সংরক্ষিত নারী আসন

নুসরাত তাবাসসুমের গেজেট প্রকাশ আজই?

০৪ মে ২০২৬, ০৫:৫৩ PM
মনিরা শারমিন ও নুসরাত তাবাসসুম

মনিরা শারমিন ও নুসরাত তাবাসসুম © টিডিসি সম্পাদিত

১১ দলীয় জোটের মনোনীত প্রার্থী ও এনসিপি নেত্রী মনিরা শারমিনের বিষয়ে আদালত থেকে সন্ধ্যার মধ্যে তথ্য না আসলে নুসরাত তাবাসসুমের নামে গেজেট প্রকাশ করা হবে বলে জানিয়েছে নির্বাচন কমিশন (ইসি)। 

আজ সোমবার (৪ মে) রাজধানীর আগারগাঁওয়ের নির্বাচন ভবনে নিজ দফতরে গণমাধ্যমকে একথা জানিয়েছেন নির্বাচন কমিশনার আব্দুর রহমানেল মাছউদ।  

তিনি বলেন, আদালতের কোনও তথ্য এখন পর্যন্ত আমরা পাইনি। মনিরা শারমিনের চিঠিতে তো কিছু যায় আসে না। আমরা আজ সন্ধ্যা পর্যন্ত অপেক্ষা করবো। এর মধ্যে যদি তার বিষয়ে কোনও তথ্য না আসে তাহলে আমরা নুসরাত তাবাসসুমের নামে গেজেট প্রকাশ করবো। মনিরা শারমিন চিঠিতে কোনও কজ লিস্ট উল্লেখ করেননি। কখন শুনানি হবে, আজ হবে নাকি পরশু হবে কিছুই জানাননি। তাহলে আমরা কতক্ষণ অপেক্ষা করতে পারি। তারপরও আমরা সন্ধ্যা পর্যন্ত দেখবো। তারপর সিদ্ধান্ত নেবো।

গেজেট প্রকাশের পর মনিরার বিষয়ে যদি আদালত কোনও আদেশ দেয় তাহলে ইসি কী সিদ্ধান্ত নেবে এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, মনিরা শারমিন যদি আদালতের আদেশ আনতে পারে তাহলে আমরা সেটা দেখবো। আদেশ হলে আমরা কোনও আপিল করবো না। সে যদি আদেশ নিয়ে আসে তারটা আমরা ক্যারি আউট করবো। কিন্তু গতকাল পর্যন্ত তিনি আসেননি— আজ এখন পর্যন্ত আসেনি। তাই সন্ধ্যার মধ্যে না আসলে আমরা ঘোষণা দিয়ে দেবো।

এরআগে গতকাল রোববার (৩ মে) ইসিকে পাঠানো চিঠিতে মনিরা শারমিন অনুরোধ জানান, তার দায়েরকৃত মামলাটির শুনানি না হওয়া পর্যন্ত নারী আসনের অন্য প্রার্থীর যেন কোনও গেজেট না হয়। 

নতুন পে স্কেলে পদোন্নতি পেলেই কমবে বাড়ি ভাড়া, ওপরের গ্রেডের…
  • ২২ সেপ্টেম্বর ২০২৬
নুরুল ইসলাম হত্যার এজাহার নিয়ে ক্ষোভ স্বজনদের , মূল হোতাদের…
  • ২২ সেপ্টেম্বর ২০২৬
বঙ্গোপসাগরে লঘুচাপ, যেসব এলাকায় বৃষ্টির সম্ভাবনা বেশি
  • ২২ সেপ্টেম্বর ২০২৬
ইবিতে সাজিদ হত্যাকাণ্ড: উপেক্ষিত গভীর রাতে সন্দেহভাজন ব্যক্…
  • ২২ সেপ্টেম্বর ২০২৬
গোপনীয়তা আইন লঙ্ঘন, গুগলকে ৪০৩ মিলিয়ন ইউরো জরিমানা
  • ২২ সেপ্টেম্বর ২০২৬
৬ষ্ঠ শ্রেণির এক স্কুলছাত্রীকে ৫ দিন আটকে রেখে দলবদ্ধ ধর্ষণে…
  • ২২ সেপ্টেম্বর ২০২৬