১০ নেতার পদত্যাগ

ছাত্রদলের নাছিরকে নিজ জেলায় অবাঞ্ছিত ঘোষণা, সড়ক অবরোধ পদবঞ্চিতদের

০৪ মে ২০২৬, ০৪:৪৯ PM , আপডেট: ০৪ মে ২০২৬, ০৪:৫৪ PM
সড়ক অবরোধ করে ছাত্রদলের পদবঞ্চিতদের বিক্ষোভ

সড়ক অবরোধ করে ছাত্রদলের পদবঞ্চিতদের বিক্ষোভ © সংগৃহীত

জাতীয়তাবাদী ছাত্রদলের সদর উপজেলা ও পৌরসভাসহ নোয়াখালী জেলার বিভিন্ন শাখার নবঘোষিত কমিটিকে কেন্দ্র করে সড়কে আগুন জ্বালিয়ে অবরোধ করে বিক্ষোভ করেছেন পদবঞ্চিতরা। একইসঙ্গে ছাত্রদলের কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক নাছির উদ্দীন নাছিরের বিরুদ্ধে ‘পকেট কমিটি’ গঠনের অভিযোগ এনে তার নিজ জেলা নোয়াখালীতেই তাকে অবাঞ্ছিত ঘোষণা করা হয়েছে।

দ্রুত এসব কমিটি বিলুপ্ত করা না হলে আগামীতে হরতালসহ কঠোর কর্মসূচি দেওয়ার হুঁশিয়ারি দিয়েছেন তারা। পরে এক সংবাদ সম্মেলন করে ১০ জন ছাত্রদল নেতা পদত্যাগের ঘোষণা দেন। আজ সোমবার (৪ মে) দুপুরে নোয়াখালী জেলা জামে মসজিদের সামনে থেকে বিক্ষোভ মিছিল বের করেন বিক্ষুব্ধরা। পরে তারা জেলা শহর মাইজদীর টাউন হল মোড়ে সড়ক অবরোধ করে টায়ার জ্বালিয়ে বিক্ষোভ করেন। এতে সড়কের দুই পাশে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়।

বিক্ষোভ সমাবেশে নোয়াখালী পৌর ছাত্রদলের সাবেক আহ্বায়ক মোহাম্মদ ওয়াসিম বলেন, ত্যাগী ও রাজপথের কর্মীদের বাদ দিয়ে ব্যক্তিগত অনুসারীদের দিয়ে এ কমিটি গঠন করা হয়েছে। এতে প্রকৃত কর্মীরা বঞ্চিত হয়েছেন।

সদর উপজেলা ছাত্রদলের আহ্বায়ক সাহেদ চৌধুরী বাবু বলেন, ছাত্রদলের ইতিহাসে এমন বিতর্কিত কমিটি আগে হয়নি। যোগ্যদের মূল্যায়ন না করে অযোগ্যদের পদ দেওয়া হয়েছে, যা তৃণমূল পর্যায়ে ক্ষোভের সৃষ্টি করেছে।

নাছিরের পারিবারিক পটভূমি নিয়ে প্রশ্ন তুলে ছাত্রদল নেতারা অভিযোগ করে বলেন, নাছির আওয়ামী লীগ পরিবারের সন্তান, তার বাবা আওয়ামী লীগের ওয়ার্ড মেম্বার। তিনি এখন আওয়ামী লীগের লোক দিয়ে আমাদের প্রাণের দল ছাত্রদলকে ধ্বংস করতে চাচ্ছেন। আমরা আমাদের নেতা তারেক রহমানের হস্তক্ষেপ কামনা করছি। আমাদের রাজনৈতিক ব্যাকগ্রাউন্ড দেখে এ পকেট কমিটি বিলুপ্ত করার দাবি জানাচ্ছি।

তবে পকেট কমিটির অভিযোগ নাকচ করে জেলা ছাত্রদলের সভাপতি এনবিএস রাসেল বলেন, যারা পদ পাননি তারাও ত্যাগী, এটা ঠিক। কিন্তু সবাইকে একসঙ্গে পদ দেওয়া সম্ভব নয়। কমিটি গঠনে যোগ্যতা ও সাংগঠনিক বিষয় বিবেচনা করা হয়েছে। আপনারা আমার ছাত্র রাজনীতির অতীত পদ পদবিগুলো দেখেন। আমি মামলা-হামলার শিকার হয়েছি।

পরে বিক্ষোভ শেষে নোয়াখালী প্রেসক্লাবে সংবাদ সম্মেলন করে জেলা ছাত্রদলের সহ-সভাপতি সাহেদ চৌধুরী বাবু, তারেক নূর, ইয়াসিন আরাফাত, সাংগঠনিক সম্পাদক আকবর হোসেনসহ ১০ জন ছাত্রদল নেতা পদত্যাগের ঘোষণা দেন।

এসময় উপস্থিত ছিলেন পদত্যাগের ঘোষণা দেওয়া জেলা ছাত্রদলের সাবেক সভাপতি ও সিনিয়র ছাত্রনেতা আনোয়ার হোসেন রকি, নোয়াখালী সদর উপজেলা ছাত্রদলের আহ্বায়ক সাহেদ চৌধুরী বাবু, পৌরসভা ছাত্রদলের আহ্বায়ক মোহাম্মদ ওয়াসিম, সদস্য সচিব মোহাম্মদ সজীব, নোয়াখালী কলেজের সাবেক সভাপতি আকবর হোসেন, জেলা ছাত্রদলের সাবেক সহ-সভাপতি ইয়াসিন আরাফাত শুভ, উপজেলা ছাত্রদল নেতা রিজভী, তারেক নূরসহ অনেকে।

এনসিপির জেলা আহ্বায়কের পদত্যাগ
  • ১৮ জুলাই ২০২৬
চিকিৎসকেরা অপারেশনের পরামর্শ দিলেও করাননি, প্রতিদিন ব্যথা ন…
  • ১৮ জুলাই ২০২৬
অবশেষে শিক্ষা কার্যক্রমে যাত্রা শুরু করতে যাচ্ছে নওগাঁ বিশ্…
  • ১৮ জুলাই ২০২৬
ফাইনালে ওঠাকেই বড় অর্জন হিসেবে দেখছেন স্পেনের কোচ দে লা ফু…
  • ১৮ জুলাই ২০২৬
বন্যার ক্ষত কাটিয়ে পাঠদানের প্রস্তুতি সাতকানিয়ার বিদ্যালয…
  • ১৮ জুলাই ২০২৬
ক্যাম্পাসের বাইরে নিয়ে নবীনদের র‍্যাগিং—অজ্ঞান হয়ে পড়েন ছাত…
  • ১৮ জুলাই ২০২৬
×
  • Application Deadline
  • JULY 26, 2026
  • Admission Test
  • AUGUST 01, 2026
APPLY
NOW!
UNDERGRADUATE ADMISSION
FALL 2026!
NORTH SOUTH UNIVERSITY
Center of Excellence