পদত্যাগ করলেন এনসিপির ৪ নেতা

২৬ মার্চ ২০২৬, ০৩:২৬ PM
জাতীয় নাগরিক পার্টির লোগো ি

জাতীয় নাগরিক পার্টির লোগো ি © টিডিসি সম্পাদিত

চাঁপাইনবাবগঞ্জে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) জেলা আহ্বায়কসহ চার নেতা দল থেকে পদত্যাগ করেছেন। বৃহস্পতিবার (২৬ মার্চ) দুপুরে তারা তাদের পদত্যাগপত্রের অনুলিপি চাঁপাইনবাবগঞ্জ প্রেসক্লাবে এসে স্থানীয় গণমাধ্যমকর্মীদের হাতে তুলে দেন।

পদত্যাগ করা নেতারা হলেন- চাঁপাইনবাবগঞ্জ জেলা শাখার আহ্বায়ক মো. আলাউল হক, সিনিয়র যুগ্ম সদস্য সচিব নাজমুল হুদা খান রুবেল, যুগ্ম আহ্বায়ক শেখ ওলিউল ইসলাম কাফি, যুগ্ম সদস্য সচিব সৈয়দ কিবরিয়া।

দুটি পৃথক পদত্যাগপত্রে তারা ব্যক্তিগত কারণ দেখিয়ে দলের সব পদ থেকে অব্যাহতি নেওয়ার কথা উল্লেখ করেছেন। তবে পদত্যাগের পেছনে ভিন্ন ভিন্ন কারণও সামনে এসেছে।

জেলা আহ্বায়ক মো. আলাউল হক বলেন, ‘পারিবারিক ও ব্যক্তিগত সমস্যার কারণে তিনি দলের দায়িত্ব সঠিকভাবে পালন করতে পারছিলেন না। এ কারণেই পদত্যাগের সিদ্ধান্ত নিয়েছেন।’

এছাড়াও দলটির কেন্দ্রীয় আহ্বায়ক নাহিদ ইসলামের কাছেও পদত্যাগপত্র পাঠানো হয়েছে বলে জানান নেতারা।

তৃতীয় ভাষা শেখাতে শিক্ষার্থীদের মতামত নেবে জাতীয় বিশ্ববিদ্য…
  • ১৫ অক্টোবর ২০২৬
১৯তম বিজেএস প্রিলিমিনারি পরীক্ষা তিন কেন্দ্রে, সময়সূচি প্রক…
  • ১৫ অক্টোবর ২০২৬
শিক্ষাসহ ৩ সচিবকে সিনিয়র সচিবের পদমর্যাদা দিল সরকার
  • ১৫ অক্টোবর ২০২৬
জুলাই স্মৃতি জাদুঘরের সামনে ককটেল বিস্ফোরণ, আহত ১
  • ১৫ অক্টোবর ২০২৬
পুরোনো কারিকুলামেই পাঠদান, চূড়ান্ত হয়নি সেন্ট্রাল ইউনিভার্স…
  • ১৫ অক্টোবর ২০২৬
প্রধানমন্ত্রী বরাবর স্মারকলিপি দেবেন শেকৃবির শিক্ষক-শিক্ষার…
  • ১৫ অক্টোবর ২০২৬