শেরপুর জেলা ছাত্রদলের নতুন কমিটি, সভাপতি উজ্জ্বল-সম্পাদক আসিফ

১৩ মে ২০২৬, ১০:১৯ AM
সভাপতি উজ্জ্বল-সম্পাদক আসিফ

সভাপতি উজ্জ্বল-সম্পাদক আসিফ © সংগৃহীত

আড়াই বছর পর শেরপুর জেলা ছাত্রদলের আট সদস্যের অপূর্ণাঙ্গ কমিটি বিলুপ্ত করে নতুন দুই সদস্যের আংশিক কমিটি ঘোষণা করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল কেন্দ্রীয় সংসদ। নতুন কমিটিতে সভাপতি করা হয়েছে নাঈম হাসান উজ্জ্বলকে এবং সাধারণ সম্পাদক করা হয়েছে খালিদুজ্জামান সিদ্দিকী আসিফকে।

আগামী ৩০ দিনের মধ্যে পূর্ণাঙ্গ কমিটি গঠনের নির্দেশ দেওয়া হয়েছে।

মঙ্গলবার (১২ মে) রাতে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল কেন্দ্রীয় সংসদের সভাপতি রাকিবুল ইসলাম রাকিব ও সাধারণ সম্পাদক নাছির উদ্দীন নাছির স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে এ কমিটি ঘোষণা করা হয়।

ঘোষিত কমিটিতে বিলুপ্ত কমিটির সাধারণ সম্পাদক নাঈম হাসান উজ্জ্বলকে সভাপতি এবং খালিদুজ্জামান সিদ্দিকী আসিফকে সাধারণ সম্পাদক করা হয়েছে। একইসঙ্গে আগামী এক মাসের মধ্যে পূর্ণাঙ্গ কমিটি গঠন করে কেন্দ্রীয় দপ্তরে জমা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।

এর আগে ২০২৩ সালের ৩ ডিসেম্বর নিয়ামুল হাসান আনন্দকে সভাপতি ও নাঈম হাসান উজ্জ্বলকে সাধারণ সম্পাদক করে আট সদস্যবিশিষ্ট শেরপুর জেলা ছাত্রদলের আংশিক কমিটি ঘোষণা করা হয়েছিল।

পরবর্তীতে নিয়ামুল হাসান আনন্দ স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিবের দায়িত্ব পাওয়ায় জেলা ছাত্রদলের সিনিয়র সহসভাপতি হাশেম আহমেদ সিদ্দিকী বাবু ভারপ্রাপ্ত সভাপতির দায়িত্ব পালন করে আসছিলেন।

নবনিযুক্ত সভাপতি নাঈম হাসান উজ্জ্বল বলেন, দীর্ঘ দুই বছর পাঁচ মাস শেরপুর জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করেছি। আলহামদুলিল্লাহ, নতুনভাবে সভাপতির দায়িত্ব পালনের সুযোগ পেয়েছি। শেরপুর জেলা ছাত্রদলের অধীনস্থ সকল নেতাকর্মীর সার্বিক সহযোগিতা কামনা করছি। দুঃসময়ের ছাত্রদলের নেতাকর্মীদের পাশে আছি।

৪৯তম বিসিএসে গোপালগঞ্জের ১১ প্রার্থীর ৯ জন বাদ
  • ০১ অক্টোবর ২০২৬
কটুক্তির অভিযোগে শিক্ষককে আটক, প্রধানমন্ত্রীর নির্দেশে ছাড়ল…
  • ০১ অক্টোবর ২০২৬
রাজু ভাস্কর্যে আত্মাহুতির ঘোষণা দিলেন বিসিএসে বাদ পড়া ঢাবি …
  • ০১ অক্টোবর ২০২৬
বিসিএসে বাদ পড়াদের নিয়ে বিক্ষোভের ডাক দিল ডাকসু 
  • ৩০ সেপ্টেম্বর ২০২৬
বিসিএস গেজেটে বাদ পড়া নিয়ে সরকারের কড়া সমালোচনায় হাসনাত আব্…
  • ৩০ সেপ্টেম্বর ২০২৬
বিসিএসের গেজেট থেকে বাদ নাজমুল— ‘হয়তো কোটা সংস্কার ও জুলাই …
  • ৩০ সেপ্টেম্বর ২০২৬