজ্জল হোসেন এবং মির্জাপুর ইউনিয়নে ডা. আলী আকবরকে প্রার্থী করা হয়েছে।

ঘোষিত তালিকা অনুযায়ী, জেলার পাঁচটি উপজেলার মধ্যে চারটি উপজেলায় চেয়ারম্যান পদে প্রার্থী ঘোষণা করা হয়েছে। গাজীপুর সদর উপজেলা থেকে মোহাম্মদুল্লাহ, শ্রীপুর উপজেলা থেকে অধ্যক্ষ মুস্তাফিজুর রহমান খান, কাপাসিয়া উপজেলা থেকে সেফাউল হক এবং কালীগঞ্জ উপজেলা থেকে অ্যাডভোকেট তাজুল ইসলামকে চেয়ারম্যান পদে মনোনয়ন দেওয়া হয়েছে।

এছাড়া পুরুষ ভাইস চেয়ারম্যান পদে গাজীপুর সদর থেকে অধ্যাপক আব্দুল বারী, শ্রীপুর থেকে প্রভাষক আবুল কালাম আজাদ, কালিয়াকৈর থেকে অ্যাডভোকেট আমজাদ হোসেন, কাপাসিয়া থেকে মাওলানা ফরহাদ হোসেন মোল্লা এবং কালীগঞ্জ থেকে অ্যাডভোকেট লুৎফুর রহমানের নাম ঘোষণা করা হয়।

অন্যদিকে ইউনিয়ন পরিষদ নির্বাচনেও গাজীপুর জেলার ৩৯টি ইউনিয়নের মধ্যে ২৬টিতে চেয়ারম্যান প্রার্থীর নাম ঘোষণা করা হয়। এরমধ্যে কালিয়াকৈর উপজেলার মধ্যপাড়া ইউনিয়নে আফসার উদ্দিন, মৌচাক ইউনিয়নে বেলাল হোসেন সরকার, আটাবহ ইউনিয়নে অ্যাডভোকেট তৌফিকুল হোসেন, ফুলবাড়িয়া ইউনিয়নে ইউনুছ মাস্টার ও বোয়ালী ইউনিয়নে জাহিদ হোসেন মোল্লার নাম ঘোষণা করা হয়েছে।

গাজীপুর সদর উপজেলার পিরুজালী ইউনিয়নে কামরুজ্জামান মন্ডল, বাড়িয়া ইউনিয়নে অ্যাডভোকেট মুস্তাফিজুর রহমান কামাল, ভাওয়াল গড় ইউনিয়নে মোফাজ্জল হোসেন এবং মির্জাপুর ইউনিয়নে ডা. আলী আকবরকে মনোনীত করা হয়েছে।

শ্রীপুর উপজেলার প্রহলাদপুর ইউনিয়নে আলী হোসেন, কাওরাইদ ইউনিয়নে অ্যাডভোকেট শাহজাহান সিরাজী, গাজীপুর ইউনিয়নে মনিরুজ্জামান ও মাওনা ইউনিয়নে আব্দুল বাতেন মোল্লার নাম ঘোষণা করা হয়।

কাপাসিয়া উপজেলার কাপাসিয়া ইউনিয়নে শামছুল আলম, দুর্গাপুর ইউনিয়নে আব্দুল ফাত্তাহ, চাঁদপুর ইউনিয়নে এস এম সোলায়মান, টোক ইউনিয়নে আক্তার হোসেন, বারিষাব ইউনিয়নে তারেক হাসান, সন্মানিয়া ইউনিয়নে তোফাজ্জল হোসেন, কড়িহাতা ইউনিয়নে জালাল উদ্দিন মোড়ল এবং তরগাঁও ইউনিয়নে আবু সাঈদকে মনোনয়ন দেওয়া হয়েছে।

কালীগঞ্জ উপজেলার বক্তারপুর ইউনিয়নে অ্যাডভোকেট আব্দুল বাসেত মোল্লা, জাঙ্গালিয়া ইউনিয়নে হাফিজ সেলিম এবং মোক্তারপুর ইউনিয়নে আমিনুল ইসলাম পালোয়ানকে প্রার্থী ঘোষণা করা হয়েছে।

অনুষ্ঠানে বক্তারা বলেন, সৎ, যোগ্য ও জনবান্ধব নেতৃত্ব প্রতিষ্ঠার লক্ষে জামায়াতে ইসলামী স্থানীয় সরকার নির্বাচনে অংশ নিচ্ছে। জনগণের প্রত্যাশা পূরণে দলীয় প্রার্থীরা কাজ করবেন বলেও আশাবাদ ব্যক্ত করা হয়।

এসএসসি ও দাখিলে যে ১৩ বিষয়ে একই প্রশ্নে পরীক্ষা হবে
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিবের সঙ্গে চীনের রাষ্ট্রদূতের সাক্ষ…
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
টেকসই অবকাঠামো উন্নয়নে আন্তর্জাতিক সহযোগিতা বাড়ানোর আহ্বান …
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
এসএসসির খাতা দেখায় অবহেলাকারীরা জবাবদিহির আওতায় আসছেন: শিক্…
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
রিকশা-ইজিবাইকের সঙ্গে যানজট বাড়াচ্ছে ফুটপাত দখল-অবৈধ পার্কিং
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
ব্র্যাকে সিনিয়র ম্যানেজার পদে চাকরি, আবেদন ২১ সেপ্টেম্বর পর…
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
FALL 2026
Application Deadline Wednesday, 16 Sept 2026
Apply Now

Admission Test Schedule

  • Test Date: Friday, 18 Sept 2026
  • Written Exam: 10:00 – 11:00 AM
  • Oral Viva: 11:30 AM onwards

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9