বাংলাদেশকে বহুভাষিক-সংস্কৃতির দেশ হিসেবে গড়ে তুলতে চাই: নাহিদ ইসলাম

২১ ফেব্রুয়ারি ২০২৬, ০৩:৩৭ PM , আপডেট: ২১ ফেব্রুয়ারি ২০২৬, ০৩:৪২ PM
এনসিপি আহ্বায়ক নাহিদ ইসলাম

এনসিপি আহ্বায়ক নাহিদ ইসলাম © টিডিসি

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক ও ঢাকা ১১ আসনের সংসদ সদস্য নাহিদ ইসলাম বলেন, বাংলাদেশকে বহু ভাষিক, বহু সংস্কৃতির একটা দেশ হিসেবে আমরা গড়ে তুলতে চাই। আমরা মনে করি, বাংলাদেশে বাংলা ভাষাসহ অন্য যে সকল ভাষা রয়েছে, সেই সকল ভাষা, সকলের মাতৃভাষাকে প্রতি শ্রদ্ধা দেওয়া, সংরক্ষণ করা আমাদের অন্যতম দায়িত্ব। আজ শনিবার (২১ ফেব্রুয়ারি) কেন্দ্রীয় শহীদ মিনারে শ্রদ্ধা নিবেদন শেষে গণমাধ্যমকে এসব কথা বলেন তিনি। 

তিনি আরও বলেন, চব্বিশের গণঅভ্যুত্থান, ১৯৭১ সালের সংগ্রাম, ১৯৫২ সালে সালের ভাষা আন্দোলন, ১৯৪৭ সালের আজাদীর লড়াই সবকিছুই আমরা একই সুতায় গাথা মনে করি। আজকের দিনে আমাদের প্রতিজ্ঞা, যে সকল শহীদরা ভাষার জন্য জীবন দিয়েছে, দেশের জন্য যারা জীবন দিয়েছে আমরা তাদেরই উত্তরসূরি। সামনের দিনগুলোতে আমাদের ভাষা আন্দোলনের শহীদ, একাত্তের শহীদ এবং চব্বিশের শহীদদের আত্মত্যাগ এবং লড়াইকে ধারণ করে আমরা নতুন বাংলাদেশ বিনির্মাণে বৈষম্যহীন গণতান্ত্রিক বাংলাদেশ বিনির্মাণের লড়াই জাতীয় নাগরিক পার্টি এনসিপি চালিয়ে যাবে।

এরআগে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষ্যে এনসিপির পক্ষ থেকে কেন্দ্রীয় শহীদ মিনারে পুষ্পার্ঘ্য অর্পণ করে ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা জানান নাহিদ ইসলাম। এসময় তার সঙ্গে দলটির মুখপাত্র ও সাবেক উপদেষ্টা আসিফ মাহমুদ, সদস্য সচিব আখতার হোসেন, মূখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী, দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহ উপস্থিত ছিলেন। 

বিকেএসপির স্নাতক পাস কোর্সে ভর্তি বিজ্ঞপ্তি প্রকাশ, জেনে নি…
  • ২৬ আগস্ট ২০২৬
সেপ্টেম্বরের শুরুতেই মন্ত্রিসভায় উঠছে পে স্কেল, জানা গেল গে…
  • ২৬ আগস্ট ২০২৬
ঘুষ ডটকমের পর এবার চান্দাবিডি ডটকম, অভিযোগের শীর্ষে ঢাকা
  • ২৬ আগস্ট ২০২৬
অ্যালার্ম ছাড়াই ঘুম ভাঙাতে বদলান ৫ অভ্যাস
  • ২৬ আগস্ট ২০২৬
জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে শিক্ষক নিয়োগে বিজ্ঞপ্তি, আবেদন অনলাই…
  • ২৬ আগস্ট ২০২৬
স্যাটেলাইট নেটওয়ার্ক আনার ঘোষণা বাংলালিংকের, টাওয়ার ছাড়াই ম…
  • ২৬ আগস্ট ২০২৬