সব প্রতিষ্ঠানে সরকারি হস্তক্ষেপ চলছে, অভিযোগ জামায়াত আমিরের

০৯ জুন ২০২৬, ০৪:২৭ PM , আপডেট: ০৯ জুন ২০২৬, ০৪:৫২ PM
জামায়াত-আমির ডা. শফিকুর রহমান

জামায়াত-আমির ডা. শফিকুর রহমান © সংগৃহীত

দেশে বিভিন্ন প্রতিষ্ঠানে সরকারের হস্তক্ষেপ অব্যাহত রয়েছে বলে অভিযোগ করেছেন জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। তিনি বলেন, জনগণের প্রত্যাশা অনুযায়ী সরকার গঠিত না হওয়ায় রাষ্ট্রের প্রায় সব প্রতিষ্ঠানেই সরকারি হস্তক্ষেপ দেখা যাচ্ছে । মঙ্গলবার (৯ জুন) রাজধানীর মগবাজারে ২০২৬-২৭ অর্থবছরের জন্য জামায়াতে ইসলামীর ছায়া বাজেট প্রস্তাবনা অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

অনুষ্ঠানে আগামী অর্থবছরের জন্য ৮ লাখ ৩৯ হাজার ৫০৫ কোটি টাকার ছায়া বাজেট প্রস্তাব করে জামায়াত। দলটির নির্বাহী পরিষদের সদস্য ও ঢাকা-১২ আসনের সংসদ সদস্য সাইফুল ইসলাম খান মিলন বাজেট প্রস্তাবনা উপস্থাপন করেন। জামায়াতের পক্ষ থেকে জানানো হয়, প্রস্তাবিত বাজেটে জনপ্রশাসন, শিক্ষা ও প্রযুক্তি খাত এবং অভ্যন্তরীণ ও বৈদেশিক ঋণের সুদ পরিশোধকে সর্বোচ্চ গুরুত্ব দেওয়া হয়েছে। দেশের সামগ্রিক অর্থনৈতিক কাঠামো ও ভবিষ্যৎ উন্নয়ন পরিকল্পনাকে সামনে রেখে এ ছায়া বাজেট প্রণয়ন করা হয়েছে বলেও উল্লেখ করা হয়।

ডা. শফিকুর রহমান গণমাধ্যমকে বলেন, ‘২০২৪ সালের গণঅভ্যুত্থানের পর জনগণের আকাঙ্ক্ষার ভিত্তিতে একটি অন্তর্বর্তী সরকার গঠিত হয়েছিল। তবে সেই সরকারও জনগণের প্রতি প্রত্যাশিত ইনসাফ করতে পারেনি বলে মন্তব্য করেন তিনি।’

জামায়াত আমিরের মতে, ‘সততা ও স্বচ্ছতা নিশ্চিত না হলে কোনো বাজেটই কার্যকর হতে পারে না। তিনি বলেন, শুধু বাজেট ঘোষণা করলেই হবে না, এর বাস্তবায়নে জবাবদিহিতা ও সুশাসন নিশ্চিত করতে হবে।’

এ সময় তিনি জানান, অর্থবছরকে ক্যালেন্ডার বছরের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ করার প্রস্তাব সংসদে উত্থাপন করবে বিরোধী দল। পাশাপাশি সরকার জনস্বার্থবিরোধী কোনো বাজেট প্রস্তাব দিলে তার সমালোচনা করার পাশাপাশি গঠনমূলক সহযোগিতা করারও আহ্বান জানান তিনি।

ইউরোপের আরও একটি দেশে ছড়িয়ে পড়েছে জেন-জি’দের বিক্ষোভ
  • ০৮ অক্টোবর ২০২৬
ইয়াবাসহ গ্রেপ্তার সেই যুবদল নেতা রাসেল বহিষ্কার
  • ০৮ অক্টোবর ২০২৬
ইউজিসির অনুমোদন পেল ইসলামী বিশ্ববিদ্যালয়ের নতুন দুই বিভাগ
  • ০৮ অক্টোবর ২০২৬
‘সমকামী সাজিয়ে’ বাংলাদেশিদের ভুয়া আশ্রয় আবেদন, যুক্তরাজ্যে …
  • ০৮ অক্টোবর ২০২৬
খতনার পর ৫০ শিশু অসুস্থ, সেন্টমার্টিনের চেয়ারম্যানকে শোকজ
  • ০৮ অক্টোবর ২০২৬
আজ বিদ্যুৎ থাকবে না যেসব এলাকায়
  • ০৮ অক্টোবর ২০২৬