গণভোট বাতিল করলে নির্বাচনী তফসিলও বাতিল হয়ে যাবে: শিশির মনির

৩০ মার্চ ২০২৬, ০২:৩২ PM
সংবাদ সম্মেলনে শিশির মনির

সংবাদ সম্মেলনে শিশির মনির © টিডিসি ফটো

বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও সুপ্রিম কোর্টের সিনিয়র আইনজীবী অ্যাডভোকেট শিশির মনির বলেছেন, গণভোট অধ্যাদেশ ও নির্বাচনী তফসিল পরস্পরের সঙ্গে অবিচ্ছেদ্যভাবে যুক্ত। তাই গণভোট অধ্যাদেশ বাতিল বা কার্যকারিতা হারালে নির্বাচনী তফসিলও স্বয়ংক্রিয়ভাবে অকার্যকর হয়ে যাবে। সোমবার (৩০ মার্চ) হাইকোর্টের সামনে এক সংবাদ সম্মেলনে এসব কথা বলেন তিনি।

শিশির মনির বলেন, গণভোট অধ্যাদেশ, জুলাই সনদ বাস্তবায়ন আদেশের ৬ নম্বর ধারা এবং নির্বাচন কমিশন ঘোষিত তফসিল—সবগুলোই ওতপ্রোতভাবে জড়িত। তিনি এগুলোকে ‘অবিচ্ছেদ্য যমজ’ হিসেবে উল্লেখ করে বলেন, “একটি থেকে আরেকটিকে আলাদা করার সুযোগ নেই।” তার মতে, গণভোট অধ্যাদেশ বাতিল করা হলে তা সরাসরি জুলাই সনদ বাস্তবায়ন আদেশ ও এর প্রস্তাবনাকে ক্ষতিগ্রস্ত করবে।

তিনি আরও জানান, গণভোট অধ্যাদেশের তফসিলে জাতীয় ঐক্যমতের ৩০টি গুরুত্বপূর্ণ বিষয় অন্তর্ভুক্ত রয়েছে। এই অধ্যাদেশ বাতিল হলে জুলাই সনদ এবং সামগ্রিক সংস্কার প্রক্রিয়া প্রশ্নের মুখে পড়বে। তাই যে কোনো সিদ্ধান্ত নিতে হলে গণভোট অধ্যাদেশ, বাস্তবায়ন আদেশ, জুলাই সনদ ও নির্বাচনী তফসিল—সবকিছু একসঙ্গে বিবেচনা করা জরুরি। অন্যথায় দেশে আইনি বিশৃঙ্খলা সৃষ্টি হতে পারে বলে তিনি সতর্ক করেন।

ব্রিফিংয়ে তিনি আরও বলেন, সরকার গুম প্রতিরোধ, মানবাধিকার কমিশন, দুদক এবং বিচারক নিয়োগ সংক্রান্ত গুরুত্বপূর্ণ সংস্কারমূলক অধ্যাদেশগুলোতেও পরিবর্তন বা বাতিলের প্রস্তাব করেছে। এসব ‘ব্রেকথ্রু’ অধ্যাদেশ বাতিল করা হলে রাষ্ট্র সংস্কারের যে প্রত্যাশা তৈরি হয়েছিল তা ব্যাহত হবে এবং জনগণ হতাশ হবে।

তিনি সরকারকে অযৌক্তিক ও অসাংবিধানিক সিদ্ধান্ত থেকে বিরত থাকার আহ্বান জানিয়ে বলেন, সংসদে কোনো অসাংবিধানিক আইন পাস হলে তা উচ্চ আদালতে চ্যালেঞ্জ করা হবে।

বিদ্যমান রাজনৈতিক ব্যবস্থায় যেই ক্ষমতায় যাবে, সেই হাসিনায় প…
  • ০৪ সেপ্টেম্বর ২০২৬
মেয়ের বাড়ি যাচ্ছিলেন ফিরোজা, প্রতিমন্ত্রীর গাড়ির ধাক্কায় চল…
  • ০৪ সেপ্টেম্বর ২০২৬
অধ্যক্ষ সেলিম ভুঁইয়ার নেতৃত্বে শিক্ষা মন্ত্রণালয় সম্পর্কিত …
  • ০৪ সেপ্টেম্বর ২০২৬
রাবিপ্রবির নারী শিক্ষার্থীকে ফেসবুকে কুরুচিপূর্ণ মন্তব্য, থ…
  • ০৪ সেপ্টেম্বর ২০২৬
জুলাই হত্যা মামলায় জামিনে বেরিয়েই জামায়াত নেতাকে ছুরিকাঘাত …
  • ০৪ সেপ্টেম্বর ২০২৬
‘আপনারা একটা তালিকা করে দিন, কী কী বললে দরজায় পুলিশ আসবে না’
  • ০৪ সেপ্টেম্বর ২০২৬
X
EIIN : 134209
২০২৬-২০২৭ শিক্ষাবর্ষে
একাদশ শ্রেণিতে
ভর্তি চলছে
অনলাইন আবেদন ০২ - ১০ সেপ্টেম্বর ২০২৬
আবেদন করুন

বিভাগ ও আসন সংখ্যা

বিজ্ঞান বিভাগজিপিএ ৪.০০
৫০০
ব্যবসায় শিক্ষাজিপিএ ৩.০০
৫০
মানবিক বিভাগজিপিএ ৩.০০
১০০

কেন হামদর্দ পাবলিক কলেজ?

  • প্রতি বছর শতভাগ পাস, ৭০% জিপিএ-৫
  • SCQ (Special Class & Quiz)
  • শীতাতপ নিয়ন্ত্রিত ক্লাসরুম ও আধুনিক ল্যাব
  • ছাত্র-ছাত্রীদের জন্য পৃথক হোস্টেল সুবিধা
  • ক্লাস শুরু: ২৩ সেপ্টেম্বর ২০২৬
০১৮২৪-৫৫৭৮১২, ০১৬১১-৪৬৬৩৭৬